গ্রিসে ছড়িয়ে পড়েছে দাবানল: আশ্রয়স্থলে ছুটছে শতাধিক অভিবাসী
, ২৯ যিলহজ্জ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৭ আউওয়াল, ১৩৯৩ শামসী সন , ২৬ জুন, ২০২৫ খ্রি:, ১২ আষাঢ়, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
গ্রিসের চিওস দ্বীপে দাবানলের কারণে গত রোববার শতাধিক অভিবাসীকে আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। দেশটির আশ্রয় এবং অভিবাসন বিষয়ক মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।
তুরস্ক উপকূল সংলগ্ন উত্তর-পূর্ব এজিয়ান সাগরের গ্রিক দ্বীপ চিওস ইউরোপে ঢোকার অন্যতম প্রবেশমুখ হওয়ায় অভিবাসীদের জন্য একটি গুরুত্বপূর্ণ একটি গন্তব্যস্থল।
গত রোববার (২২ জুন) সকালে দ্বীপে আগুন ছড়িয়ে পড়লে স্থানীয় প্রশাসন চিওসের আশপাশের বেশ কয়েকটি জনপদসহ আশ্রয়কেন্দ্র খালি করে ফেলে।
গ্রিসের ফায়ার সার্ভিস দপ্তর জানিয়েছে, দাবানল নিয়ন্ত্রণে কাজ করছে শতাধিক দমকল কর্মী, যাদের সঙ্গে রয়েছে প্রায় ৩০টি গাড়ি, দুটি পানিবাহী বিমান এবং এক ডজন হেলিকপ্টার।
গত রোববার দুপুরে রাজধানী এথেন্স থেকেও অতিরিক্ত দমকল কর্মীদের চিওসে পাঠানো হয়। দ্বীপে তীব্র বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছিলো বলে জানায় কর্তৃপক্ষ।
ফায়ার সার্ভিস জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় গ্রিসজুড়ে প্রায় ৫০টি দাবানল দেখা দিয়েছে, যেগুলোর বেশিরভাগই নিয়ন্ত্রণের বাহিরে। তবে দাবানলের উচ্চ ঝুঁকির মাত্রা “খুবই বেশি” বলে সতর্ক করা হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি ধ্বংসের মিশনে ব্যর্থ হয়ে বিস্মিত ও হতভম্ব পাশ্চাত্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাকিস্তান গেছেন ইরানের প্রেসিডেন্ট; দেশের স্বার্থ রক্ষাই মূল লক্ষ্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানে যুদ্ধবিমান বিধ্বস্তের আগে ‘অদ্ভুত বস্তু’ দেখে মার্কিন পাইলট
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)