দখলদার সন্ত্রাসী ইসরাইলের কাপুরুষতা:
গাজা যুদ্ধের নির্ধারিত লক্ষ্যগুলোর একটিও অর্জিত হয়নি : নেতানিয়াহু
, ১৬ জুমাদাল উলা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০২ সাবি’ ১৩৯১ শামসী সন , ০১ ডিসেম্বর, ২০২৩ খ্রি:, ১৫ অগ্রহায়ণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
দখলদার ইসরাইলের সন্ত্রাসবাদী প্রধানমন্ত্রী নেতানিয়াহু গত বুধবার এক বার্তা প্রকাশ করে নিজেদের ব্যর্থ সামরিক অভিযানের কথা স্বীকার করে বলেছে, অক্টোবরের গোড়ার দিকে তার সরকার গাজা যুদ্ধের যেসব লক্ষ্য স্থির করেছিল তার কোনোটিই এখনও অর্জন করা সম্ভব হয়নি।
নেতানিয়াহু বলেছে, যুদ্ধের শুরু থেকে আমি তিনটি লক্ষ্য ঠিক করেছিলাম- হামাসের বিলুপ্তি, আমাদের সব পণবন্দির প্রত্যাবর্তন এবং গাজা আর কখনও ইসরাইলের জন্য হুমকি হবে না এমন নিশ্চয়তা বিধান করা। এই তিনটি লক্ষ্য এখনও অর্জন করা সম্ভব হয়নি।
হামাসের কাছ থেকে যুদ্ধবিরতির বিনিময়ে কিছু পণবন্দিকে উদ্ধারের ঘটনাকে সে 'বিশাল অর্জন' বলে দাবি করে। ইসরাইলি প্রধানমন্ত্রী বলেছে, গত সপ্তাহে যুদ্ধবিরতি ঘোষিত হওয়ার আগ পর্যন্ত পণবন্দিদের মুক্তি 'কল্পনাতীত বিষয় বলে মনে হতো।"
নেতানিয়াহু এমন সময় ইসরাইলি বন্দিদের মুক্তির ব্যাপারে কৃতিত্ব দাবি করলেন যখন হামাস শুরু থেকেই নারী ও শিশু বন্দিদের মুক্তি দেয়ার আগ্রহ প্রকাশ করেছিল কিন্তু ইসরাইলি প্রধানমন্ত্রীই তা নাকচ করে আসছিলো। নেতানিয়াহুর ধারনা ছিল, যুদ্ধ করে পণবন্দিদের মুক্ত করে নিতে পারবে। কিন্তু টানা ৪৭ দিন গাজা উপত্যকার ওপর পাশবিক হামলা চালিয়েও যখন পণবন্দিদের কোনো খোঁজ বের করতে পারেনি তখনই কেবল সে হামাসের সঙ্গে চুক্তি করতে বাধ্য হয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পাকিস্তানে ভূমিকম্প অনুভূত
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘জুলাইয়ের চেতনা বিক্রি করে কেউ কেউ রিকশা থেকে প্রাডোতে উঠেছেন’
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইহুদিবাদীদের ইসরায়েল ত্যাগের ঘটনা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যোদ্ধাদের আক্রমণে দ্বিখন্ডিত হয়ে পড়ে আছে দখলদারদের সামরিক যান
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পবিত্র আশুরার শিক্ষা অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায় -রাষ্ট্রপতি
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প আমাদের জন্য বোঝা -অর্থমন্ত্রী
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
শুধু আদ-দ্বীন না, ঢাকায় ‘মৃত্যুফাঁদ’ অনেক!
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইরানের হয়ে যুদ্ধে নামতো চীন-রাশিয়া-তুরস্ক, আমি থামিয়েছি: ট্রাম্প
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ১৬৪, আহত ৯৭১
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মুদি দোকান-জুতার দোকানসহ ১৬ ব্যবসায় কর বসাচ্ছে সরকার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিস্তা সেতু রক্ষা বাঁধের ৬০ শতাংশ নদীগর্ভে, তদন্ত কমিটি গঠন
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)