গাজায় নিরাপদ পানির অভাবে মারা যাবে বিপুলসংখ্যক শিশু -ইউনিসেফ
জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথেরিন রাসেল বলেছে, নিরাপদ পানির অভাবে গাজায় মারা যাবে বিপুল পরিমাণ শিশু। বেঁচে থাকার জন্য যতটুকু পানি প্রয়োজন, দক্ষিণ গাজার বাস্তুচ্যুত শিশুরা তা পাচ্ছে না। ফলে বঞ্চিত এসব শিশুদের মধ্যে অনেকেই সামনের দিনগুলোতে মারা যাবে। রোগে ভুগবে। অনিরাপদ উৎস থেকে এসব শিশু এবং তাদের পরিবার পানি নিয়ে তা ব্যবহার করছে। এই পানি উচ্চ মাত্রায় লবণাক্ত এবং দূষিত।
ডিসেম্বরের শুরুতে হাজার হাজার মানুষ ছুটে গিয়েছেন দক্ষিণের রাফা অঞ্চলে। এর অর্ধেকই শিশু। তাদের জন্য পানি এবং পয়ঃনিষ্কাশন ব্যবস্থা চরম মাত্রায় সংকটজনক অবস্থায়। সেখানে ৫ বছরের কম বয়সী শিশুরা ডায়রিয়ায় গড়ে প্রতি মাসে যে পরিমাণ মারা যায় পানির সঙ্কটের কারণে সেই গড় এখন ২০ গুন বেশি।
আরও পড়ুন
সব ›
আইন-আদালতের মাধ্যমে সব অপরাধ মোকাবিলা সম্ভব নয়: অ্যাটর্নি জেনারেল
প্রথম ধাপে ১০২৬ ইউপিতে ভোট ২১ জানুয়ারি: ইসি
মুখস্থনির্ভর নয়, জ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থা গড়তে চায় সরকার: শিক্ষামন্ত্রী
শিক্ষার মান উন্নয়নে সম্ভব সবকিছু করা হচ্ছে জানিয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, দেশের শিক্ষা ব্য…
‘জীবিত অবস্থায় আর নাও ফিরতে পারি’, কারাগার থেকে ইমরান খানের বার্তা
কারাগারে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় জরুরি চিকিৎসার ব্যবস্থা করতে পাকিস্তানের সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চেয়েছে…
নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
ধানের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষকেরা
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।