ক্লাসে নিয়মিত উপস্থিত শিক্ষার্থীদের পুরস্কার দিলেন নোবিপ্রবি শিক্ষক
, ১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
ক্লাসে নিয়মিত উপস্থিতি, নিয়মানুবর্তিতা ও অধ্যবসায়ে শিক্ষার্থীদের উৎসাহিত করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক এবং পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. শিবলুর রাহমান। নিজের উদ্যোগ ও অর্থায়নে তিনি চালু করেছেন ‘অ্যাওয়ার্ড অব এক্সিলেন্স’।
২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকে চালু হওয়া এ উদ্যোগের প্রথম ধাপে ক্লাসে শতভাগ উপস্থিত থাকা বিভিন্ন শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের দেয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের লোগো সংবলিত বিশেষ স্মারক ও সম্মাননা সনদ। স্মারকের মধ্যে ছিল ক্যাপ, মগ ও পানির বোতল।
পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে রয়েছেন পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের মো. মোস্তাকিম মিয়া, মো. রকিবুল ইসলাম রকি ও প্রীতম চন্দ্র কুরি, ২০২২-২৩ শিক্ষাবর্ষের রাকিব হাসান, অলক দেবনাথ, আবদুর রহমান জুবায়ের ও মীর মুজাহিদুজ্জামান এবং ২০২১-২২ শিক্ষাবর্ষের মো. মাসুদুর রহমান (সৈকত), মোসা. চম্পা খাতুন, আইরিন সুলতানা রিয়া, হাফসা আক্তার ও মেহেদী হাসান।
উদ্যোগের প্রেক্ষাপট তুলে ধরে সহযোগী অধ্যাপক ড. মো. শিবলুর রাহমান বলেন, ‘জাপানসহ বিভিন্ন উন্নত দেশে উচ্চতর প্রশিক্ষণকালীন সময়ে দেখেছি কিভাবে শৃঙ্খলা ও নিয়মকানুন বজায় রেখে শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটানো হয়। সেই অভিজ্ঞতার ইতিবাচক প্রভাব আমাদের শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দিতেই এ পদক্ষেপ।’
তিনি বলেন, ‘এ কার্যক্রমে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনো প্রাতিষ্ঠানিক বা আর্থিক সহায়তা নেয়া হয়নি। সম্পূর্ণ ব্যক্তিগত অর্থায়নে এটি শুরু করা হয়েছে এবং ভবিষ্যতে তা অব্যাহত থাকবে।’
শুধু নিয়মিত উপস্থিতির স্বীকৃতিতেই উদ্যোগটি সীমাবদ্ধ থাকছে না। শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক সুবিধা ও শিক্ষার গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে ভবিষ্যতে প্রতিটি সেমিস্টারে তার নিজ কোর্সের ওপর ‘স্টুডেন্ট ইভালুয়েশন’ বা শিক্ষার্থী মূল্যায়ন চালু করার পরিকল্পনার কথাও জানিয়েছেন ড. মো. শিবলুর রাহমান। এর মাধ্যমে শিক্ষার্থীদের মতামত ও সময়ের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে কোর্স কারিকুলাম ও পাঠদান পদ্ধতি আধুনিকায়ন করা হবে।
পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থী মোস্তাকিম মিয়া বলেন, ‘শিক্ষাজীবনে শিক্ষকদের কাছ থেকে এরূপ স্বীকৃতি অত্যন্ত অনুপ্রেরণাদায়ক। শতভাগ উপস্থিতির এই সম্মাননা আমাদের ভবিষ্যতে আরও দায়িত্বশীল ও নিয়মানুবর্তী হতে উদ্বুদ্ধ করবে।’
পুরস্কারপ্রাপ্ত আরেক শিক্ষার্থী আবদুর রহমান জুবায়ের বলেন, ‘ক্লাসে উপস্থিতির জন্য এ ধরনের উদ্যোগ আমাদের জন্য অত্যন্ত আনন্দের ও অনুপ্রেরণার। এটি কেবল একটি উপহার নয়, বরং পড়াশোনার প্রতি আমাদের দায়বদ্ধতা আরও বাড়িয়ে দিল।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মেঘনায় গোসলে নেমে নিখোঁজ ৩ স্কুলছাত্রের লাশ উদ্ধার
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ন্যাম ভবন থেকে জামাত এমপি গাজী নজরুলের কথিত স্ত্রীর মরদেহ উদ্ধার!
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিধবা স্ত্রী বা বিপত্নীক স্বামী আবার বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফাতেহা-ই-ইয়াজদহম ছুটির তালিকা সংশোধন
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইলিয়াস মোল্লাসহ ৫০ জনের বিরুদ্ধে মামলা
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পেনশনভোগীদের সার্ভার অদৃশ্য মাফিয়ার নিয়ন্ত্রণে
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মাদকের টাকার জন্য শিশুকে বিক্রির চেষ্টা -৯৯৯-এ ফোন পেয়ে উদ্ধার
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অপ্রাপ্তবয়স্কদের হ্যান্ডসেট ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা জরুরি
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অর্থনৈতিক প্রশাসনে বহাল পুরনো বলয়
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বেতন বাড়ল সরকারি চাকরিজীবীদের, বেসরকারি খাতে চ্যালেঞ্জ!
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র যাচ্ছেন আজ -জাতিসংঘে ভাষণ ২৪ সেপ্টেম্বর
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যুক্তরাষ্ট্র ও মিত্রদের বড় ধরনের নতুন হামলার প্রস্তুতি, কঠোর হুঁশিয়ারি ইরানের
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)