গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালালেন ডাকাতি মামলার আসামি
গাজীপুর জেলা আদালত প্রাঙ্গণ থেকে ডাকাতি মামলার এক আসামি পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (২০ জুলাই) দুপুর আনুমানিক ২টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মেট্রোপলিটন সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম।
পুলিশ সূত্রে জানা যায়, গাজীপুর সদর থানার একটি ডাকাতি মামলার সন্দেহভাজন আসামি গ্রেপ্তার করা হয়। পরে সোমবার (২০ জুলাই) দুপুরে বিচারিক কার্যক্রম পরিচালনার জন্য গাজীপুর জেলা আদালতে নেয়া হয়। আদালত প্রাঙ্গণের গারদ খানায় পৌঁছানোর পর কোনো এক পর্যায়ে তিনি পালিয়ে যান।
পালিয়ে যাওয়া আসামি সম্রাট (২৭) জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার তাত্তাপাড়া গ্রামের দুলাল মণ্ডল ও লাইলী বেগমের ছেলে। তিনি গাজীপুর মহানগরের গাছা থানার তারগাছ বড়বাড়ী এলাকায় বসবাস করতেন।
ঘটনার পরপরই আইনশৃঙ্খলা বাহিনী আসামিকে গ্রেপ্তারে অভিযান শুরু করেছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, পালিয়ে যাওয়া আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং তাকে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।
গাজীপুর মেট্রোপলিটন সদর থানার ওসি মোহাম্মদ আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুর ২টার দিকে গাজীপুর আদালতের গারদ খানার সামনে থেকে হস্তান্তর করার সময় পালিয়ে যায় সম্রাট নামের এই আসামি। তাকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়েছিল। পুনরায় তাকে গ্রেপ্তার করতে অভিযান পরিচালনা করা হচ্ছে।
আরও পড়ুন
সব ›
বান্দরবানের ত্রিদেশীয় সীমান্ত থেকে আটক ৮
বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের
পড়ে আছে ৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান -কোচে রূপান্তরের পরিকল্পনা
সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি, নজরদারিতে নাইট ভিশন-থার্মাল ড্রোন
খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ কোটি টাকা
দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর বড় উদ্যোগ নিয়েছে সরকার
পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের সভা স্থগিত
রোগ পরীক্ষা করিয়ে বছরে ১,৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকেরা
জাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণা
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক তাইয়েবা তাসনীম সিরাজ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জা…
মিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, আটক ২
সোমবার (১৬ নভেম্বর) রাত ১০টা ৫ মিনিটের দিকে মিরপুর মডেল থানাধীন মিরপুর-১ বাসস্ট্যান্ডে এই ঘটনা ঘটে। পুলিশ জানা…
ইউএফএস পরিচালকের বিদেশ যাওয়ার আদেশ হাইকোর্টে স্থগিত
ঘনকুয়াশায় ভৈরব নদে জাহাজের ধাক্কা, বালুভর্তি বাল্কহেড ডুবল
যশোরের অভয়নগরে ভৈরব নদে লাইটার জাহাজের ধাক্কায় বালুভর্তি একটি বাল্কহেড ডুবে গেছে। সোমবার (১৬ নভেম্বর) ভোর ৫টার…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।