গাজায় দখলদার ইসরায়েলি হামলায় নিহত দাঁড়িয়েছে প্রায় ৬২ হাজার
, ০৪ শা’বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৭ তাসি’, ১৩৯২ শামসী সন , ০৪ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রি:, ২১ মাঘ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
দখলদার ইসরায়েলি হামলায় হতাহত ফিলিস্তিনিদের নতুন তালিকা প্রকাশ করেছে উপত্যকাটির কর্তপক্ষ। গতকাল সোমবার (৩ ফেব্রুয়ারি) নিখোঁজদের অর্ন্তভুক্তির পর নিহত ফিলিস্তিনির সংখ্যা দাঁড়িয়েছে ৬১ হাজার ৭০৯ জনে।
গাজার প্রধান তথ্য কর্মকর্তা সালামা মারুফ জানান, নিহত ফিলিস্তিনিদের ৭৬ শতাংশের দেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। এছাড়া অন্তত ১৪ হাজার ২২২ জনের মরদেহ এখনো ধ্বংসস্তুপের মাঝে আটকা পড়ে আছে। যেগুলো উদ্ধার করা সম্ভব হয়নি।
গাজার আল-শিফা হাসপাতালে এক সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, নিহতদের মধ্যে অন্তত ১৭ হাজার ৮৮১ জন শিশু রয়েছে।
এছাড়া যুদ্ধ চলাকালে ২০ লাখ গাজাবাসীকে বিভিন্ন সমস্যার মধ্যেই ২৫ বারের বেশি স্থান পরিবর্তন করতে হয়েছে। পাশাপাশি আহত হয়েছে ১ লাখ ১১ হাজার ৫৮৮ জন ফিলিস্তিনি।
দীর্ঘ ১৫ মাস যুদ্ধের পর গত মাসের ১৯ জানুয়ারি হামাস ও দখলদার ইসরায়েলের মধ্যে তিন ধাপের একটি যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়। এরপর থেকে চুক্তি অনুযায়ী কয়েক দফায় বন্দি বিনিময় করেছে উভয় পক্ষ।
যুদ্ধবিরতির মাঝে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা তাদের বাড়িঘরে ফিরছেন। বিশেষভাবে দক্ষিণ গাজা থেকে লাখো ফিলিস্তিনি উত্তর গাজায় তাদের ধ্বংস হয়ে যাওয়া বাড়িতে ফিরে গেছেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ট্রাম্পের ৩৯ দেশের অভিবাসনবিরোধী নীতি বাতিল করল মার্কিন আদালত
০৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
যুক্তরাষ্ট্র থেকে ১৯৮ কোটি ডলারের ড্রোন প্রতিরোধী ব্যবস্থা কিনছে কুয়েত
০৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মহাকাশ স্টেশনে ছিদ্র, চলছে মেরামতের কাজ
০৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মালিতে গুপ্তচরবৃত্তির অভিযোগে ফরাসি কর্মকর্তার ২০ বছর জেল
০৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের হুঁশিয়ারি ইরানের
০৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হামাসের বীরত্ব:
০৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
“লেবাননে ইসরায়েলের অবস্থান সংকটপূর্ণ”
০৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
যোদ্ধাদের হাতে ধ্বংস হওয়ার পূর্বমুহুর্তে দখলদারদের যুদ্ধযান।
০৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কিউবার প্রেসিডেন্টের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মধ্যপ্রাচ্য উত্তেজনায় ফের বাড়ল তেলের দাম
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইরান যুদ্ধের মাঝেই আজারবাইজানে ইসরায়েলের গোপন অভিযান
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)