গাজা গণহত্যার মাঝেও দখলদার ইসরায়েলে অস্ত্র পাঠাচ্ছে ভারত : অ্যামনেস্টির তথ্য
, ১৫ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ৩১ ছানী, ১৩৯৪ শামসী সন , ৩০ জুলাই, ২০২৬ খ্রি:, ১৫ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে চলমান ইসরায়েলি দখলদারিত্বে ভারতের সরবরাহ করা অস্ত্র ব্যবহৃত হওয়ার ‘যথেষ্ট ঝুঁকি’ থাকা সত্ত্বেও নয়াদিল্লি দখলদার ইসরায়েলের কাছে অস্ত্র সরবরাহ অব্যাহত রেখেছে।
সংগঠনটির এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারত সন্ত্রাসী ইসরায়েলের প্রতিরক্ষা খাতের সঙ্গে ঘনিষ্ঠ ও লাভজনক অংশীদারত্ব গড়ে তুলেছে এবং ইসরায়েলি সামরিক কার্যক্রমকে সহায়তাকারী অস্ত্র সরবরাহ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
অ্যামনেস্টির "The Supply of Weapons and Ammunition to Israel" শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় দখলদার ইসরায়েলি বর্বরতা শুরুর পর থেকে ভারত থেকে দখলদার ইসরায়েলে পাঠানো অস্ত্র, গোলাবারুদ, যন্ত্রাংশ ও সামরিক উপাদানের ২ হাজার ৫৯৬টি চালান বিশ্লেষণ করেছে সংস্থাটি।
প্রতিবেদন অনুযায়ী, ভারতীয় প্রতিষ্ঠানগুলো ইসরায়েলি সরবরাহকারীদের কাছে অন্তত ৩ লাখ ৯০ হাজার ৫১৬টি ছোট অস্ত্রের যন্ত্রাংশ, বিস্ফোরক অস্ত্রের ৫ লাখ ৬৪ হাজার ৯৭০টি উপাদান এবং সামরিক যানবাহনের ২৯৮টি উপাদান সরবরাহ করেছে।
অ্যামনেস্টি বলেছে, এসব তথ্য তারা বাণিজ্যিক চালানের তথ্য বিশ্লেষণের মাধ্যমে সংগ্রহ করেছে। সংস্থাটির দাবি, ভারত থেকে পাঠানো এসব অস্ত্রের যন্ত্রাংশ ও সামরিক উপাদান এমন ইসরায়েলি প্রতিষ্ঠানগুলোর কাছে গেছে, যারা দখলদারদের অস্ত্র সরঞ্জাম সরবরাহ করে।
এর আগে আল জাজিরা ২০২৪ সালে সন্ত্রাসী ইসরায়েলে অস্ত্র সম্পর্কিত ভারতীয় রপ্তানি চালানের ৯১টি কাস্টমস নথি প্রকাশ করেছিলো। ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের শ্রেণিবিন্যাস অনুযায়ী, ৯৩০৬৯০০০ কোডের আওতায় থাকা পণ্যের মধ্যে বোমা ও গ্রেনেডও অন্তর্ভুক্ত রয়েছে।
এসব নথিতে দেখা যায়, ভারতীয় প্রতিষ্ঠানগুলো সন্ত্রাসী ইসরায়েলের প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠানগুলোর কাছে অস্ত্রের উপাদান রপ্তানি করেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দখলদারদের ভাঙারি ট্যাংকগুলো টেনে নেয়ার দৃশ্য
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৬৯ হাজার ইসরায়েলি পালানোর খবর প্রকাশ!
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
২৩ হাজার মাদক কারবারির কাছে জিম্মি দেশ
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রথম প্রান্তিকে ৩৬ জীবনবিমার তহবিলের বিনিয়োগ: ১০০ টাকা বিনিয়োগে আয় ২ টাকা
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সেতু বিভাগের সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন আব্দুর রউফ
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ: টানা ৫ দিন ভারী বর্ষণের আভাস
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গুলশানের নতুন ডিসি রুহুল কবীর খান
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফরিদপুরের কুখ্যাত ডাকাত টাকী রিপন গ্রেপ্তার
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
২৩ সেপ্টেম্বর থেকে ইরানের সব এয়ারলাইন বন্ধের ঘোষণা যুক্তরাষ্ট্রের
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মোবাইল ফোন না দেয়ায় বাবা-মায়ের বিরুদ্ধে থানায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাবেক পুলিশ সুপার আসাদুজ্জামানসহ ৬ কর্মকর্তা বরখাস্ত
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)