গাজা পুনর্গঠনে প্রয়োজন ৭০ বিলিয়নেরও বেশি ডলার
আল ইহসান ডেস্ক:
বিশ্ব সন্ত্রাসী দখলদার ইসরায়েলের হামলার পর বিধ্বস্ত গাজা উপত্যকা পুনর্গঠন করতে কয়েক দশকে ৭০ বিলিয়ন ডলারেরও (৫৩ বিলিয়ন পাউন্ড) বেশি খরচ হতে পারে।
প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় ইসরায়েলের সামরিক অভিযানে চরমভাবে ‘বহুস্তরীয় দারিদ্র্যের শিকার’ হয়েছে অন্তত ২৩ লাখ মানুষ। বাসিন্দাদের ‘টিকে থাকার প্রতিটি স্তম্ভকে গভীরভাবে দুর্বল করে দিয়েছে’ এ যুদ্ধ।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৩-২৪ সময়কালে গাজার অর্থনীতি ৮৭ শতাংশ সঙ্কুচিত হয়েছে। ফলে মাথাপিছু জিডিপি মাত্র ১৬১ ডলারে নেমে এসেছে। শুধু গাজা উপত্যকা নয়, দ্রুতগতিতে বসতি সম্প্রসারণ ও শ্রমিকদের চলাচলে বিধিনিষেধের ফলে ধ্বংস হয়েছে পশ্চিম তীরের অর্থনীতিও। রাজস্বের পতন ও ইসরায়েলি সরকারের অর্থ স্থানান্তর আটকে দেয়ার ফলে প্রয়োজনীয় সরকারি সেবা দিতে পারছে না ফিলিস্তিনি কর্তৃপক্ষ। পুনরুদ্ধারে বিনিয়োগ করা আরো কঠিন হয়ে পড়েছে।
ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের (ডব্লিউএফপি) সর্বশেষ প্রতিবেদনে বলা হয়, গাজার অধিকাংশ পরিবারই নিত্যপ্রয়োজনীয় খাদ্য কিনতে সক্ষম নয়। গাজার মানুষের খাদ্যতালিকা এখন মূলত শস্য, ডাল, সামান্য দুগ্ধজাত পণ্য ও তেলে সীমাবদ্ধ। গোশত, সবজি ও ফল প্রায় অনুপস্থিত। রান্নার গ্যাসের ঘাটতি তীব্র হওয়ায় বহু পরিবার প্লাস্টিকের বর্জ্যসহ বিকল্প জ্বালানিতে খাবার রান্না করতে বাধ্য হচ্ছে।
আরও পড়ুন
সব ›
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।
৭০ শতাংশ ছাড়, তবু শপিংমলে ক্রেতার খরা
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শপিংমলগুলোয় চলছে মূল্য ছাড়ের ছড়াছড়ি। কোথাও ২০ শতাংশ, কোথাও ৫০ আবার কোথাও ৭০ শতাংশ প…
২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছে
ফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তা
টাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা
এডিপি বাস্তবায়নের হার এযাবৎকালের সর্বনিম্ন
নিজস্ব প্রতিবেদক: চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথমর চার মাসে (জুলাই-অক্টোবর) সময়ে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি …
১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলা
গাজীপুরে বন্ধ ১৩, ছুটি ৫টি; সাভার-আশুলিয়ায় বন্ধ ৫০টি
নিজস্ব প্রতিবেদক: চলমান শ্রমিক অসন্তোষ ও আন্দোলনের জেরে গাজীপুর শিল্পাঞ্চলের ১৩টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্…
সমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটা
শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন
বিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবে
ভিউয়ের নেশায় মহাসড়কে চালকদের ভয়ঙ্কর মরণখেলা!
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।