গ্রেপ্তার এড়াতে সিলেট হয়ে দেশে ৫৭ মামলার আসামি, তবুও শেষ রক্ষা হলো না
, ১১ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৫ সাদিস, ১৩৯৩ শামসী সন , ০৩ নভেম্বর, ২০২৫ খ্রি:, ১৮ কার্তিক, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
চট্টগ্রাম সংবাদদাতা:
দুবাই থেকে দেশে ফিরে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেপ্তার হয়েছেন চট্টগ্রামের পটিয়া উপজেলার রুহুল আমিন নামে এক পলাতক আসামি। তার বিরুদ্ধে রয়েছে চেক প্রতারণাসহ মোট ৫৭টি মামলা, যার মধ্যে ১০টিতে আদালত সাজা দিয়েছে।
গত শনিবার (১ নভেম্বর) বিকেল চারটার দিকে বিমানবন্দরে তাকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন পুলিশ। পরে তাকে চট্টগ্রামের পটিয়া থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়। গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) সকালে আদালতের মাধ্যমে তাকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার রুহুল আমিনের বাড়ি চট্টগ্রামের পটিয়া উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের পাইরোল গ্রামে। তার বাবার নাম আবদুস সালাম। চট্টগ্রাম নগরের চাক্তাই ফিশারিঘাট এলাকায় মাছের আড়ত ব্যবসা ছিল তার।
পুলিশ জানায়, রুহুল আমিনের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলোর অধিকাংশই চেক প্রতারণার অভিযোগে করা। এর মধ্যে ১০টি মামলায় তার সাজা হয়েছে। বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা থাকা সত্তে¦ও সে পাঁচ বছর আগে দুবাইয়ে পালিয়ে যায়। তবে দীর্ঘ সময় পর সম্প্রতি গোপনে দেশে ফিরছিলো। গ্রেপ্তার এড়াতে ঢাকার বদলে সিলেট বিমানবন্দর ব্যবহার করলেও শেষ পর্যন্ত রক্ষা পায়নি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলাদেশ-পাকিস্তানের প্রতিরক্ষা ও সামরিক সহযোগিতা জোরদারে আলোচনা
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এনসিপির দুই শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ডিএমপির সাবেক কমিশনারসহ ৩ জনের মৃত্যুদণ্ড
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পিতা-মাতার ভরণপোষণ আইন সংশোধন হবে -সমাজকল্যাণমন্ত্রী
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নতুন উদ্যোক্তা না আসাই আয় বৈষম্যের মূল কারণ -বাণিজ্যমন্ত্রী
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
করমুক্ত আয়সীমা ৬ লাখ টাকা করার প্রস্তাব প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রীর
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
-৫শ ও ১ হাজার টাকার নোট সাময়িকভাবে বাতিলের প্রস্তাব
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বেসরকারি শিক্ষক-কর্মচারী অবসর সুবিধা বোর্ডে ঝুলে আছে ৬৭ হাজার আবেদন
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘চীনের সাথে সমঝোতায় বাংলাদেশের নিউ মিডিয়ায় গুণগত পরিবর্তন আসবে’
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জমি দিয়ে ফ্ল্যাট নিলেই ‘কোটি টাকার’ করের ফাঁদ!
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পারসোতে আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
চেক রিপাবলিক ও স্লোভাকিয়া গেলেন সেনাপ্রধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)