গাজায় মোট মৃত্যু ৫৮ হাজার ছাড়াল:
গাজার পানি বিতরণ কেন্দ্রে ইসরায়েলি সন্ত্রাসী হামলা, শিশুসহ শহীদ ১০
, ১৯ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৬ ছানী, ১৩৯৩ শামসী সন , ১৫ জুলাই, ২০২৫ খ্রি:, ৩১ আষাঢ়, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
গাজার একটি পানি বিতরণ কেন্দ্রে দখলদার ইসরায়েলের সন্ত্রাসী হামলায় অন্তত ১০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের মধ্যে ছয়জনই শিশু। এই ঘটনায় আরও ১৭ জন আহত হয়েছেন।
আল-আওদা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আহমেদ আবু সুফিয়ান জানান, নুসেইরাত শরণার্থী শিবিরের একটি পানি বিতরণ কেন্দ্রে ক্ষেপণাস্ত্র আঘাত হানলে ছয় শিশু নিহত ও আরও ১৭ জন আহত হন।
হামলার পর পানি বিতরণ কেন্দ্রে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শিশুসহ একাধিক মানুষের মরদেহ, রক্তাক্ত বালতি ও পানির কনটেইনার মাটিতে পড়ে থাকতে দেখা যায়।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে গাজায় খাওয়ার পানির সংকট তীব্র আকার ধারণ করেছে। সঙ্গে জ্বালানি সংকট যোগ হওয়ায় লবণাক্ত পানি পরিশোধন ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা বন্ধের উপক্রম হয়েছে। যার ফলে, এ মুহূর্তে গাজাবাসীদের একমাত্র বিকল্প এ ধরনের বিতরণ কেন্দ্র থেকে প্লাস্টিকের কনটেইনারে করে পানি সংগ্রহ করা।
ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে সিএনএন জানায়, গত ২৪ ঘণ্টায় গাজার হাসপাতালগুলোতে ১৩৯টি মরদেহ নিয়ে আসা হয়েছে। এই সংখ্যা পানি বিতরণ কেন্দ্রে হামলার আগে প্রকাশ করা হয়েছিল।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এ হামলায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৮ হাজার ছাড়িয়েছে, যার অর্ধেকের বেশি নারী ও শিশু। আহত হয়েছেন আরও অন্তত ১ লাখ ৩৮ হাজার ৫০০ জন।
গাজার সরকার জানিয়েছে, মার্কিন সমর্থিত ত্রাণ বিতরণ কেন্দ্রগুলোতে ইসরায়েলি বাহিনী এবং নিরাপত্তা ঠিকাদাররা সচেতনভাবে হামলা চালাচ্ছে। এসব কেন্দ্রে খাবার আনতে গিয়ে মে থেকে এখন পর্যন্ত ৮০৫ জন নিহত ও ৫ হাজার ২৫০ জন আহত হয়েছেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি ধ্বংসের মিশনে ব্যর্থ হয়ে বিস্মিত ও হতভম্ব পাশ্চাত্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাকিস্তান গেছেন ইরানের প্রেসিডেন্ট; দেশের স্বার্থ রক্ষাই মূল লক্ষ্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানে যুদ্ধবিমান বিধ্বস্তের আগে ‘অদ্ভুত বস্তু’ দেখে মার্কিন পাইলট
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)