গণঅভ্যুত্থানে হতাহতদের নিয়ে বিতর্ক, আসলে জুলাই যোদ্ধা কারা?
নিজস্ব প্রতিবেদক:
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ফারুক ই আজম বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে শহীদদের তালিকা প্রকাশ করা হয়েছে। জুলাই যোদ্ধা ও শহীদদের তালিকা যাচাই-বাছাইয়ের কাজ এখনো চলছে।
গত বছরের ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শাহীন চাকলাদারের মালিকানাধীন হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে একজন বিদেশিসহ অন্তত ২৬ জনের মৃত্যু হয়।
নিহতদের মধ্যে ২৪ জনের নাম অন্তর্ভুক্ত হয় অন্তর্র্বতী সরকারের ঘোষিত জুলাই শহীদের তালিকায়। এ নিয়ে প্রশ্ন উঠলে একজনের নাম বাতিল করে বাকি নামগুলো যাচাই শুরু করেছে প্রশাসন।
জুলাই অভ্যুত্থানে নিহত ও আহতদের তালিকায় থাকা অনেক নাম নিয়েই সম্প্রতি বিতর্ক দেখা দিয়েছে। অভিযোগ উঠেছে, অনেকেই আন্দোলনে অংশ না নিয়েও তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন এবং সরকারি নানা সুযোগ-সুবিধা পাচ্ছেন।
নানা সমালোচনার পর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় জেলা প্রশাসকদের চিঠি পাঠিয়ে জুলাই যোদ্ধা ও শহীদদের তালিকা পুনরায় যাচাইয়ের নির্দেশ দিয়েছে।
সরকার নিজেই এই তালিকা তৈরি করলেও এখন বলছে, আন্দোলনে অংশ না নিয়েও যাদের নাম অন্তর্ভুক্ত হয়েছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
অন্তর্র্বতী সরকার ক্ষমতা গ্রহণের কিছুদিন পর থেকেই আহত ও নিহতদের তালিকা তৈরির কাজ শুরু হয়।
আরও পড়ুন
সব ›
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার
হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
আগুন সন্ত্রাস করে জনগণের সমর্থন পাবে না দুর্বৃত্তরা -আবদুস সালাম
বান্দরবানের ত্রিদেশীয় সীমান্ত থেকে আটক ৮
বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের
পড়ে আছে ৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান -কোচে রূপান্তরের পরিকল্পনা
সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি, নজরদারিতে নাইট ভিশন-থার্মাল ড্রোন
খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ কোটি টাকা
দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর বড় উদ্যোগ নিয়েছে সরকার
পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের সভা স্থগিত
রোগ পরীক্ষা করিয়ে বছরে ১,৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকেরা
জাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণা
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক তাইয়েবা তাসনীম সিরাজ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জা…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।