গণ-অভ্যুত্থানের প্রভাব খাটিয়ে দুর্নীতিতে জড়িয়েছে বিজয়ী পক্ষ -টিআইবি
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) বলছে, গণ-অভ্যুত্থানের পর প্রভাব খাটিয়ে দুর্নীতিতে জড়িয়েছে বিজয়ী পক্ষ। আর দুদক চেয়ারম্যান আব্দুল মোমেনের ভাষ্য, দুর্নীতিবাজদের রক্ষা করতে দেশে গড়ে উঠেছে গডফাদার চক্র।
গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর ২০২৪ সালের ডিসেম্বরে দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করে অন্তর্র্বতী সরকার। সেখানে উঠে আসে ১৪ বছরে ২৮ লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়। এই হিসাবে প্রতি বছর গড়ে ১ লাখ ৮০ হাজার কোটি টাকা পাচার করে আওয়ামী সুবিধাভোগীরা।
পাচারের অর্থ উদ্ধারে তৎপরতা চালাচ্ছে দুদকসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো। শেখ হাসিনা পরিবার, সুবিধাভোগী ব্যবসায়ীসহ সংশ্লিষ্টদের পাচার করা সম্পদ উদ্ধারে এরইমধ্যে ১৯টি দেশে চিঠি পাঠিয়েছে দুদক। তবে এখনো সব কিছুই চিঠি চালাচালির মধ্যেই সীমাবদ্ধ।
তবে বর্তমান কমিশনের দাবি, গত এক বছরে দেশ-বিদেশে প্রায় ২৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দসহ মামলা ও তদন্তের ক্ষেত্রে অগ্রগতি হয়েছে। এই বাস্তবতার মধ্যেই এসেছে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস। সামগ্রিক বিষয় নিয়ে দুদক চেয়ারম্যান বলেন, দুর্নীতিবাজদের লাগাম টেনে ধরতে চেষ্টার কোনো ঘাটতি নেই।
আব্দুল মোমেন বলেন, সন্ত্রাসীদের যেমন গডফাদার থাকে, দুর্নীতিবাজদের রক্ষায়ও এক ধরনের গডফাদার প্রাতিষ্ঠানিকভাবে তৈরি হয়ে যায়। আমাদের প্রতিষ্ঠানগুলোকে ভালো রাখতে হলে সব জায়গায় সৎ লোক বসাতে হবে। আর আমরাও চেষ্টা করে যাচ্ছি।
টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান জানান, গণঅভ্যুত্থানের পর সব সেক্টরে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা ও দুর্নীতিতে জড়িয়ে পড়েছে বিজয়ী পক্ষ। পাশাপাশি দুদক সংস্কারে সরকারের আন্তরিকতার ঘাটতি নিয়ে শঙ্কা প্রকাশ করেন তিনি।
ইফতেখারুজ্জামান বলেন, দুর্নীতির অন্যতম অনুঘটক রাজনৈতিক ও আমলাতান্ত্রিক শক্তি। এর সঙ্গে যুক্ত ব্যবসা। এই ত্রিমাত্রিক আঁতাত ভেঙেছে বলে বলা যাবে না। এখানে অন্তর্র্বতী সরকারের যে সম্ভাবনাটা ছিল, সেটি পুরোপুরি বাস্তবায়ন হয়েছে বলে সুনির্দিষ্ট তথ্য নেই।
রূপপুরসহ বিভিন্ন প্রকল্পে দুর্নীতির তদন্তে নামলে অধিকাংশ দুর্নীতির এখনো কুলকিনারা করতে পারেনি রাষ্ট্রীয় দুর্নীতিবিরোধী সংস্থা।
আরও পড়ুন
সব ›
আইন-আদালতের মাধ্যমে সব অপরাধ মোকাবিলা সম্ভব নয়: অ্যাটর্নি জেনারেল
প্রথম ধাপে ১০২৬ ইউপিতে ভোট ২১ জানুয়ারি: ইসি
মুখস্থনির্ভর নয়, জ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থা গড়তে চায় সরকার: শিক্ষামন্ত্রী
শিক্ষার মান উন্নয়নে সম্ভব সবকিছু করা হচ্ছে জানিয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, দেশের শিক্ষা ব্য…
‘জীবিত অবস্থায় আর নাও ফিরতে পারি’, কারাগার থেকে ইমরান খানের বার্তা
কারাগারে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় জরুরি চিকিৎসার ব্যবস্থা করতে পাকিস্তানের সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চেয়েছে…
নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
ধানের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষকেরা
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।