জীবনী মুবারক
খাজায়ে খাজেগাঁ, ইমামুশ শরীয়ত ওয়াত তরীক্বত, হযরত খাজা বাহাউদ্দীন নকশবন্দ বুখারী আল হানাফী রহমতুল্লাহি আলাইহি (১)
বিলাদত শরীফ: ৭১৮ হিজরী (১৩১৮ খ্রিস্টাব্দ) বিছাল শরীফ: ৭৯১ হিজরী (১৩৮৯ খ্রিস্টাব্দ) বয়স মুবারক: ৭৩ বছর
, ১৪ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১১ ছানী, ১৩৯৩ শামসী সন , ১০ জুলাই, ২০২৫ খ্রি:, ২৬ আষাঢ়, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিশেষ আইয়্যামুল্লাহ শরীফ
পরিচিতি মুবারক:
হযরত খাজা বাহাউদ্দীন নকশবন্দ বুখারী রহমতুল্লাহি আলাইহি উনার প্রকৃত নাম ছিলো মুহম্মদ বিন মুহম্মদ বুখারী রহমতুল্লাহি আলাইহি। হিজরী ৭১৮ সনের ১৪ই মুহররম বুখারার নিকটবর্তী “কাছরে আরেফান” নামক স্থানে তিনি পবিত্র বিলাদত শরীফ গ্রহণ করেন। ইহা বোখারা থেকে এক মাইল দূরে অবস্থিত একটি গ্রামের নাম।
হযরত খাজা বাহাউদ্দীন নকশবন্দ বুখারী রহমতুল্লাহি আলাইহি উনার লক্বব মুবারক নকশবন্দ হওয়ার কারণ সম্পর্কে “রেসালায় বাহায়িয়াতে” লেখা রয়েছে যে, তিনি এবং উনার পিতা কিংখাব (একধরণের মূল্যবান কাপড়) বুননের কাজ করতেন এবং তার উপর নকশা করতেন। সেজন্য উনাকে নকশবন্দ বলা হতো। তিনি উনার সম-সাময়িক হযরত আউলিয়ায়ে কিরাম রহমতুল্লাহি আলাইহিম উনাদের ইমাম ছিলেন।
হযরত খাজা বাহাউদ্দীন নকশবন্দ বুখারী রহমতুল্লাহি আলাইহি তিনি সম্মানিত শরীয়ত উনার পূর্ণ পাবন্দ ছিলেন এবং সম্মানিত হানাফী মাযহাব উনার অনুসারী ছিলেন। উনার সিলসিলার অন্যান্য সব মাশায়েখে কিরামগণও সম্মানিত হানাফী মাযহাব উনার অনুসারী ছিলেন। হযরত খাজা বাহাউদ্দীন নকশবন্দ বুখারী রহমতুল্লাহি আলাইহি উনার কামালাত ও খাওয়ারেকে আদত অনেক ছিলো।
উনার সম্মানিতা আম্মাজান বর্ণনা করেন, আমার ছেলের যখন বয়স মাত্র ৪ বছর তখন তিনি একটি গাভীর ব্যাপারে বলেছিলেন, “এই গাভীর একটি বাচ্চা হবে যার মাথায় সাদা চিহ্ন হবে। কয়েক মাস পরেই সেই গাভীটির অনুরূপ একটি বাচ্চা হয়েছিলো”। (সফিনাতুল আউলিয়া)
হযরত খাজা বাহাউদ্দীন নকশবন্দ রহমতুল্লাহি আলাইহি উনার পবিত্র বিলাদত শরীফের তিন দিন পর উনার দাদা হযরত বাবা সাম্মাসী রহমতুল্লাহি আলাইহি উনার নিকট উনাকে নিয়ে যাওয়া হয়। তিনি এই শিশুকে কোলে নিয়ে উনার জিহ্বা মুবারক শিশুর মুখে দিলে তিনি এত জোরে হযরত বাবা সাম্মাসী রহমতুল্লাহি আলাইহি উনার জিহ্বা মুবারক চুষলেন যে, জিহ্বা শুকিয়ে গেলো। এতে তিনি খুশি হয়ে বললেন, এই শিশুর অত্যাধিক সাহসিকতার নিকট আমি হেরে গিয়েছি। উত্তরকালে তিনি কত বড় ওলীআল্লাহ হবেন, এখনই তার প্রমাণ দিলেন। (হালাতে মাশায়েখে নকশবন্দীয়া মুজাদ্দেদিয়া)
অন্যান্য বর্ণনা:
হযরত খাজা বাহাউদ্দীন নকশবন্দ রহমতুল্লাহি আলাইহি উনাকে নকশবন্দ কেন বলা হয় এ নিয়ে অনেক মতভেদ দেখা যায়। কেউ কেউ বলেন, যখন হযরত খাজা বাবা সাম্মাসী রহমতুল্লাহি আলাইহি তিনি উনার তা’লীম ও তরবীয়তের ভার হযরত সাইয়্যিদ আমীর কুলাল রহমতুল্লাহি আলাইহি উনার উপর সোপর্দ করেছিলেন, তখন তিনি বলেছিলেন, নকশবন্দ অর্থাৎ চিত্রকর। কেউ কেউ মনে করেন, তিনি উনার মুরীদগণকে “আল্লাহ” নাম মুবারক উনার নকশা লিখে দিতেন যেন তার ক্বলবের উপর তার প্রভাব প্রতিফলিত হয় এবং ক্বলব যেন মহান আল্লাহ পাক উনার নূরে পূর্ণ হয়ে যায়। (মিরাতুল আসরার)
তিনি ছিলেন “নক্শ্বন্দিয়া” তরীক্বা উনার প্রতিষ্ঠাতা। উনার নামের অর্থ “চিত্রকর”। কারো কারো মতে এর অর্থ: “মহান আল্লাহ পাক উনার তত্ত্বের অতুলনীয় চিত্রাঙ্কনকারী” অথবা এ নামের ব্যাখ্যা হলো, “হƒদয়ে প্রকৃত পবিত্রতার স্বরূপ ধারণকারী”। উনার “উয়াইসী” নিসবত থেকে মনে হয় যে, উনার রিয়াযত-মুযাহাদা পদ্ধতি হযরত উয়াইস আল-কারনী রহমতুল্লাহি আলাইহি উনার পদ্ধতির সাথে সাদৃশ্যপূর্ণ ছিলো। তিনি বোখারা হতে এক ফারসাখ দূরে অবস্থিত কুশ্ক হিন্দুওয়ান (পরবর্তীকালে কুশ্ক আরিফান) নামক গ্রামে পবিত্র বিলাদত শরীফ লাভ করেন। ১৮ বছর বয়স মুবারকে তিনি রাসিতহান হতে এক মাইল এবং বুখারা হতে তিন মাইল দূরে অবস্থিত সাম্মাস গ্রামে হযরত বাবা মুহ¤মদ সাম্মাসী রহমতুল্লাহি আলাইহি উনার নিকট বাইয়াত গ্রহণ করেন। (ইনশাআল্লাহ চলবে)
-আল্লামা সাঈদ আহমদ গজনবী।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সাইয়্যিদুনা হযরত ইমামুর রবি’ মিন আহলি বাইতি রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত গুরুত্বপূর্ণ নছীহত মুবারক
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে মহাসম্মানিত ও মহাপবিত্র নিসবতে আযীম শরীফ বিষয়ে মহাসম্মানিত ও মহাপবিত্র উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত আল ‘আশিরহ্ আলাইহাস সালাম উনার একখানা মহাসম্মানিত ও মহাপবিত্র বিশেষ স্বপ্ন মুবারক
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, রহমাতুল্লিল আলামীন মামদূহ মুর্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম তিনি মহাসম্মানিত ও মহাপবিত্র উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত আস সাদিসাহ্ আলাইহাস সালাম উনার এক নযরে মহাসম্মানিত পরিচিতি মুবারক প্রকাশ করেছেন। সুবহানা মামদূহ মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম!
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইয়াওমুল ফীল বা হস্তিবাহিনী ধ্বংসের দিবস এবং সংশ্লিষ্ট মহাসম্মানিত ও মহাপবিত্র ঘটনা মুবারকসমূহ
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এক নযরে সাইয়্যিদাতুন নিসায়ি আলাল আলামীন, আফযালুন নাস ওয়ান নিসা বা’দা রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মহাসম্মানিত ও মহাপবিত্র উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত আছ ছানিয়াহ্ ‘আশার আলাইহাস সালাম উনার মহাসম্মানিত পরিচিতি মুবারক
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উম্মু আবীহা, আন নূরুল ঊলা সাইয়্যিদাতুনা হযরত খইরু ওয়া আফদ্বলু বানাতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র বরকতময় বিছালী শান মুবারক প্রকাশ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উম্মু আবীহা, আন নূরুল ঊলা সাইয়্যিদাতুনা হযরত খইরু ওয়া আফদ্বলু বানাতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার শ্রেষ্ঠতম মহাসম্মানিত ও মহাপবিত্র বানাত আলাইহাস সালাম
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এক নযরে সাইয়্যিদাতুন নিসায়ি আলাল আলামীন, আফযালুন নাস ওয়ান নিসা বা’দা রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মহাসম্মানিত ও মহাপবিত্র উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত আত তাসি‘আহ্ আলাইহাস সালাম উনার মহাসম্মানিত পরিচিতি মুবারক
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদুনা হযরত যাবীহুল্লাহ আলাইহিস সালাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র বরকতময় বিলাদতী শান মুবারক প্রকাশ সম্পর্কে পূর্ববর্তী আসমানী কিতাব মুবারক-এ আলোচনা মুবারক
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এক নযরে মালিকু আহলি বাইত শরীফ আলাইহিমুস সালাম, মালিকুল জান্নাহ, মালিকুদ দুনিয়া ওয়াল আখিরাহ্, মালিকুল কায়িনাত সাইয়্যিদুনা হযরত যাবীহুল্লাহ আলাইহিস সালাম উনার মহাসম্মানিত পরিচিতি মুবারক
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমীরুল মু’মিনীন, খলীফাতুল মুসলিমীন সাইয়্যিদুনা হযরত যুন নূরাইন আলাইহিস সালাম উনার সম্মানিত খিলাফত মুবারককালে সম্মানিত মুসলমান উনাদের প্রাচুর্যতা
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মহাসম্মানিত হিজরত মুবারক:
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












