গ্রিসে ভয়াবহ দাবানল : আগুন নেভাতে যাওয়া প্লেন বিধ্বস্ত, ২ পাইলট নিহত
, ০৮ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২৮ ছানী, ১৩৯১ শামসী সন , ২৭ জুলাই, ২০২৩ খ্রি:, ১২ শ্রাবণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
গ্রিসে ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানল নেভাতে গিয়ে দমকলের একটি প্লেন বিধ্বস্ত হয়েছে। এতে বিমান বাহিনীর দুই পাইলট নিহত হয়েছে।
গ্রিসের রাজধানী এথেন্সের কাছে ইভিয়া দ্বীপের ক্যারিস্তোস শহরে ওই দুর্ঘটনা ঘটে। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইআরটির খবরে এ তথ্য জানানো হ য়।
সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা গেছে, বিমানটি পানি ছিটিয়ে দাবানল নেভানোর চেষ্টা করছে। এর মধ্যেই হঠাৎ প্লেনটিকে একটি পাহাড়ি অঞ্চলে বিধ্বস্ত হতে দেখা যায়। আছড়ে পড়ার পরপরই এতে আগুন ধরে যায়।
গত কয়েক সপ্তাহ ধরে ইউরোপজুড়ে তীব্র দাবদাহ চলছে। শুষ্ক এ আবহাওয়ায় ইউরোপের কয়েকটি দেশে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। গ্রিসের পর্যটন দ্বীপ রোডসে দাবানল ছড়িয়ে পড়ায় হাজার হাজার মানুষ ঘরবাড়ি ও হোটেল ছেড়ে পালাচ্ছে।
যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি থেকে ছুটির দিনে বেড়াতে আসা হাজারও পর্যটক দাবানাল থেকে বাঁচতে ফ্লাইটে করে বাড়ি ফিরে যাচ্ছে। গ্রিসের সবচেয়ে বড় ক্রেট দ্বীপে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। সেখানে আগুন ছড়িয়ে পড়ার চরম ঝুঁকি আছে বলে অধিবাসীদের সতর্ক করা হয়েছে।
গ্রিক প্রধানমন্ত্রী পার্লামেন্টে এক বিবৃতিতে বলেছে, আমাদের সামনে আছে কঠিন দিন, যতক্ষণ না রোডস দ্বীপে তাপমাত্রা কমার পূর্বাভাস পাওয়া যাচ্ছে। আগামী দিনগুলোতে আমাদেরকে সবসময় সতর্ক থাকতে হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরাইলি সন্ত্রাসী বাহিনীর সক্ষমতা মারাত্মক হ্রাস
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হামাসের বীরত্ব:
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৪ মাসে দখলদার ইসরায়েলে ৪ হাজার ৮০০ সাইবার হামলা চালিয়েছে ইরান
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দ: কোরিয়াও ইরানের শাহেদ-১৩৬ ড্রোনের দেশীয় সংস্করণ তৈরি করবে
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মার্কিন কর্মকর্তাদের সঙ্গে সরাসরি আলোচনার পরিকল্পনা নেই -ইরান
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
উসকানি দিলে রক্ষা নেই, বাহরাইনকে কড়া হুঁশিয়ারি ইরানের
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কারবালা হলো ইরাক ও ইরান এই দুই জাতির মধ্যে সহানুভূতি ও ভালোবাসার কেন্দ্র
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চুক্তিভঙ্গের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে -আরাঘচি
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যানবাহনের ধোঁয়ায় যুক্তরাষ্ট্রে প্রতি ঘণ্টায় ৫ জনের মৃত্যু
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসরায়েলি-আমেরিকান ও নেতাদের বিচারের আওতায় আনার কথা বললেন খামেনি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মঙ্গল গ্রহের পাথরে কার্বনের সন্ধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)