গাজায় বিমান হামলার পরদিনই পশ্চিম তীরে ২ ফিলিস্তিনিকে হত্যা
, ২০ শাওওয়াল শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১১ ছানী ‘আশির, ১৩৯০ শামসী সন , ১১ মে, ২০২৩ খ্রি:, ২৮ বৈশাখ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
দখলকৃত পশ্চিম তীরে আরও দুই ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। গাজা উপত্যকায় দফায় দফায় বিমান হামলা চালিয়ে ১৫ জনকে হত্যার একদিন পরেই এ হত্যাকা- ঘটালো ইসরায়েল। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। খবর আল-জাজিরার।
এর আগে, দিনের শুরুতে ড্রোনসহ ৪০টি এয়ারক্রাফট নিয়ে দফায় দফায় গাজা উপত্যকায় ফিলিস্তিনি লক্ষ্যবস্তুর ওপর হামলা চালায় ইসরায়েল।
জেনিনের দক্ষিণে কাবাতিয়া শহরে গুলিবিদ্ধ দুই ফিলিস্তিনিকে দেখানোর দাবি করা হচ্ছে, যেখানে বিক্ষোভকারীদের সঙ্গে ইসরায়েলি বাহিনীর সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে ভিডিওর সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা শহরটিতে বিপুল সংখ্যক ইসরায়েলি সৈন্য উপস্থিতির কথা জানিয়েছেন। দখলদার বাহিনী রাস্তায় গাড়ি থামাচ্ছে, বাড়ি বাড়ি গিয়ে অভিযান চালাচ্ছে।
চলতি বছরে এ পর্যন্ত ইসরায়েলি বাহিনীর হাতে কমপক্ষে ১২৩ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। একই সময় পৃথক হামলায় ১৯ ইসরায়েলিও নিহত হয়েছেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পাঁচ ইসরায়েলি সন্ত্রাসী সেনা হতাহত
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হামাসের বীরত্ব:
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র : এনবিসি
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যুক্তরাষ্ট্রের হুমকির জবাবে এবার ‘ফাদার অব অল বোম্বস’ আনার ঘোষণা ইরানের
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নভেম্বরে ফের ইরানে মার্কিন-ইসরায়েলি হামলার পরিকল্পনা
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিশ্বজুড়ে ঋণের পাহাড় ৩৬৫ ট্রিলিয়ন ডলার, শীর্ষে যুক্তরাষ্ট্র
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সমুদ্রের পানির নীল রঙের নেপথ্যে কী?
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গভীর সংকটে ফ্রান্স, আহত ৫০০ পুলিশ; বিক্ষোভ ছড়ালো ইতালি-আলবেনিয়াতেও
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইয়েমেনের লক্ষ্যবস্তুর তালিকা বিস্তৃত ও হালনাগাদ করা হচ্ছে : আনসারুল্লাহ নেতা
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সুদানজুড়ে ড্রোন হামলায় ১৬০ জনের বেশি নিহত, গৃহযুদ্ধে প্রাণহানি ৫৯ হাজার
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘আমরা মাটি খেয়ে থাকবো তবুও এক ইঞ্চি জমি ছাড়বো না’
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে ইন্টারনেট ক্যাবল ধ্বংসের হুমকি ইরানের
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












