গোসল করার খাছ সুন্নতী তারতীব মুবারক ও মাসয়ালা-মাসায়িল (১)
, ২৯ শাওওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৮ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ১৮ এপ্রিল, ২০২৬ খ্রি:, ০৫ বৈশাখ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) সুন্নত মুবারক তা’লীম
সম্মানিত দ্বীন ইসলাম উনার মধ্যে পবিত্রতার গুরুত্ব অনেক। মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
إِنَّ اللَّهَ يُحِبُّ التَّوَّابِينَ وَيُحِبُّ الْمُتَطَهِّرِينَ.
অর্থ: “নিশ্চয়ই মহান আল্লাহ পাক তিনি সেই সকল লোকদেরকে মুহব্বত করেন; যারা উনার কাছে বেশি বেশি তওবা ইস্তিগফার করে, এবং যারা বেশি পাক-পবিত্র থাকে।” সুবহানাল্লাহ! (পবিত্র সূরা বাক্বারা শরীফ: পবিত্র আয়াত শরীফ: ২২২)
মহান আল্লাহ পাক তিনি আরো ইরশাদ মুবারক করেন-
وَإِن كُنتُمْ جُنُبًا فَاطَّهَّرُوا.
অর্থ: যদি তোমরা অপবিত্র হও, তাহলে পবিত্রতা অর্জন করো। (পবিত্র সূরা মায়িদাহ শরীফ; পবিত্র আয়াত শরীফ: ৬)
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-
الطُّهُورُ شَطْرُ الْإِيمَانِ.
অর্থ: ‘পবিত্রতা অর্জন করা সম্মানিত ঈমান উনার অঙ্গ।’ সুবহানাল্লাহ! (বুখারী শরীফ, মুসলিম শরীফ)
আর এ জন্যেই ত্বহারাত সংশ্লিষ্ট বিষয়সমূহ জানা এবং সে মুতাবিক আমল করা সকলের জন্য আবশ্যক। কেননা ত্বহারাত বা পবিত্রতা অর্জন করা ও পরিপাটি হওয়া সম্মানিত সুন্নত মুবারক উনার অন্তর্ভুক্ত। শারীরিক পবিত্রতা অর্জনের পদ্ধতি তিনটি-
(১) ওযূ
(২) গোসল
(৩) তাইয়াম্মুম।
আর পবিত্রতা হাছিলের এই তিনটি পদ্ধতির অন্যতম হচ্ছে, “গোসল”।
গোসল (غَسْلٌ) অর্থ: ধৌত করা, প্রক্ষালন, গোসল করা, পরিষ্কার করা।
সম্মানিত শরীয়ত উনার পরিভাষায়, পবিত্রতা হাছিলের জন্য সমস্ত শরীর পবিত্র পানি দ্বারা ধৌত করাকে গোসল বলে। গোসল হলো সমস্ত দেহ ধৌত করার মাধ্যমে পূর্ণ পবিত্রতা অর্জনের একটি তরীকা বা মাধ্যম।
গোসল উনার প্রকারভেদ:
গোসল চার প্রকার। যথা-
(১) ফরয,
(২) ওয়াজিব,
(৩) সুন্নত মুবারক ও
(৪) মুস্তাহাব।
যেসব কারণে গোসল ফরয হয়:
১. চৈতন্য বা নিদ্রাবস্থায় কামভাবে মনি বের হয়ে স্থানচ্যুত হলে।
২. আহলিয়ার সাথে একান্তে অবস্থানের পর, মনি বের হলে আর যদি মনি বের নাও হয় তাতেও উভয়ের জন্য ফরয হবে।
৩. ইহ্তিলামে (স্বপ্নদোষে) যদি মনিপাত হয়।
৪. হস্তমৈথুন কিংবা পশুর সাথে অথবা অন্য কোন অবৈধ কাজে মনিপাত ঘটালে। (নাউযুবিল্লাহ)
৫. মহিলাদের মাসিক মাজুরতা কিংবা সন্তান হওয়ার কারনে মাজুরতা বন্ধ হয়ে গেলে।
৬. কোনো কাফির পুরুষ বা মহিলা মুসলমান হলে।
ওয়াজিব গোসল:
১. মৃত ব্যক্তিকে গোসল করানো জীবিত লোকদের প্রতি ওয়াজিব।
মহাসম্মানিত সুন্নত গোসল:
চার অবস্থায় গোসল করা মহাসম্মানিত সুন্নত মুবারক। যথা:
১. পবিত্র ছলাতুল জুমু‘আ আদায় করার জন্য গোসল করা।
২. পবিত্র ঈদুল ফিতর ও পবিত্র ঈদুল আদ্বহা উনাদের নামায আদায় করার জন্য গোসল করা।
৩. পবিত্র হজ্জ ও পবিত্র উমরা উনাদের ইহরাম বাঁধাকালে গোসল করা।
৪. পবিত্র হজ্জ উনার দিনে হাজীগণ সম্মানিত আরাফা উনার ময়দানে দ্বি-প্রহরের পর যে গোসল করে থাকেন, তা মহাসম্মানিত সুন্নত মুবারক।
৫. পবিত্র আশূরার দিন অর্থাৎ পবিত্র ১০ই মুহররমুল হারাম শরীফ উনার দিন গোসল করা।
-আহমদ হুসাইন
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পুরুষের জন্য দাড়ি ও গোঁফ রাখার মহাসম্মানিত মহাপবিত্র সুন্নতী তারতীব মুবারক
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
“পেট পূর্ণ করে নয়, বরং পেটের এক-তৃতীয়াংশ আহার করাই মহাসম্মানিত সুন্নত মুবারক।”
১২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পানি পান করার সময় তিন ঢোকে পান করা ও পাত্রে নিঃশ্বাস না ফেলা মহাসম্মানিত সুন্নত মুবারক
১১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যমযমের পানি পান করার মহাসম্মানিত সুন্নতী তারতীব ও বেমেছাল উপকারিতা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মহাসম্মানিত সুন্নতী খাবার ছারীদ
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মহাসম্মানিত সুন্নতী খাদ্য “রুটি”
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
উটের গোশ্ত খাওয়া খাছ সুন্নত মুবারক
০৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘আন্তর্জাতিক পবিত্র সুন্নত মুবারক প্রচার কেন্দ্র’ থেকে সংগ্রহ করুন সুন্নতী লিবাস ‘চাদর’
০৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘আন্তর্জাতিক পবিত্র সুন্নত মুবারক প্রচার কেন্দ্র’ থেকে সংগ্রহ করুন সুন্নতী লিবাস ‘চাদর’
০৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
খরগোশের গোশত খাওয়া খাছ সুন্নত মুবারক
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘আন্তর্জাতিক পবিত্র সুন্নত মুবারক প্রচার কেন্দ্র’ থেকে সংগ্রহ করুন বিভিন্ন প্রকারের সুন্নতী খাবার ‘খেজুর’
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘আন্তর্জাতিক পবিত্র সুন্নত মুবারক প্রচার কেন্দ্র’ থেকে সংগ্রহ করুন বিভিন্ন প্রকারের সুন্নতী খাবার ‘খেজুর’
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












