গাইবান্ধায় কুকুরের কামড়ে ৫ জনের মৃত্যু, আহত আরও ৯
, ১৪ মে, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
গাইবান্ধার সুন্দরগঞ্জে একটি পাগলা কুকুড়ের কামড়ে সুলতানা বেগম নামের আরও এক নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে একই ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়ালো তিন নারী ও দুইজন পুরুষসহ ৫ জনে। এ ঘটনায় আহত রয়েছেন নারী ও শিশুসহ আরও ৮ জন। একই ঘটনায় একের পর এক মৃত্যুর কারণে আতঙ্কিত হয়ে পড়েছে আহতদের পরিবারের সদস্যরা। একই সাথে উদ্বিগ্ন হয়ে উঠেছে পুরো গ্রামসহ আশেপাশের এলাকার মানুষ।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) সর্বশেষ উপজেলার কঞ্চিবাড়ি ইউনিয়নের ধুবনী বাজার এলাকার নিজ বাড়িতে সুলতানা বেগমের মৃত্যু হয়। গত ২২ এপ্রিল তিনি সকালে বেওয়ারিশ একটি পাগলা কুকুরের কামড়ের শিকার হন।
নিহত সুলতানা বেগমের ছেলে আল আমিন বলেন, গত চার দিন থেকে আমার মায়ের অবস্থা অনেক খারাপ ছিল। দুধ ছাড়া কিছুই খেতে পারতো না। আল আমিন জানান, কুকুর তার মায়ের কানের নিচে গলায় কামড় দিয়েছিল। ওই দিন ১২টার পর গাইবান্ধা জেনারেল হাসপাতালে ইনজেকশন দেওয়া হয়েছিল। তবে সেটি সরকারি নাকি কিনতে হয়েছিলো সেদিন সঙে না থাকায় বিষয়টি নিশ্চিত করে জানাতে পারেনি আল আমিন।
কঞ্চিবাড়ি ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের সদস্য তাজরুল ইসলাম বলেন, কুকুর কামড়ানোর ঘটনায় একটু আগেই সুলতানা বেগম নামের আরও এক জনের মৃত্যু হলো। এ পর্যন্ত একই দিন কামড়ের শিকার হওয়া ১৩ জনের মধ্যে পাঁচজন মারা গেলেন। বিষয়টি নিয়ে এমন মৃত্যুতে আহত ও স্থানীয়দের মাঝে আতঙ্ক বাড়ছে।
গাইবান্ধার সামাজিক সংগ্রাম পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাবু বলেন, যেহেতু নির্দিষ্ট সময়ের মধ্যে সবাই টিকা নিয়েছেন। তারপরও মৃত্যু ঠেকানো যাচ্ছে না। সেহেতু অবশ্যই বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা প্রয়োজন।
গাইবান্ধা জেলা প্রাণিসম্পদ অফিসার ডা. আব্দুর রাজ্জাক বলেন, আমাদের কোনো পদক্ষেপ নেই। এসব ইউনিয়ন পরিষদ অথবা পৌরসভা করবে। যেসব এলাকায় এমন ঘটনা ঘটবে, সেখানে কুকুরকে ভ্যাকসিন দিতে হবে। আমাদেরতো ভ্যাকসিন নেই।
উল্লেখ্য, গত ২২ এপ্রিল সকালে বজরা কঞ্চিবাড়ি গ্রামে আকস্মিক একটি কুকুর যেন তা-ব চালায়। এদিন অল্প সময়ের ব্যবধানে একের পর এক ১৩ জনকে কামড় দিয়ে গুরুতর আহত করে। অধিকাংশের মুখম-লে কামড়ের গভীর ক্ষত সৃষ্টি হয়। আহতরা সবাই বিভিন্নস্থান থেকে ভ্যাকসিন গ্রহণ করেন। এরপর কারো কারো অবস্থা গুরতর হলে তাদের চিকিৎসার জন্য রংপুরে নেওয়া হয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
কোটি টাকা জরিমানার বিধান বাদ, পাস হলো সাইবার সুরক্ষা আইন
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কুকুরের কামড়ে শিশুসহ আহত ১০, এলাকাজুড়ে আতঙ্ক
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
লোডশেডিংয়ে নাজেহাল মানুষ, বাড়ছে ক্ষোভ
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঋণের লক্ষ্য কমিয়ে মুদ্রানীতি ঘোষণা, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে অগ্রাধিকার
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জুনে বেড়েছে রাজনৈতিক সহিংসতা ও মব ভায়োলেন্স
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বাজেটে কৃষিতে বরাদ্দ বৃদ্ধি না হওয়ায় সর্বমহলে হতাশা
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বাংলাদেশ বঙ্গোপসাগরে গ্যাস পাচ্ছে না কেন
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘গো ব্যাক ডিপি ওয়ার্ল্ড’ স্লোগানে প্রকম্পিত নগরী
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মুসলিমদের সুবিধামূলক কার্ড বাতিল
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
উদ্বোধনের পর থেকে পদ্মা সেতুতে টোল আদায় ৩,৪২৯ কোটি টাকা
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)