গ্রিসে ভয়াবহ দাবানল: ১৮ জনের মরদেহ উদ্ধার
, ০৭ ছফর শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৫ ছালিছ, ১৩৯১ শামসী সন , ২৪ আগস্ট, ২০২৩ খ্রি:, ০৯ ভাদ্র শ্রাবণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
গ্রিসে ভয়াবহ দাবানলের তা-বে অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। দেশটির উত্তরাঞ্চলীয় বন থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। গত চারদিন ধরে সেখানে তা-ব চালাচ্ছে ভয়াবহ দাবানল।
প্রতিবেদনে বলা হয়, মৃতদের সবাই অভিবাসী বলে ধারণা করা হচ্ছে। ইতিমধ্যে সেখানে পৌঁছেছে সংশ্লিষ্ট কর্মকর্তারা।
ভয়াবহ দাবানলে পুড়ছে গ্রিস। আগুনের লেলিহান শিখায় পুড়ে গেছে শত শত হেক্টর জমি। গত মঙ্গলবার আগুন থেকে বাঁচতে খালি করতে হয়েছে একটি হাসপাতাল।
আলেক্সান্দ্রোপলিস শহরের ওই হাসপাতাল থেকে আইসিইউ রোগী ও নবজাতক শিশুদের সরানো হয়। অ্যাম্বুলেন্স ও ফেরি করে ১১৫ জন রোগীকে নিয়ে যাওয়া হয় অন্য হাসপাতালে।
দাবানলের প্রভাবে কিছু এলাকায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্তও উঠে যায় বলে জানিয়েছে বিবিসি। গত সোমবার দাদিয়া ন্যাশনাল পার্কের বনে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এখানকার গাছগুলো সবই কাষ্ঠল এবং সেদিন ঝড়ো বাতাসও ছিল।
গত মঙ্গলবার আভান্তাস গ্রামে একটি কুড়েঘরের সামনে ১৮টি মরদেহ উদ্ধার করা হয়। ফায়ার সার্ভিস মুখপাত্র বলেছে, ‘সম্ভবত তারা অবৈধভাবে গ্রিসে প্রবেশ করেছিল। সেজন্য তাদের নিখোঁজ থাকার ব্যাপারে আমাদের কোনো রেকর্ড ছিল না।’
গ্রিসের বেশ কিছু অঞ্চলে তা-ব চালাচ্ছে দাবানল। ইভিয়া দ্বীপে বেশ কয়েকটি গ্রাম খালি হয়ে গেছে। ২০০৮ সালের পর এবারই সবচেয়ে ভয়াবহ দাবানলের কবলে পড়লো গ্রিস।
ইউরোপীয় ইউনিয়নের ক্রাইসিস ম্যানেজমেন্ট বিষয়ক কমিশনার জ্যানেজ লেনাসিস বলেছে, ‘এবার অনেক এলাকা পুড়ে গেছে, পূর্বের যেকোনো সময়ের চেয়ে এবারের দাবানল অনেক ভয়ানক।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
৪ মাসে দখলদার ইসরায়েলে ৪ হাজার ৮০০ সাইবার হামলা চালিয়েছে ইরান
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দ: কোরিয়াও ইরানের শাহেদ-১৩৬ ড্রোনের দেশীয় সংস্করণ তৈরি করবে
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মার্কিন কর্মকর্তাদের সঙ্গে সরাসরি আলোচনার পরিকল্পনা নেই -ইরান
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
উসকানি দিলে রক্ষা নেই, বাহরাইনকে কড়া হুঁশিয়ারি ইরানের
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কারবালা হলো ইরাক ও ইরান এই দুই জাতির মধ্যে সহানুভূতি ও ভালোবাসার কেন্দ্র
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চুক্তিভঙ্গের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে -আরাঘচি
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যানবাহনের ধোঁয়ায় যুক্তরাষ্ট্রে প্রতি ঘণ্টায় ৫ জনের মৃত্যু
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসরায়েলি-আমেরিকান ও নেতাদের বিচারের আওতায় আনার কথা বললেন খামেনি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মঙ্গল গ্রহের পাথরে কার্বনের সন্ধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নেপচুনের বাইরে ছোট্ট বরফের গ্রহে বায়ুম-লের সন্ধান দাবি বিজ্ঞানীদের
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি টিকবে কতদিন?
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)