গাজায় ইসরায়েলি বাহিনীর তা-ব: এক দিনে নিহত ৭৮
, ০২ সেপ্টেম্বর, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
গাজাজুড়ে ইসরাইলের ভয়াবহ হামলা অব্যাহত রয়েছে। নতুন করে চালানো এক দিনের হামলায় অন্তত ৭৮ জন প্রাণ হারিয়েছেন। এর মধ্যে ৩২ জন খাবারের সন্ধানে থাকা অবস্থায় প্রাণ হারান।
গতকাল সোমবার (১ সেপ্টেম্বর) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।
গণমাধ্যমটি জানায়, গত রোববার সকালে গাজা সিটির বিভিন্ন এলাকায় গোলাবর্ষণ ও বোমাবর্ষণ চালায় দখলদার বাহিনী। ফিলিস্তিনি সিভিল ডিফেন্স জানিয়েছে, আল-কুদস হাসপাতালের কাছে ইসরায়েলি শেল হামলায় তাঁবুতে আগুন ধরে যায়। এতে অন্তত পাঁচজন নিহত ও তিনজন আহত হন। এছাড়া রিমাল এলাকায় একটি আবাসিক ভবনে হামলা চালিয়ে আরো কয়েকজনকে হত্যা করে।
গাজার সরকারি মিডিয়া অফিসের পরিচালক ইসমাইল আল-থাওয়াবতা অভিযোগ করেন, ইসরায়েলি সেনাবাহিনী আবাসিক এলাকায় ‘বিস্ফোরক রোবট’ ব্যবহার করছে এবং গাজা সিটিতে ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুত করছে।
গত রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেয়া এক বিবৃতিতে আল-থাওয়াবতা বলেছেন, গত তিন সপ্তাহে ৮০টির বেশি এ ধরনের ডিভাইস বিস্ফোরণ ঘটিয়েছে। তিনি এটিকে ‘পোড়ামাটি নীতি’ বলে আখ্যা দেন। তার দাবি, এর মাধ্যমে ঘরবাড়ি ধ্বংস করা হচ্ছে এবং বেসামরিক মানুষের জীবন বিপন্ন হচ্ছে।
তিনি আরো বলেন, গাজা সিটি ও উত্তরাঞ্চলের ১০ লাখের বেশি ফিলিস্তিনি ভয়াবহ হামলা ও অনাহারের মুখেও জোরপূর্বক বাস্তুচ্যুত এবং জাতিগত নির্মূলের নীতিতে আত্মসমর্পণ করতে অস্বীকৃতি জানাচ্ছেন।
এদিকে ফিলিস্তিনি সাংবাদিক ফায়েজ ওসামা ইনস্টাগ্রামে একটি ভিডিও প্রকাশ করেছেন, যা আল-জাজিরা যাচাই করেছে। সেখানে দেখা যায়, সাবরা এলাকায় বিমান হামলার পর ধোঁয়ার মেঘ আকাশে ছড়িয়ে পড়ছে। আহত এক শিশুকে পা দিয়ে রক্তাক্ত অবস্থায় কাঁদতে দেখা যায়, আরেকজনকে মাথায় গুরুতর আঘাত নিয়ে মাটিতে পড়ে থাকতে দেখা যায়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি ধ্বংসের মিশনে ব্যর্থ হয়ে বিস্মিত ও হতভম্ব পাশ্চাত্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাকিস্তান গেছেন ইরানের প্রেসিডেন্ট; দেশের স্বার্থ রক্ষাই মূল লক্ষ্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানে যুদ্ধবিমান বিধ্বস্তের আগে ‘অদ্ভুত বস্তু’ দেখে মার্কিন পাইলট
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)