দখলদার সন্ত্রাসী ইসরাইলের কাপুরুষতা:
গাজায় আক্রমণের ফলে অর্থনৈতিক ক্ষতির মুখে দখলদার সন্ত্রাসী ইসরায়েল
, ২৭ রবীউছ ছানী শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৪ সাদিস ১৩৯১ শামসী সন , ১২ নভেম্বর, ২০২৩ খ্রি:, ২৭ কার্তিক, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
হামাস ইসরায়েলের সংঘাতে নতুন করে সংকটের মুখে অর্থনীতি। গাজায় বড় পরিসরে আক্রমণের ফলে অর্থনৈতিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে দখলদার সন্ত্রাসী ইসরায়েলকে।
দখলদার সন্ত্রাসী ইসরায়েলের গণমাধ্যমে বলা হচ্ছে, গাজায় তাদের সম্ভাব্য যুদ্ধ খরচ ৫১ বিলিয়ন ডলার। যা মোট জিডিপির দশ শতাংশ। দীর্ঘমেয়াদে এবং আঞ্চলিকভাবে যুদ্ধ চালালে এই ব্যয় বাড়বে কয়েকগুণ। যা অর্থনীতিতে বড় ধরনের বিপর্যয় আনবে বলে মনে করছে অর্থনীতিবিদরা। খবর রয়টার্সের।
গাজা উপত্যকায় ব্যাপক এই অভিযানের পেছনে তেল আবিবের খরচাও আকাশচুম্বী।
আগ্রাসনের সাথে জ্যামিতিক হারে বাড়ছে যুদ্ধ ব্যয়ও। ইসরায়েলি একটি পত্রিকা বলছে, গাজায় হামাসকে নির্মূলে এ সর্বাত্মক অভিযানে তেল আবিবের ব্যয় হবে ৫১ বিলিয়ন ডলার। যা ইসরায়েলের মোট দেশজ উৎপাদনের দশ শতাংশ। সংঘাতের স্থায়ীত্ব ৮ থেকে ১২ মাস ধরে সম্ভাব্য এই ব্যয় নির্ধারণ করা হয়েছে।
তবে গাজার মধ্যে সংঘাত সীমাবদ্ধ না থেকে আঞ্চলিক পরিসরে ছড়িয়ে পড়লে, এই খরচ বাড়বে কয়েকগুণ। সেক্ষেত্রে হামাসের পাশাপাশি হিজবুল্লাহ, ইরান বা ইয়েমেনকেও মোকাবেলা করতে হবে। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা মিত্রদের ঢালাও সহায়তা মিললেও বড় ধরনের বিপর্যয় নেমে আসবে অর্থনীতিতে। যা ইসরায়েলের বাজেটেও বড় ধরণের ঘাটতি ফেলবে।
সামরিক ব্যয় ছাড়াও ইসরায়েলের অর্থনৈতিক ধসের জন্য আরও কিছু দিক বিবেচনা করা হয়েছে। বলা হচ্ছে, হামলার কারণে দখলদার সন্ত্রাসী ইসরায়েলি মুদ্রায় রাজস্বের ক্ষতি হবে ৪০-৬০ বিলিয়ন শেকেল। এছাড়া ব্যবসায়ীদের ১৭-২০ বিলিয়ন শেকেল ক্ষতিপূরণের পাশাপাশি নাগরিকদের পুনর্বাসনের জন্য সরকারকে আরও খরচ করতে হবে ১০-২০ বিলিয়ন অর্থ।
ক্ষমতায় আসার পর থেকেই নানা বিতর্কিত পদক্ষেপের কারণে জনগণের ব্যাপক রোষানলে পড়ে দখলদার সন্ত্রাসী নেতানিয়াহু প্রশাসন। প্রতিরক্ষা খাতে বিপুল ব্যয়ের পরও হামাসের হামলা ঠেকাতে না পারায় তীব্র হচ্ছে অসন্তোষ। যুদ্ধের পাশাপাশি অর্থনৈতিক সংকট নেতানিয়াহু প্রশাসন কীভাবে মোকাবেলা করবে সেটাই এখন দেখার।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পাকিস্তানে ভূমিকম্প অনুভূত
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘জুলাইয়ের চেতনা বিক্রি করে কেউ কেউ রিকশা থেকে প্রাডোতে উঠেছেন’
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইহুদিবাদীদের ইসরায়েল ত্যাগের ঘটনা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যোদ্ধাদের আক্রমণে দ্বিখন্ডিত হয়ে পড়ে আছে দখলদারদের সামরিক যান
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পবিত্র আশুরার শিক্ষা অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায় -রাষ্ট্রপতি
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প আমাদের জন্য বোঝা -অর্থমন্ত্রী
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
শুধু আদ-দ্বীন না, ঢাকায় ‘মৃত্যুফাঁদ’ অনেক!
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইরানের হয়ে যুদ্ধে নামতো চীন-রাশিয়া-তুরস্ক, আমি থামিয়েছি: ট্রাম্প
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ১৬৪, আহত ৯৭১
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মুদি দোকান-জুতার দোকানসহ ১৬ ব্যবসায় কর বসাচ্ছে সরকার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিস্তা সেতু রক্ষা বাঁধের ৬০ শতাংশ নদীগর্ভে, তদন্ত কমিটি গঠন
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












