গাজায় আধুনিক ‘বন্দিশিবির’ গড়ার পরিকল্পনা দখলদার ইসরায়েলের
, ১৫ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১২ ছানী, ১৩৯৩ শামসী সন , ১১ জুলাই, ২০২৫ খ্রি:, ২৭ আষাঢ়, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
গাজার সব ফিলিস্তিনিকে দক্ষিণাঞ্চলের একটি ঘনবসতিপূর্ণ শিবিরে স্থানান্তরের পরিকল্পনা করছে দখলদার ইসরায়েল। এই উদ্যোগকে মানবাধিকার সংস্থাগুলো আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং আধুনিক ‘বন্দিশিবির’ বলে নিন্দা জানিয়েছে। ইসরায়েলি গণমাধ্যমগুলোকে উদ্ধৃত করে গত বুধবার এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে বিবিসি।
দখলদার ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ জানায়, সে রাফাহ শহরের ধ্বংসাবশেষের ওপর একটি ‘মানবিক শহর’ গড়ে তুলতে চায়। তার ভাষায়, ওই শহরে প্রাথমিকভাবে ছয় লাখ ফিলিস্তিনি বসবাস করতে পারবে। যদিও এই প্রকল্পটি পুরো ২১ লাখ গাজাবাসীর জন্য তৈরি করা হবে।
সে বলেছে, “প্রতিটি ব্যক্তিকে নিরাপত্তা তল্লাশির মাধ্যমে শহরের ভেতরে প্রবেশ করানো হবে যেন নিশ্চিত হওয়া যায়, তারা হামাসের কর্মী নয়। শহরের ভেতরে আনার পর তাদের বাইরে যেতে দেওয়া হবে না। ”
মানবাধিকার সংস্থার নিন্দা:
ইসরায়েলি মানবাধিকার আইনজীবী মাইকেল এ পরিকল্পনাকে “মানবতাবিরোধী অপরাধের জন্য পরিকল্পিত অভিযান” বলে উল্লেখ করেছে। ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে সে বলেছে, “গাজার দক্ষিণে জনগণকে জড়ো করা হচ্ছে যেন তাদের উপত্যকার বাইরে জোরপূর্বক পাঠানো যায়। ” সূত্র: বিবিসি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হরমুজ প্রণালিতে ইরানের কৌশল: বদলে যেতে পারে বৈশ্বিক নৌ চলাচল ব্যবস্থা
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পর্দার আড়ালে থাকা ইরানের দুর্ধর্ষ বিশেষ বাহিনী সাবেরিন ও নোহেদ
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সন্ত্রাসী যুক্তরাষ্ট্রের দুটি বিমান ও দুটি ব্ল্যাক হক হেলিকপ্টার ধ্বংস করলো ইরান
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এবার ত্রিমুখী আক্রমণের মুখে দিশেহারা পরগাছা ইসরায়েল - ইরান, ইয়েমেন ও লেবানন থেকে একযোগে হামলা
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দখলদারদের অন্তরাত্মা কাঁপিয়ে দেয়া বীর যোদ্ধাদের মর্টারশেলগুলো
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাংলা কিউআর কি?
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রতিদিন কত খরচ?
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইরান নয় সৌদি মার্কিন দূতাবাসে হামলা চালিয়েছে সন্ত্রাসী ইসরায়েল -আইআরজিসি
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
এবার অস্ট্রিয়াতেও নিষিদ্ধ শিশুদের জন্য সামাজিকমাধ্যম
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইরানের ক্ষেপণাস্ত্র নিয়ে ইংল্যান্ডে চরম উদ্বেগ
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
একদিনে যুক্তরাষ্ট্রের দুই যুদ্ধবিমান ভূপাতিত করলো ইরান - বিধ্বস্ত মার্কিন ‘এমকিউ-১ ড্রোন’ও
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)