গত ১ মাসে ৭৪৩ দুর্ঘটনায় নিহত ৭৮০, আহত ১৯১৬
নিজস্ব প্রতিবেদক:
গত জুন মাসে সারাদেশে ৭৪৩টি সড়ক-রেল-নৌ দুর্ঘটনায় মোট ৭৮০ জন নিহত ও এক হাজার ৯১৬ জন আহত হয়েছে বলে উঠে এসেছে যাত্রী কল্যাণ সমিতির প্রতিবেদনে।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) যাত্রী কল্যাণ সমিতির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জুনে ৬৭১টি সড়ক দুর্ঘটনায় ৭১১ জন নিহত ও এক হাজার ৯০২ জন আহত; রেলপথে ৫৪টি দুর্ঘটনায় ৫৬ জন নিহত ও ১৪ জন আহত এবং নৌ-পথে ১৮টি দুর্ঘটনায় ১৩ জন নিহত হয়েছেন।
প্রতিবেদনে বলা হয়, এই সময়ে ২২৪টি মোটরসাইকেল দুর্ঘটনায় ২৪৪ জন নিহত ও ২১২ জন আহত হয়েছেন, যা মোট দুর্ঘটনার ৩৩.৩৮ শতাংশ, নিহতের ৩৪.৩১ শতাংশ ও আহতের ১১.১৪ শতাংশ।
যাত্রী কল্যাণ সমিতি জানিয়েছে, জুনে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা হয়েছে ঢাকা বিভাগে। এই বিভাগে মোট ১৬০টি সড়ক দুর্ঘটনায় ১৭২ জন নিহত ও ৫৮৮ জন আহত হয়েছেন। বিপরীতে সবচেয়ে কম সড়ক দুর্ঘটনা হয়েছে সিলেট বিভাগে- ২৫টি সড়ক দুর্ঘটনায় ২৬ জন নিহত ও ৪৫ জন আহত হয়েছে।
আরও পড়ুন
সব ›
ডিসেম্বরে শেখ হাসিনা আসবেন না -প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
ঢাকায় নদীর তীরের ১০০ মিটারের মধ্যে অবকাঠামো নয়
ভর্তুকির চাপে বাজেট বাড়ছে
নাশকতা রোধে নতুন ছক
পোশাকশিল্প নিয়ে ভারতের ষড়যন্ত্র
আলিমে ফেল করা শিক্ষার্থীদের সাপ্লিমেন্টারি পরীক্ষা নিয়ে নতুন নির্দেশনা বোর্ডের
২০২৬ সালের আলিম সাপ্লিমেন্টারি পরীক্ষাকে সামনে রেখে পরীক্ষাসংক্রান্ত গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করেছে বাংলাদে…
তেজগাঁওয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৬৪
শনিবার (২৮ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবা…
আগামী এক বছরের মধ্যে ৬৪ জেলায় ডায়ালাইসিস সেবা চালু হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
শনিবার (২৮ নভেম্বর) বিকেলে রাজধানীর মিরপুরে কিডনি ফাউন্ডেশন হাসপাতালে ‘ইন্টারন্যাশনাল ফেডারেশন অব কিডনি ফাউন্ড…
কুষ্টিয়া সীমান্তে সতর্ক অবস্থানে বিজিবি
বিজিবি সূত্র জানিয়েছে, চলতি নভেম্বর মাসে এ পর্যন্ত সাতজনকে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে দুই কোটি ১৬ লাখ ৯৩ হা…
ফেল করা শিক্ষার্থীদের জন্য বিশেষ পরীক্ষা, অংশ নেবে ২ লাখ ৯০ হাজার: শিক্ষামন্ত্রী
এক বা দুটি বিষয়ে অকৃতকার্য হওয়ার কারণে শিক্ষার্থীদের শিক্ষাজীবন যেন থেমে না যায়, সে লক্ষ্যে বিশেষ পরীক্ষা আয়োজ…
সুইডেন আসলাম ফের ৫ দিনের রিমান্ডে
শনিবার (২৮ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিয়াদ হাসেন এই আদেশ দেন। বিষয়টি জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আই…
রোববার নিবন্ধিত ১৮ রাজনৈতিক দলের সঙ্গে ইসির মতবিনিময়
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।