ক্বদমবুছী মুবারক খাছ সুন্নত মুবারক (২)
, ২৫ যিলহজ্জ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৩ আউওয়াল, ১৩৯৩ শামসী সন , ২২ জুন, ২০২৫ খ্রি:, ০৮ আষাঢ়, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) পবিত্র দ্বীন শিক্ষা
২. হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহুম উনাদের পরস্পরের সম্মানিত আমল মুবারক:
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে বর্ণিত রয়েছেন-
عَنْ حَضْرَتْ صُهَيْبٍ رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُ قال رأيت حضرت عليا عليه السلام يقبل يد حضرت العباس عليه السلام ورجله
অর্থ : হযরত ছুহাইব রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহু উনার থেকে বর্ণিত। তিনি বলেন, আমি ইমামুল আউওয়াল সাইয়্যিদুনা হযরত কাররামাল্লাহু ওয়াজহাহু আলাইহিস সালাম উনাকে দেখেছি সাইয়্যিদুনা হযরত খ¦াতিমুল মুহাজিরীন আলাইহিস সালাম (সাইয়্যিদুনা হযরত আব্বাস আলাইহিস সালাম) উনার সম্মানিত হাত মুবারক-এ এবং সম্মানিত ক্বদম মুবারক-এ বুছা মুবারক দিতেন। সুবহানাল্লাহ! (আদাবুল মুফরাদ ১/৩৩৯, ফাইযুল ক্বাদীর ৪/৪৯১, জামি‘উল আহাদীছ ৩০/৩৮৭, ফাতাওয়ায়ে ফিক্বহিইয়্যাহ হাইতামী ইত্যাদি)
৩. হযরত ইমাম-মুজতাহিদ ও আউলিয়ায়ে কিরাম রহমতুল্লাহি আলাইহিম উনাদের সম্মানিত আমল মুবারক:
أن سفيان بن عيينة والفضيل بن عياض قبلا الحسين بن علي الجعفي أحدهما قبل يده والاخر رجله
অর্থ : হযরত সুফইয়ান ইবনে ‘উইয়াইনাহ্ রহমতুল্লাহি আলাইহি তিনি এবং হযরত ফুযাইল ইবনে আয়ায রহমতুল্লাহি আলাইহি তিনি অর্থাৎ উনারা হযরত হুসাইন ইবনে আলী জা’ফী রহমতুল্লাহি আলাইহি উনাকে বুছা দিয়েছেন। একজন উনার সম্মানিত হাত মুবারক-এ বুছা দিয়েছেন এবং অপর জন উনার ক্বদম মুবারক-এ বুছা দিয়েছেন। সুবহানাল্লাহ!
অসংখ্য কিতাবে বর্ণিত রয়েছেন- হযরত ইমাম মুসলিম রহমতুল্লাহি আলাইহি তিনি হযরত ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি উনার কপালে বুছা দিয়ে বলেন,
دَعْنِي حَتَّى أُقَبِّلَ رِجْلَيْكَ يَا أُسْتَاذَ الْأُسْتَاذِينَ وَسَيِّدَ الْمُحَدِّثِينَ وَطَبِيبَ الْحَدِيثِ فِي عِلَلِهِ
‘আমাকে আপনার ক্বদম বুছী করার সুযোগ দিন, হে সমস্ত উস্তাদগণের উস্তাদ, মুহাদ্দীছগণের সাইয়্যিদ এবং ত্ববীবুল হাদীছ ফী ইলালিহী। সুবহানাল্লাহ! (আওনুল মা’বূদ ১৩/১৪০, তাহ্যীবু সুনানি আবী দাঊদ, ফাতহুল বারী, আল বিদায়াহ্ ওয়ান নিহায়াহ্, তারীখে বাগদাদ ইত্যাদি)
এছাড়া হযরত আউলিয়ায়ে কিরাম রহমতুল্লাহি আলাইহিম উনারা প্রত্যেকেই স্বীয় মহাসম্মানিত শায়েখ উনাকে ক্বদমবুছী করতেন। যেমন- হযরত খাজা সাহেব রহমতুল্লাহি আলাইহি উনাকে হযরত কুতুবুদ্দীন বখতিয়ার কাকী রহমতুল্লাহি আলাইহি তিনিসহ অন্যান্য মুরীদানগণ ক্বদমবুছী করতেন। হযরত বখতীয়র কাকী রহমতুল্লাহি আলাইহি উনাকে হযরত ফরীদুদ্দীন মাস‘ঊদ গঞ্জেশোকর রহমতুল্লাহি আলাইহি তিনি ক্বদমবুছী করতেন। হযরত ফরীদুদ্দীন মাস‘ঊদ গঞ্জেশোকর রহমতুল্লাহি আলাইহি উনাকে হযরত নিযামুদ্দীন আউলিয়া রহমতুল্লাহি আলাইহি তিনি ক্বদমবুছী করতেন। হযরত নিযামুদ্দীন আউলিয়া রহমতুল্লাহি আলাইহি উনাকে হযরত আমীর খসরু রহমতুল্লাহি আলাইহি তিনি ক্বদমবুছী করতেন। সুবহানাল্লাহ! এই বিষয়ে দলীলুল আরিফীনের ১১ জায়গায়, ফাওয়াইদুস সালিকীনের ৬ জায়গায়, রাহাতুল মুহিব্বীন ১৭ জায়গায় এবং রাহাতুল কুলূবের ২৪ এবং ফাওয়াইদুল ফুওয়াদের ১৬৯ জায়গায় উনারা যে ক্বদমবুছী করেছেন, সে বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। যেমন- ‘দলীলুল আরিফীন’ কিতাবে হযরত বখতীয়ার কাকী রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, قدم بوسى كى سعادت حاصل هوئى অর্থ : সম্মানিত ক্বদমবুছী মুবারক করার সৌভাগ্য নসীব হলো।
‘ফাওয়াইদুল ফুয়াদ’ কিতাবের জায়গায় জায়গায় হযরত আমীর খসরু রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন,
دولت قدم بوسى حاصل هوئى /شرف قدم بوسى حاصل هوئى /سعادت قدم بوسى حاصل هوئى
অর্থ : সম্মানিত ক্বদমবুছী মুবারক করার নে‘য়ামত মুবারক হাছিল হলো, সম্মানিত ক্বদমবুছী মুবারক করার সম্মান লাভ হলো, সম্মানিত ক্বদমবুছী মুবারক করার সৌভাগ্য নসীব হলো। সুবহানাল্লাহ! অর্থাৎ উনারা সম্মানিত নে‘য়ামত মুবরাক হাছিলের সর্বোত্তম মাধ্যম হিসেবে, সম্মানের কারণ মনে করে এবং অত্যন্ত সৌভাগ্যের বিষয় হিসেবে গণ্য করে সর্বোচ্চ হুসনেযনের সাথে সম্মানিত ক্বদমবুছী মুবারক করতেন। সুবহানাল্লাহ!
এ সম্পর্কিত আরো সংবাদ
-
গাযওয়াতুল হুদায়বিয়াহ বা হুদায়বিয়ার জিহাদ (১৩)
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রাণীর ছবি তোলা শক্ত হারাম, রয়েছে কঠিন শাস্তি
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ছহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনারা বেমেছাল মর্যাদার অধিকারী (১৫৫)
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মহাসম্মানিত সুন্নত মুবারকসমূহ যারা পালন করেন উনাদেরকে অনেক ফযীলত দেয়ার সাথে সাথে তিনটি বিশেষ ফযীলত হাদিয়া করা হয়-
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পর্দা করা ফরজ, বেপর্দা হওয়া হারাম
৩০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
৩০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
৩০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ওলীআল্লাহ উনাদের সম্পর্কে বদ আক্বীদা পোষণ এবং উনাদের বিরুদ্ধাচরণের কারণে কঠিন পরিণতি
৩০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু (৫)
৩০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত মসজিদের মধ্যে উচ্চস্বরে কথা বলা সম্পূর্ণরূপে নিষিদ্ধ
২৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অসংখ্য হাদীছ শরীফ দ্বারা প্রমাণিত- প্রাণীর ছবি হারাম
২৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












