গ্যাস সংকটে যাত্রীদের পকেট কাটছেন সিএনজি অটোরিকশা চালকরা
, ২৬ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১১ ছালিছ, ১৩৯৪ শামসী সন , ১০ আগস্ট, ২০২৬ খ্রি:, ২৬ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
দেশজুড়ে তীব্র গ্যাস সংকটে কয়েক সপ্তাহ যাবৎ বিপাকে পড়েছেন রাজধানীর সিএনজি অটোরিকশার চালক ও যাত্রীরা। রাজধানীসহ বিভিন্ন এলাকায় সিএনজি স্টেশনগুলোতে গ্যাসের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে চালকদের। ফলে রাস্তায় সিএনজি অটোরিকশার সংখ্যা অনেকটা কমে গেছে। আর সংকটের সুযোগ নিচ্ছেন অনেক চালক। যাত্রীদের কাছ থেকে দাবি করছেন নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি টাকা।
সিএনজি অটোরিকশা চালকরা জানিয়েছেন, গ্যাস সংকটের কারণে আমাদের বাড়তি ভোগান্তি পোহাতে হচ্ছে। বিভিন্ন স্টেশনে দীর্ঘ অপেক্ষার পরও পর্যাপ্ত গ্যাস পাওয়া যাচ্ছে না। পাঁচ ঘণ্টা পর্যন্ত অপেক্ষা করে কখনও কখনও মাত্র ৮০ থেকে ১০০ টাকার গ্যাস পাওয়া যাচ্ছে। যা দিয়ে ২-১টি ট্রিপের বেশি চালানো সম্ভব হচ্ছে না। কিন্তু জমা তো মালিককে আমার ঠিকই দিতে হয়।
যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গ্যাসের সংকটে রাস্তায় সিএনজি অটোরিকশার সংখ্যা কম। ফলে স্বাভাবিক সময়ের তুলনায় যাত্রীদের জন্য অটোরিকশা পাওয়া কঠিন হয়ে পড়েছে। বিশেষ করে অফিস সময়, সকাল ও সন্ধ্যায় একটি সিএনজি পেতে যাত্রীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। এই সুযোগে চালকরা নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া হাঁকছেন।
সরকারি গেজেটে দৈনিক জমা ৯০০ টাকা নির্ধারণ করা আছে। কিন্তু গ্যাসের জন্য চার-পাঁচ ঘণ্টা সময় চলে যায়, এরপরও মালিককে জমার টাকা দিতে হয়। এ কারণে অনেক সময় যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া নিতে হয়।
সিএনজি চালক আলমগীর হোসেন বলেন, বর্তমানে আমাদের পরিস্থিতি খুবই খারাপ। দিনে দুই থেকে তিনবার গ্যাস নিতে হয়। যেখানে একবার গ্যাস নিলেই হতো, সেখানে গ্যাসের চাপ না থাকায় তিনবার নিতে হচ্ছে। কখনো ৬০ টাকার, কখনও ৮০ টাকার, কখনো ১০০ টাকার গ্যাস পাওয়া যায়। এভাবে গ্যাস নিয়ে আমাদের পোষায় না। কারণ, দিন শেষে মালিককে জমার টাকা দিতে হয়, আবার নিজেদের পকেটেও কিছু থাকে না। তখন বাধ্য হয়ে বেশি ভাড়া নিতে হয়। এ নিয়েও যাত্রীদের সঙ্গে কথা কাটাকাটি হয়।
নিয়মিত খিলগাঁও তালতলা থেকে গুলশানের অফিসে যাতায়াত রফিক। তিনি বলেন, আগে মোটামুটি ২০০ টাকার মধ্যে অফিসে যেতে পারতাম। কিন্তু ইদানীং সিএনজি পাওয়াই যায় না সকালের দিকে। যা পাই, তারাও ২৮০ থেকে ৩০০ টাকা দাবি করে। ২৫০ টাকার নিচে কেউ যেতেই চায় না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মধ্যপ্রাচ্যে আরও এক বিমানবাহী রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ফের যুদ্ধ শুরুর আভাস?
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দৌলতপুরে ৩ দিনে তিনটি পৃথক হত্যাকাণ্ড, জনমনে আতঙ্ক
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শেষ পর্যন্ত পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করেই এসেছে ইউরেনিয়ামবাহী বিমান
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ফরিদপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কিশোরগঞ্জের হাওরে মাছ ধরা নিয়ে সংঘর্ষ, আহত ৩০
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শাহজালালে কাস্টমসের অভিযানে ৩৩ লাখ টাকার বিদেশি পণ্য আটক
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
থানায় ৮ চোরের সঙ্গে দেখা করতে এসে আরও ২ চোর গ্রেপ্তার
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যুবদলের বহিষ্কৃত নেতা সাইমন চার দিনের রিমান্ডে
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
রাতে ঢাকায় আসছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়াম
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
হুতির বিভিন্ন অবস্থান লক্ষ্য করে দফায় দফায় বিমান হামলা
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মুসলিম নারী ফাতিমা আল-ফিহরির হাতে গড়া বিশ্বের প্রাচীনতম বিশ্ববিদ্যালয়
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












