গাজায় জ্বালানি ঘাটতি ‘সঙ্কটজনক’
, ১৮ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৫ ছানী, ১৩৯৩ শামসী সন , ১৪ জুলাই, ২০২৫ খ্রি:, ৩০ আষাঢ়, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
‘প্রায় দুই বছর ধরে চলমান যুদ্ধের পর গাজার মানুষ চরম দুর্দশায় দিন কাটাচ্ছে। বিশেষ করে খাদ্য ঘাটতি সর্বত্র বিরাজমান। ’
জাতিসঙ্ঘ গত শনিবার সতর্ক করেছে যে- গাজা উপত্যকায় জ্বালানির মারাত্মক ঘাটতি এখন ‘সঙ্কটজনক পর্যায়ে’ পৌঁছেছে, যা যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনি ভূখ-ে মানুষের দুর্ভোগ আরো গভীরতর করবে।
জেনেভা থেকে এএফপি জানায়, জাতিসঙ্ঘের সাতটি সংস্থা এক যৌথ বিবৃতিতে বলেছে, ‘জ্বালানি হলো গাজায় টিকে থাকার মেরুদ-। ’
তারা জানায়, হাসপাতাল, পানি সরবরাহ, পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, অ্যাম্বুলেন্স ও মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনার জন্য জ্বালানি অপরিহার্য। এমনকি বেকারির কার্যক্রম চালু রাখতেও জ্বালানির প্রয়োজন।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের ভয়াবহ হামলার পর শুরু হওয়া যুদ্ধের পর থেকেই গাজায় চরম জ্বালানি সঙ্কট চলছে।
কিন্তু এখন পরিস্থিতি এতটাই খারাপ যে- ‘গাজায় জ্বালানির ঘাটতি চরম পর্যায়ে পৌঁছেছে,’ বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও), বিশ্ব খাদ্য কর্মসূচি (এফএও) এবং মানবিক সমন্বয় সংস্থা (ওসিএইচএ)-সহ অন্যান্য জাতিসঙ্ঘ সংস্থা।
তারা উল্লেখ করে, ‘প্রায় দুই বছর ধরে চলমান যুদ্ধের পর গাজার মানুষ চরম দুর্দশায় দিন কাটাচ্ছে। বিশেষ করে খাদ্য ঘাটতি সর্বত্র বিরাজমান। ’
বিবৃতিতে আরো বলা হয়, ‘জ্বালানি শেষ হয়ে গেলে ইতোমধ্যেই অনাহারের কিনারায় দাঁড়িয়ে থাকা দুর্দশাগ্রস্ত জনগোষ্ঠীর ওপর এক অসহনীয় নতুন বোঝা চেপে বসবে। ’
জাতিসঙ্ঘ জানায়, জ্বালানি না থাকলে যেসব সংস্থা মানবিক সহায়তায় কাজ করছে, তারা সম্পূর্ণ কার্যক্রম বন্ধ করতে বাধ্য হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি ধ্বংসের মিশনে ব্যর্থ হয়ে বিস্মিত ও হতভম্ব পাশ্চাত্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাকিস্তান গেছেন ইরানের প্রেসিডেন্ট; দেশের স্বার্থ রক্ষাই মূল লক্ষ্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানে যুদ্ধবিমান বিধ্বস্তের আগে ‘অদ্ভুত বস্তু’ দেখে মার্কিন পাইলট
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)