ক্বদমবুছী মুবারক খাছ সুন্নত মুবারক
, ০৪ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১ ছানী, ১৩৯৩ শামসী সন , ৩০ জুন, ২০২৫ খ্রি:, ১৬ আষাঢ়, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) পবিত্র দ্বীন শিক্ষা
৪. পবিত্র হাদীছ শরীফ উনার শরাহগ্রন্থ থেকে দলীল:
হযরত আব্দুল হক্ব মুহাদ্দিছ দেহলভী রহমতুল্লাহি আলাইহি তিনি এবং আল্লামা বদরুদ্দীন আইনী রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন-
وفي الحديث دليل على جواز تقبيل الأرجل
অর্থ: আর পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ক্বদমবুছী জায়িয হওয়ার দলীল রয়েছে। সুবহানাল্লাহ! (লুম‘আত ৮/৫১, আওনুল মা’বূদ ১৪/১৩৬)
হাশিয়ায়ে সিন্দীর ২য় খ-ের ৩৯৮ পৃষ্ঠায় উল্লেখ রয়েছে-
جَوَازُ تَقْبِيلِ الرِّجْلَيْنِ
অর্থ: দুই পা বুছা দেয়া তথা ক্বদমবুছী করা জায়িয। ’
৫. ফিক্বাহের কিতাব থেকে দলীল:
আল্লামা ইমাম বদরুদ্দীন আইনী হানাফী রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন-
فعلم من مجموع ما ذكرنا إباحة قبلة اليد والرجل والرأس
অর্থ: আমরা যা আলোচনা করলাম, এসকল দলীলসমূহ থেকে জানা গেলো যে, হাত, পা ও মাথায় বুছা দেয়া জায়েয রয়েছে। সুবহানাল্লাহ! (আল বিনায়াহ্ শারহুল হিদায়াহ্ ১২/১৯৮, ফতওয়ায়ে শামী)
বিশ্বখ্যাত হানাফী ফক্বীহ হযরত ইমাম তাহতাবী রহমতুল্লাহি আলাইহি তিনি ‘হাশিয়ায়ে মারাক্বিউল ফালাহ্ ১ম খ-ের ২১৬ পৃষ্ঠায়’ বলেন-
فعلم من مجموع ما ذكرنا إباحة تقبيل اليد والرجل والكشح والرأس والجبهة والشفتين وبين العينين
অর্থ: আমরা যা আলোচনা করলাম, এসকল দলীলসমূহ থেকে জানা গেলো যে, হাত, পা, কোমর, মাথা, কপাল, দুই ঠোট ও দুই চোখের মাঝখানে বুছা দেয়া জায়েয রয়েছে। সুবহানাল্লাহ!
ফিক্বাহের কিতাবে আরো বর্ণিত রয়েছে-
(طَلَبَ مِنْ عَالِمٍ أَوْ زَاهِدٍ أَنْ) يَدْفَعَ إلَيْهِ قَدَمَهُ وَ(يُمَكِّنَهُ مِنْ قَدَمِهِ لِيُقَبِّلَهُ أَجَابَهُ
অর্থ: যদি কোনো আলিম অথবা পরহেযগার ব্যক্তির নিকট কেউ যদি এটা আরজী করে যে, উনি যেন উনার ক্বদম মুবারক বিস্তার করে তাকে ক্বদমবুছী করার সুযোগ দানে ধন্য করেন, তাহলে তিনি তাকে সুযোগ দিবেন। সুবহানাল্লাহ! (দুররুল মুখতার ৬/৩৮৩, ফতওয়ায়ে শামী ২৬/৪৪৪, শরাম্বলালী, গায়াতুল আওতার, আলমগীরী ৫/৪০৪, আশয়্যাতুল লোময়াত, কুনিয়া ইত্যাদি)
হযরত ইমাম নববী রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন-
يُسْتَحَبُّ تَقْبِيلُ يَدِ الرَّجُلِ الصَّالِحِ وَالزَّاهِدِ وَالْعَالِمِ... وَتَقْبِيلُ رَأْسِهِ وَرِجْلِهِ كَيَدِهِ
অর্থ: নেককার, পরহেযগার ও আলিম উনাদের হাতে বুছা দেয়া মুস্তাহাব। হাতের ন্যায় মাথা ও পায়ে বুছা দেয়া তথা ক্বদমবুছী করাও মুস্তাহাব। সুবহানাল্লাহ! (শারহুল মুহায্যাব ৪/৬৩৬)
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পর্দা পালন করা নারী-পুরুষ সকলের জন্যই শান্তি ও পবিত্রতা হাছিলের কারণ
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিনটি আক্বীদাহ বিশুদ্ধ করা আবশ্যক
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহান আল্লাহ পাক উনার ওলীগণ যে বিছালী শান মুবারকের পরও জীবিত, তার ঈমানদীপ্ত ঘটনা
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চিকিৎসা শুধু একটি সেবা নয়, এটি একটি আমানত আর রোগীর সুস্থতা শুধু একটি দায়িত্ব নয়, এটি ইবাদত
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
তিনটা পবিত্র আয়াত শরীফ উনার আমল যা মানুষ ছেড়ে দিয়েছে
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রাণীর ছবি তোলা হারাম ও নাজায়িজ
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পবিত্র সূরা ফাতিহা শরীফে মহান আল্লাহ পাক তিনি বলেন-
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জাতিসংঘ ওরফে ইহুদী সংঘের কথিত মানবাধিকার বিষয়ক কার্যালয়: যা প্রকৃতপক্ষে একমাত্র পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমানবিরোধী কার্যক্রম বাস্তবায়ন ও পরিচালনার কেন্দ্র।
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পবিত্র কুরআন শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












