গাজায় দৈনিক গড়ে ২৮ শিশু নিহত: এ যেন দিনে একটি শ্রেণিকক্ষের সবাইকে হারানো
, ২৩ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২০ ছানী, ১৩৯৩ শামসী সন , ১৯ জুলাই, ২০২৫ খ্রি:, ০৪ শ্রাবণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
গাজায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ১৭ হাজারেরও বেশি শিশু নিহত হয়েছে। প্রতিদিন গড়ে ২৮ জন শিশু নিহত হচ্ছে ইসরায়েলি বাহিনীর হাতে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক বৈঠকে এসব তথ্য জানিয়েছে ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল।
‘এ যেন প্রতিদিন একটি শ্রেণিকক্ষের সব শিক্ষার্থীকে হারানো এবং তা চলছে টানা দুই বছর ধরে।’ বলেছে ইউনিসেফের নির্বাহী পরিচালক। খবর মিডলইস্ট মনিটরের।
শিশুরা রাজনৈতিক পক্ষ নয়। তারা কোনো সংঘর্ষ শুরু করে না, আবার থামাতেও পারে না। এ কথা উল্লেখ করে সে বলেছে, ‘কিন্তু তারাই সবচেয়ে বেশি কষ্ট পায়। তারা বুঝে উঠতে পারে না কেন বিশ্ব পাশে নেই।’
গাজার স্বাস্থ্য পরিস্থিতির ভয়াবহ চিত্র তুলে ধরে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল ফ্লেচার জানায়, গাজার ৩৬ হাসপাতালের মধ্যে মাত্র ১৭টি এবং ১৭০টি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের মধ্যে মাত্র ৬৩টি আংশিকভাবে চালু আছে। সেখানে প্রতিদিন বহু হতাহত মানুষ আসছে।
ফ্লেচার জানায়, এসব হাসপাতালেও অর্ধেক চিকিৎসা সরঞ্জাম ধ্বংস হয়ে গেছে এবং জরুরি সেবা পরিচালনায় ব্যবহৃত জ্বালানির সংকট চরম পর্যায়ে রয়েছে।
জুন মাসে শিশুদের অপুষ্টির হার উদ্বেগজনক মাত্রায় পৌঁছেছে জানিয়ে ফ্লেচার আরও বলেছে, মারাত্মক অপুষ্টিতে ভুগছে পাঁচ হাজার ৮০০-এর বেশি শিশু।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি ধ্বংসের মিশনে ব্যর্থ হয়ে বিস্মিত ও হতভম্ব পাশ্চাত্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাকিস্তান গেছেন ইরানের প্রেসিডেন্ট; দেশের স্বার্থ রক্ষাই মূল লক্ষ্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানে যুদ্ধবিমান বিধ্বস্তের আগে ‘অদ্ভুত বস্তু’ দেখে মার্কিন পাইলট
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)