গাজা ও লেবাননে সন্ত্রাসী ইসরায়েলি বর্বরতায় আরও শতাধিক শহীদ
, ৩০ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৬ খ্বমিস , ১৩৯২ শামসী সন , ০৪ অক্টোবর , ২০২৪ খ্রি:, ১৯ আশ্বিন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
গাজায় নিজেদের বর্বরতা অব্যাহত রেখেছে সন্ত্রাসী ইসরায়েলি দখলদার বাহিনী। গত ২ অক্টোবর সন্ধ্যা থেকে শুরু হয়ে স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার (৩ অক্টোবর) ভোর পর্যন্ত চালানো ইসরায়েলি সন্ত্রাসী হামলায় ৬৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েক ডজন।
হামাস জানিয়েছে, বুধবার (২ অক্টোবর) সন্ধ্যার পর থেকে শুরু হয় সন্ত্রাসী ইসরায়েলি বাহিনীর স্থল অভিযান চালিয়ে গাজার খান ইউনিস ও তার আশপাশের এলাকায় ৪০ জনকে হত্যা এবং কয়েক ডজন ফিলিস্তিনিকে আহত করে। পরে গাজা সিটিতে আরও ২২ জনকে হত্যা করে দখলদাররা।
ইউনিস শহরের ইউরোপীয় হাসপাতাল জানিয়েছে, ওখানে অন্তত ৩২ জন নিহত হয়েছেন। আহতের সংখ্যা কয়েক ডজন। হাসপাতালের রেকর্ড অনুসারে নিহতদের মধ্যে সাতজন নারী ও ১২ শিশু। শিশুগুলোর বয়স ২২ মাসের কাছাকাছি। বাকিরা সবাই পুরুষ।
এদিন ফিলিস্তিনের বৃহত্তম শরণার্থী শিবির নুসেইরাতের একটি স্কুলে অভিযান চালিয়ে আরও ৩ জন ফিলিস্তিনি করেছে ইসরয়েলি সেনারা। সেই অভিযানে আহত হয়েছেন আরও ১৫ জন। সন্ত্রাসী ইসরায়েলের অভিযোগ নুসেইরাতের এই স্কুলটি কমান্ড সেন্টার হিসেবে ব্যবহার করাছিল হামাস।
অপরদিকে লেবাননের রাজধানী বৈরুতেও বিমান হামলা চালিয়ে যাচ্ছে সন্ত্রাসী ইসরায়েল। মধ্য বৈরুতসহ একাধিক এলাকায় রাতভর ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন আরও ৪৬ জন লেবানিজ। আহত হয়েছেন ৮৫ জন।
যে ভবনটিতে বিমান হামলা চালানো হয়েছে সেটি বাচৌরাতে অবস্থিত। বহুতল ওই ভবনটি একটি স্বাস্থ্যকেন্দ্র ছিল।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি ধ্বংসের মিশনে ব্যর্থ হয়ে বিস্মিত ও হতভম্ব পাশ্চাত্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাকিস্তান গেছেন ইরানের প্রেসিডেন্ট; দেশের স্বার্থ রক্ষাই মূল লক্ষ্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানে যুদ্ধবিমান বিধ্বস্তের আগে ‘অদ্ভুত বস্তু’ দেখে মার্কিন পাইলট
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)