মঙ্গলবার

হিজরী
০৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৯ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৭ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০২ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৭
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫২ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
জাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণামিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, আটক ২ইউএফএস পরিচালকের বিদেশ যাওয়ার আদেশ হাইকোর্টে স্থগিতঘনকুয়াশায় ভৈরব নদে জাহাজের ধাক্কা, বালুভর্তি বাল্কহেড ডুবলবঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, টানা ৪ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাসপাবলিক প্রকিউরমেন্ট দ্বিতীয় সংশোধন বিল ২০২৬ সংসদে পাসসম্মানিত ইসলামী শরীয়ত উনার ফতওয়া অনুযায়ী- কাউকে কোন কাজে নিযুক্ত করার পর তাকে যথাযথ পারিশ্রমিক প্রদান করার পরও পারিশ্রমিকের অতিরিক্ত কিছু গ্রহণ করাকে গুলূল বা খিয়ানত তথা ঘুষ বলা হয়। তাই প্রত্যেকের জন্য দায়িত্ব ও কর্তব্য হচ্ছে, হক্কুল ইবাদ বা বান্দার হক্ব যথাযথ সম্পাদন করা, আমানত রক্ষা করা ও হালালভাবে উপার্জন করে তা হালাল পথে খরচ করা।নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি পবিত্র ছলাত শরীফ-পবিত্র সালাম শরীফ পাঠ করা, পবিত্র মীলাদ শরীফ পাঠ করা, পবিত্র না’ত শরীফ পাঠ করা এবং উনার আলোচনা মুবারক করা ফযীলত, বরকত ও মর্যাদা হাছিলের কারণ।নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রাধানের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষকেরা
ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত

ক্ষোভ-নিন্দার মধ্যেই গাজায় ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরাইল

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: শনিবার, ২১ অক্টোবর, ২০২৩, সকাল ৬:২৬
ক্ষোভ-নিন্দার মধ্যেই গাজায় ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরাইল

আল ইহসান ডেস্ক:
ফিলিস্তিনের গাজায় হাসপাতালে বোমা হামলা চালিয়ে ৪৭১ নারী-পুরুষকে মেরে ফেলার ঘটনায় বিশ্বজুড়ে নিন্দা-ক্ষোভের ঢেউ চলার মুখেও এ উপত্যকায় ইসরায়েলের ধ্বংসযজ্ঞ থামছে না। বুধবার রাতভর ও গত বৃহস্পতিবার সারা দিন সেখানে বিভিন্ন স্থাপনায় বেপরোয়া বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।
এদিকে গাজায় এক দুঃসহ পরিস্থিতি, মানবিক সংকট ও ত্রাণসহায়তার জন্য নিরীহ ফিলিস্তিনিদের অধীর অপেক্ষার মধ্যেই ফিলিস্তিনি আরেক ভূখ- পশ্চিম তীরে হামলা চালিয়েছে ইসরায়েল।
গাজার হাসপাতালে গত মঙ্গলবার ইসরায়েলি বাহিনীর হামলায় বহু ফিলিস্তিনি নিহত হওয়ার ঘটনায় দেশে দেশে যে বিক্ষোভ-মিছিল শুরু হয়েছে, তা গতকালও অব্যাহত ছিল। আরব দেশগুলোর পাশাপাশি গোটা মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার বিভিন্ন দেশে ইসরায়েলবিরোধী বিক্ষোভে ফেটে পড়েন মানুষ। এসব দেশের মধ্যে রয়েছে সৌদি আরব, জর্ডান, মিসর, সংযুক্ত আরব আমিরাত ও ইরাক। বিক্ষোভ হয়েছে ইরান, লেবানন, তুরস্ক, কুয়েত ও তিউনিসিয়ায়। বিক্ষোভে হাজার হাজার মানুষ ইসরায়েলবিরোধী সেøাগান দেন। হাসপাতালে বিমান হামলা ও গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে নিন্দা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ছাড়াও ইরান, জর্ডানসহ বিভিন্ন দেশের নেতারা।
তবে এসব বিক্ষোভ-নিন্দা গায়ে মাখছে না ইসরায়েল; বরং ইসরায়েলি বাহিনী বুধবার রাত থেকে গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় তাদের বিমান হামলা আরও জোরদার করেছে। এর মধ্যে রাফাহতে হামলায় নিহত হন অন্তত ৩৩ জন। হামলা চালানো হয় খান ইউনিসের একটি বাড়ি ও জাবালিয়া শরণার্থীশিবির নিশানা করেও। হাসপাতাল সূত্রগুলো বলছে, ওই বাড়িতে হামলায় ৬ শিশুসহ এক পরিবারের ১১ সদস্য নিহত হয়েছেন। আর শরণার্থীশিবিরে নিহত হয়েছেন ১৮ জন। এ নিয়ে গাজায় হামলায় গতকাল সন্ধ্যা পর্যন্ত নিহত ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১২১।
৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত (১৩ দিন) ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা ৩ হাজার ৭৮৫। তাঁদের মধ্যে পশ্চিম তীরে মারা গেছেন ৬৯ জন। আহত ১৩ হাজারের বেশি। অন্যদিকে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের হামলা ও তাদের সঙ্গে সংঘর্ষে ইসরায়েলে নিহত হয়েছেন ১ হাজার ৪০৩ জন, আর আহত অন্তত ৩ হাজার ৮০০ জন। নিহত ইসরায়েলিদের মধ্যে সেনা ৩০৬ জন।
গাজার পাশাপাশি গতকাল পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী ও অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীরা। হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন। তাঁদের দুজন ইব্রাহিম ওয়াদি (৬২) ও তাঁর ছেলে আহমাদ (২৪)। বসতি স্থাপনকারীদের গুলিতে নিহত চার ফিলিস্তিনির দাফন অনুষ্ঠানে যাচ্ছিলেন তাঁরা। পথে তাঁদের গাড়িতে হামলা হয়। পরিবারের সদস্যরা জানান, উদ্ধার করে হাসপাতালে পাঠানোর পর দুজনই মারা যান।
গাজায় ত্রাণবাহী ট্রাক ঢুকতে প্রস্তুত -ডব্লিউএইচও
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান তেদরোস আধানোম গেব্রেয়াসুস বলেছে, বিধ্বস্ত গাজায় ঢুকতে তাদের মানবিক ত্রাণবাহী ট্রাক প্রস্তুত রয়েছে। কিন্তু কখন এসব ট্রাক প্রবেশের অনুমতি দেওয়া হবে, তা অস্পষ্ট রয়ে গেছে।
গেব্রেয়াসুস এক সংবাদ সম্মেলনে বলেন, ‘রাফাহ সীমান্ত ক্রসিং খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে যাতে গাজায় ত্রাণ সরবরাহ শুরু করা যায়, সে বিষয়ে আমরা মিসর ও ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটির সঙ্গে কাজ করছি।
ইসরায়েলের ‘সম্মিলিত সাজা’:
গাজায় ইসরায়েলের হামলা বেড়ে চলা ও মানবিক সংকট পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহর সঙ্গে বৈঠক করেছেন মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি। বৈঠকে দুই নেতা গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের গৃহীত নীতিকে ‘সম্মিলিত সাজা’ বলে আখ্যায়িত করেন। সেই সঙ্গে ইসরায়েলের এই পদক্ষেপকে ফিলিস্তিনিদের নিজ ভূমি থেকে উৎখাত করে মিসর বা জর্ডানে পাঠানোর অপচেষ্টা বলে নিন্দা জানান। মিসরের প্রেসিডেন্ট কার্যালয় থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
বৈঠকে মিসর ও জর্ডানের নেতারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, গাজায় দীর্ঘ মেয়াদে যুদ্ধ এ পুরো অঞ্চলে বিপর্যয় ডেকে আনতে পারে।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের ‘বিশ্বজুড়ে সতর্কতা’:
‘বিশ্বজুড়ে সতর্কতা’ জারি করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। বিশ্বের বিভিন্ন স্থানে উত্তেজনা বেড়ে যাওয়া, সন্ত্রাসী হামলার আশঙ্কা, বিক্ষোভ বা মার্কিন নাগরিক ও স্বার্থের বিরুদ্ধে সহিংস পদক্ষেপের প্রেক্ষাপটে গতকাল এ সতর্কতা জারি করা হয়।
পররাষ্ট্র দপ্তর বিভিন্ন দেশে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের ‘আরও বেশি সতর্ক’ থাকার পরামর্শও দিয়েছে। মার্কিন ড্রোন হামলায় আল-কায়েদা নেতা আয়মান আল-জাওয়াহিরি নিহত হওয়ার পর ২০২২ সালের আগস্টে এ রকম সতর্কতা জারি করেছিল দেশটি।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের সভা স্থগিত পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের সভা স্থগিত এইমাত্র রোগ পরীক্ষা করিয়ে বছরে ১,৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকেরা রোগ পরীক্ষা করিয়ে বছরে ১,৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকেরা ৬ মিনিট আগে জাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক তাইয়েবা তাসনীম সিরাজ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জা… ৫০ মিনিট আগে মিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, আটক ২ সোমবার (১৬ নভেম্বর) রাত ১০টা ৫ মিনিটের দিকে মিরপুর মডেল থানাধীন মিরপুর-১ বাসস্ট্যান্ডে এই ঘটনা ঘটে। পুলিশ জানা… ৫০ মিনিট আগে ইউএফএস পরিচালকের বিদেশ যাওয়ার আদেশ হাইকোর্টে স্থগিত ইউএফএস পরিচালকের বিদেশ যাওয়ার আদেশ হাইকোর্টে স্থগিত ৫২ মিনিট আগে ঘনকুয়াশায় ভৈরব নদে জাহাজের ধাক্কা, বালুভর্তি বাল্কহেড ডুবল যশোরের অভয়নগরে ভৈরব নদে লাইটার জাহাজের ধাক্কায় বালুভর্তি একটি বাল্কহেড ডুবে গেছে। সোমবার (১৬ নভেম্বর) ভোর ৫টার… ৫৪ মিনিট আগে বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, টানা ৪ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আব… ৫৬ মিনিট আগে পাবলিক প্রকিউরমেন্ট দ্বিতীয় সংশোধন বিল ২০২৬ সংসদে পাস পাবলিক প্রকিউরমেন্ট দ্বিতীয় সংশোধন বিল ২০২৬ সংসদে পাস ১ ঘণ্টা আগে ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার সোমবার (১৬ নভেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এম এ মুহিত জাতীয় সংসদে সুনামগঞ্জ-১ আসনের সরকারি দলে… ৮ ঘণ্টা আগে বিশ্ববিদ্যালয়ে হলের খাবারে মিলল লার্ভা, প্লেট নিয়ে প্রভোস্টের কক্ষে শিক্ষার্থী জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বিদ্রোহী হলের ডাইনিংয়ে দুপুরের খাবার খেতে গিয়ে তরকারিতে লার্ভা পেয়ে… ৮ ঘণ্টা আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ে লকডাউন, ৫ ঘণ্টা ধরে অবরুদ্ধ ভিসি সোমবার সকাল ১০টা থেকে গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে এ কর্মসূচি শুরু হয়। আন্দোলনকারীরা উপাচার্যের দপ্… ৮ ঘণ্টা আগে চলতি নভেম্বর মাসেই জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুরের বিদ্যুৎ অবশেষে রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের অপেক্ষার অবসান হতে যাচ্ছে। সব ঠিক থাকলে চলতি মাসেই কেন্দ্রটি… ৮ ঘণ্টা আগে