খুনোখুনি থামছে না রোহিঙ্গা ক্যাম্পে, সক্রিয় ৬ সশস্ত্র গোষ্ঠী
, ২৪ যিলক্বদ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৩ ছানী আশার, ১৩৯৩ শামসী সন , ১৩ মে, ২০২৬ খ্রি:, ৩০ বৈশাখ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পগুলোতে প্রায়ই গোলাগুলি, সংঘর্ষ ও খুনোখুনির ঘটনা ঘটছে। এটি কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। আধিপত্য বিস্তার, মাদক চোরাচালান নিয়ন্ত্রণ এবং চাঁদাবাজির ঘটনাকে কেন্দ্র করে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান স্যালভেশন আর্মি (আরসা) ও আরাকান রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের (আরএসও) মধ্যে এই লড়াইয়ে সাধারণ রোহিঙ্গারা আতঙ্কিত। জীবনের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন আশ্রয়শিবিরে নিয়োজিত দেশি-বিদেশি বেসরকারি সংস্থার কর্মকর্তা-কর্মচারীরাও।
সাধারণ রোহিঙ্গারা বলছেন, ক্যাম্পগুলো নিয়ন্ত্রণে রাখতে ছয়টি সশস্ত্র গোষ্ঠী সক্রিয় রয়েছে। এসব সন্ত্রাসী গ্রুপের মধ্যে এখন প্রকাশ্যেই চলছে দ্বন্দ্ব। বর্তমানে বেশি তৎপর আরসা ও আরএসও গ্রুপ। ক্যাম্পকেন্দ্রিক মাদক ব্যবসা, চাঁদাবাজি, অপহরণ ও চোরাচালান নিয়ন্ত্রণই তাদের মূল টার্গেট। এজন্য বাড়ছে খুনোখুনি।
সর্বশেষ গত বুধবার (৬ মে) বেলা ২টার দিকে উখিয়ার বালুখালী ক্যাম্প-৮ পশ্চিম বি-ব্লকে আধিপত্য বিস্তার নিয়ে নবী হোসেনের ছোট ভাই কামালকে (৩৫) গুলি করে হত্যা করেছে রোহিঙ্গাদের আরেকটি সশস্ত্র গোষ্ঠী। নিহত কামাল ওই ক্যাম্পের বাসিন্দা মিয়ানমারের মোস্তাক আহমদের ছেলে। তিনি নবী হোসেনের ছোট ভাই ও বি-৪১ ব্লকের মাঝির দায়িত্বে ছিলেন।
এর আগের দিন ৫ মে সন্ধ্যায় সশস্ত্র গোষ্ঠীর গুলিতে এক রোহিঙ্গা নেতা নিহত এবং আহত হয়েছেন আরও দুজন। উখিয়ার নৌকারমাঠ পুলিশ ক্যাম্পের আওতাধীন ক্যাম্প-৭ এলাকায় এ ঘটনা ঘটে। পরপর এসব হত্যাকা-ে নতুন করে অস্থির হয়ে উঠেছে রোহিঙ্গা ক্যাম্প। সাধারণ বাসিন্দাদের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে প্রায়ই গোলাগুলির ঘটনা ঘটছে। সংঘর্ষে জড়াচ্ছে মিয়ানমারের একাধিক সশস্ত্র গোষ্ঠী। ঘর থেকে তুলে নিয়ে গুলি কিংবা কুপিয়ে হত্যার ঘটনাও রয়েছে। এই সবকিছুর মূলে নবী হোসেনকে দায়ী করছে রোহিঙ্গা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
কে এই নবী হোসেন?
২০১৭ সালের ২৫ আগস্টের পর মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে নিপীড়নের মুখে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয় ৮ লাখ রোহিঙ্গা। এই রোহিঙ্গা ঢলের সঙ্গে আসে নবী হোসেনও। তার বাড়ি রাখাইন রাজ্যের মংডু শহরের ঢেকুবনিয়ায়। ২০১৮ সালের শুরুতে মিয়ানমার থেকে আশ্রয়শিবিরে এবং টেকনাফে ইয়াবার বড় চালান আনা শুরু করে নবী হোসেন। তখন টেকনাফের একজন রাজনৈতিক নেতার সঙ্গে সখ্য গড়ে তোলে নবী। আশ্রয়শিবিরে নিজের নামে গড়ে তোলেন ‘নবী হোসেন’ বাহিনী। এই বাহিনীর সদস্য তিন শতাধিক।
২০২২ সালে মার্চে রোহিঙ্গা আশ্রয়শিবিরসহ উখিয়া ও টেকনাফে নবী হোসেনকে জীবিত অথবা মৃত ধরে দিতে ১০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করে পোস্টার সেঁটেছিলো বিজিবি কক্সবাজার ৩৪ ব্যাটালিয়ন। পোস্টারে জঙ্গলের ভেতরে অস্ত্র হাতে দাঁড়ানো নবী হোসেনের ছবি ছাপানো হয়। এতে লেখা হয়, ‘ইয়াবা গডফাদার ও মিয়ানমারের নাগরিক নবী হোসেনকে জীবত অথবা মৃত ধরে দিতে পারলে ১০ লাখ টাকা পুরস্কার প্রদান করা হবে।’ কিন্তু এখন পর্যন্ত নবী হোসেনের বিষয়ে কেউ সুনির্দিষ্ট তথ্য দিতে পারেননি।
ছয়টি সশস্ত্র গোষ্ঠী সক্রিয়:
ক্যাম্প-৮-এর বাসিন্দা মোহাম্মদ হারুন রোহিঙ্গা ক্যাম্পে অপরাধ প্রতিরোধে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেন। তিনি বলেন, ‘প্রায় দেড় বছর পর হঠাৎ করে আবার হত্যাকা- ঘটায় ক্যাম্পজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেক চিহ্নিত অপরাধী কারাগার থেকে বের হয়ে পুনরায় অপরাধমূলক কর্মকা-ে জড়িয়ে পড়েছে। এর ফলে পুরনো বিরোধকে কেন্দ্র করে আবারও খুনোখুনির ঘটনা বাড়ছে।’
তিনি আরও বলেন, ‘বর্তমানে ক্যাম্পে ছয়টি সশস্ত্র গোষ্ঠী সক্রিয় রয়েছে। এসব গোষ্ঠী ক্যাম্প নিয়ন্ত্রণ, মাদক, চোরাচালান এবং আধিপত্য বিস্তার নিয়ে বেপরোয়া হয়ে উঠেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এখনই সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। অন্যথায় আরও ভয়াবহ সহিংসতা ও হত্যাকা- বাড়ার আশঙ্কা আছে।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
যমুনা কেড়ে নিয়েছে ঘর-জমি, স্থায়ী বাঁধের দাবি
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
- পোশাক ও ব্যাংক খাতে অস্থিরতা, রফতানি আয় ও কর্মসংস্থান কমছে
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পোশাক খাতের মতো সুবিধা পেতে যাচ্ছে চামড়া শিল্প -বাণিজ্যমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সীমান্তে পুশইন ঠেকালো বিজিবি ও এলাকাবাসী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাধ্যতামূলক অবসরের শঙ্কায় ৩২ ওএসডি
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিএনপি মিডিয়া সেলের নামে ভুয়া কমিটি, সতর্ক থাকার আহ্বান
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কবর খুঁড়তে গিয়ে প্রাণ হারালেন ২ জন
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আগামী শিক্ষাবর্ষ থেকে বিভিন্ন শ্রেণিতে যুক্ত হবে ৪ নতুন বিষয় -শিক্ষামন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আদ-দ্বীনের ঘটনায় জনস্বার্থে সিদ্ধান্ত নিতে পিছপা হবে না সরকার -স্বাস্থ্যমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রতি বছর ৩৫ লাখ টন খাদ্য যায় ময়লার ঝুড়িতে -খাদ্য প্রতিমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৭২-এর সংবিধান নিয়ে ‘অতিকথন’ রয়েছে -আসিফ নজরুল
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আইনশৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে, টিআইবির রিপোর্ট পেপার কাটিং -স্বরাষ্ট্রমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












