ক্ষেতে আলুর দাম ‘কম’, লোকসানের শঙ্কায় কৃষকরা
, ০৬ শাবান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৯ তাসি’, ১৩৯১ শামসী সন , ১৭ ফেব্রুয়ারি, ২০২৪ খ্রি:, ০৪ ফাল্গুন, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
দিনাজপুরের হিলির কৃষক পলাশ জানায়, এবার বাজারে যে আলুর দাম উঠেছিল ৬০ থেকে ৭০ টাকা কেজি। সেই হিসাব করে আমরা আশা করেছিলাম আলু আবাদ করে ভালো দাম পেলে লাভবান হতে পারবো। যে কারণে আগের বছরের তুলনায় এবার বীজ, সারসহ অন্যান্য খরচ কিছুটা বেশি হলেও আলু আবাদ করেছিলাম। শুরুর দিকে আবহাওয়া ভালো থাকায় আলুর গাছও ভালো হয়েছিল। কিন্তু মাঝে এমন শীত আর কুয়াশা পড়লো এতে করে গাছে পচন ধরে অনেক গাছ নষ্ট হয়ে গেছে। কয়েকবার করে ওষুধ স্প্রে করে সেই আলুর গাছ রক্ষা করা হয়েছে। কিন্তু তারপরেও আলুর ফলন ব্যাহত হয়েছে। গতবার এক বিঘা জমিতে ১০০ মন আলুর ফলন হলেও এবারে বৈরী আবহাওয়ার কারণে ৫০ থেকে ৬০ মনের বেশি হচ্ছে না।
তিনি বলেন, ‘এরপরও বাজারে আলুর ভালো দাম থাকায় আমরা লাভের আশা করছিলাম। কিন্তু ঠিক যে সময় আমাদের জমি থেকে আলু উঠতে শুরু করবে, এমন সরকার আলু আমদানির অনুমতি দিয়েছে। এতে করে আলুর বাজার ২ হাজার টাকা মন থেকে কমে নেমে এসেছে ৬০০ টাকায়। এবারে এক বিঘা জমিতে আলু আবাদ করতে ৩৫ হাজার টাকার মতো খরচ হয়েছে। কিন্তু বর্তমানে যে আলুর দাম তাতে করে লাভ তো দূরে থাক, উৎপাদন খরচ উঠবে কিনা জানি না। এর ফলে এবারে আলু আবাদ করে লোকসান গুনতে হবে আমাদের।’
ইসমাইলপুরের কৃষক আব্দুর রাজ্জাক বলেন, ‘এবার লাভের আশায় আলু আবাদ করেছিলাম। কিন্তু সেই আশায় তো আমাদের গুড়ে বালির মতো অবস্থা হয়ে দাঁড়িয়েছে। ভারত থেকে আলু আমদানির ফলে আলুর দাম কমে এসেছে, বর্তমানে ৬০০ টাকা করে মন আলু। কোথায় ২ হাজার টাকা আলুর মন ছিল, কিন্তু এখন এই দামে তো আলু বিক্রি করে আমাদের পড়তা হচ্ছে না। যে হারে খরচ বেড়েছে, বিশেষ করে সার, বীজ, হালচাষ; এককথায় সবকিছুর দাম বেশি কিন্তু আলুর দাম কম। যার কারণে আলু চাষ করে এবার লাভ করা যাচ্ছে না।’
একই এলাকার আরেক কৃষক সিরাজুল ইসলাম বলেন, এবারে আলুর ভালো দাম ও চাহিদার কথা মাথায় রেখে লাভের আশায় আলু আবাদ করেছিলাম। শীত ও কুয়াশার কারণে কয়েকবার করে পচন দেখা দিয়েছিল আলুর গাছে। বেশ কয়েকবার করে বাড়তি খরচ করে ওষুধ ছিটিয়ে সেই পচন থেকে আলুর গাছ রক্ষা করলাম। কিন্তু এখন আলুর দাম নেই, এই দামে তো আমাদের খরচ উঠছে না।’
প্রসঙ্গত, আলুর বাজার নিয়ন্ত্রণে গত ১ ফেব্রুয়ারি ভারত থেকে আলু আমদানির অনুমতি দেয় সরকার। হিলি স্থলবন্দরের ৫০ জন আমদানিকারক ৩৫ হাজার টন আলু আমদানির অনুমতি পায়। সেই মোতাবেক এলসি খুলে গত ৩ ফেব্রুয়ারি থেকে হিলিসহ দেশের বিভিন্ন স্থলবন্দর দিয়ে ভারত থেকে আলু আমদানি শুরু হয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ভবিষ্যতে কম জ্বালানিনির্ভর শিল্পে গুরুত্ব দেওয়া হবে: শিল্পমন্ত্রী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চীনের সহায়তায় নতুন অর্থবছরে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন: পানিসম্পদমন্ত্রী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফরে সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশের রিজার্ভ বাড়ল
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ঢাকা মেডিকেল সংলগ্ন ফুটপাত থেকে নবজাতকের মরদেহ উদ্ধার
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগের নাম পরিবর্তন
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নতুন সিআইডি প্রধান হলেন মুহম্মদ মোশাররফ হুসাইন
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
টেকনাফে দিনদুপুরে অস্ত্রের মুখে বাড়ি থেকে চিকিৎসক অপহরণ
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সকাল ৯টার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, সতর্ক সংকেত
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
উজানের ঢলে তিস্তার পানি বিপৎসীমার ওপরে, নীলফামারীতে নিম্নাঞ্চল প্লাবিত
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক থেকে এসপি পর্যন্ত ২১ কর্মকর্তাকে বদলি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠান ভ্যাটের আওতামুক্ত রাখার দাবি সমিতির
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












