ঘুরে দাঁড়াতে পারছে না বিএনপি’র ঢাকার দুই মহানগর
, ২৪ শাবান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৭ আশির, ১৩৯১ শামসী সন , ০৬ মার্চ, ২০২৪ খ্রি:, ২২ ফাল্গুন, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে পারছে না বিএনপি’র ঢাকার দুই মহানগর। গ্রুপিং রাজনীতির কারণে নিষ্ক্রিয় হয়ে পড়েছে দুই মহানগরের বেশিরভাগ নেতা। পরপর তিনবার নতুন নেতৃত্বকে দায়িত্ব দিয়ে লাভ হয়নি। কোনো কমিটিই রাজধানীতে কার্যকর আন্দোলন গড়ে তুলতে পারেনি। সর্বশেষ নেতৃত্বে আসা সালাম-মজনু ও আমান-আমিনুল কমিটির পেছনেও লেগেছে একই তকমা। এর খেসারত দিতে হয়েছে পুরো দলকেই। আন্দোলননির্ভর নেতাদের দিয়ে নতুন কমিটি করার দাবি তুলেছেন দুই মহানগরের তৃণমূল নেতারা।
এদিকে দলীয় সূত্র জানিয়েছে, ব্যর্থতার কারণে জুমুয়াবার ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির মেয়াদ পূর্তির আগেই ভেঙে দিয়ে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। ধারাবাহিকভাবে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ঢাকার দুই মহানগরের কমিটিও ভেঙে দিয়ে নতুন নেতৃত্বকে দায়িত্ব দেয়া হতে পারে। এ ছাড়া নিষ্ক্রিয় ও মেয়াদোত্তীর্ণ অঙ্গ সহযোগী সংগঠনগুলোকেও ভেঙে দিয়ে নতুন কমিটি ঘোষণা করা হতে পারে। এমন আভাস দেয়া হয়েছে বিএনপি’র হাইকমান্ড থেকে।
মহানগর বিএনপি’র একাধিক নেতা জানান, আন্দোলন সফলের জন্য তিনবার ঢাকা মহানগর কমিটিতে নতুন নেতৃত্ব আনা হয়েছিল। কিন্তু একটি কমিটিও রাজপথের আন্দোলনে সফলতা দেখাতে পারেনি। এর জন্য গ্রুপিং রাজনীতিকে দায়ী করা হচ্ছে। এক গ্রুপের নেতারা দায়িত্ব পেলে অন্য গ্রুপ নিষ্ক্রিয় থাকে। এ ছাড়া উত্তর ও দক্ষিণের শীর্ষ নেতাদের মধ্যেও চরম দ্বন্দ্ব রয়েছে। এসব কারণে একযোগে মহানগর বিএনপি মাঠের আন্দোলনে নামতে পারেনি। নির্বাচনের আগে আন্দোলন কর্মসূচিতে নেতাদের মধ্যে সমন্বয়হীনতা ধরা পড়ে। শীর্ষ নেতাদের কাউকেই ফোনে পাননি মাঠের কর্মীরা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
জ্বালানি তেলের অতিরিক্ত চাহিদা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গাজীপুর: ঈদযাত্রায় বৃষ্টির হানা, ২০ কিলোমিটার যানজট
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষ, নিহত ২
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঈদে বাড়ি ফেরার পথে নিহত একই পরিবারের ৩ জন
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নেশার টাকা না পেয়ে বসতঘরে আগুন দিলো ছেলে
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
অনলাইন জুয়ায় ৩২ লাখ টাকা আয়, সরিয়ে দেয়া হলো সেই ওসিকে
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঈদকে সামনে রেখে ৯৯ শতাংশ পোশাক কারখানায় বেতন পরিশোধ -বিজিএমইএ
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চীনের ঈদ উপহারকে নিজেদের বলে চালিয়ে দিলো জামাত, ব্যাখ্যা দিল দূতাবাস
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেয়া হচ্ছে না, সড়কমন্ত্রীর দাবি
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে -পানিসম্পদ প্রতিমন্ত্রী
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যানজট নিয়ন্ত্রণে পুলিশ-দলীয় নেতাকর্মীরা কাজ করছে -টুকু
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরান থেকে বাংলাদেশিদের দেশে ফেরানো হচ্ছে
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)