কোনোদিন ভোটকেন্দ্রে যায়নি, তারা শেখাচ্ছে কীভাবে ভোট হবে -রনি
, ২৯ যিলহজ্জ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৭ আউওয়াল, ১৩৯৩ শামসী সন , ২৬ জুন, ২০২৫ খ্রি:, ১২ আষাঢ়, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি বলেছেন, যারা কোনোদিন ভোটকেন্দ্রে যাননি তারা ছবক দিচ্ছেন নির্বাচন কিভাবে হবে। যারা রাজনীতিতে ৩৫ থেকে ৪০ বছর সময় দিয়েছেন তাদেরকে রাজনীতি শেখাচ্ছেন কোনোদিন রাজনীতি না করা মানুষগুলো।
সম্প্রতি একটি টকশোতে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। গোলাম মাওলা রনি বলেন, আমরা ৩৫ থেকে ৪০ বছর রাজনীতির পেছনে ব্যয় করেছি। যা উপার্জন করেছি তার ৮০ থেকে ৯০ ভাগ জনগণের জন্য দিয়েছি। কেউ কেউ আরো বেশি দিয়েছেন। এখন সেই মানুষের সামনে এসে রাজনীতি শেখাচ্ছেন এমন কিছু মানুষ যারা জীবনে কোনোদিন রাজনীতি করেননি।
সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, সংস্কারের কোনো কিছুই হচ্ছে না। এখানে কেবল সময়, অর্থ ও শক্তির অপচয় হচ্ছে। যেখানে রাজনৈতিক দলগুলো তাদের উপজেলা কমিটি করতে হিমশিম খায়; কমিটি হলে ঝাড়ু মিছিল হয়; সেখানে সবগুলো দলকে ঐকমত্যে নিয়ে আসবে- এই থিউরিটাই ভোগাস। এটা সম্ভব নয়।
তিনি বলেন, এখন যা কিছু হচ্ছে; আগামীতে ক্ষমতায় এসে যদি কেউ বলে এসব মানবো না; কিছুই করার নেই। এখানে পার্লামেন্টের মেজরিটির ওপর সবকিছু নির্ভর করে। এখন যা কিছু হচ্ছে এগুলো আসলে নির্বাচন বা সংস্কারের জন্য নয়। এর পেছনে অদৃশ্য কিছু বিষয় আছে।
তিনি আরও বলেন, অবস্থাদৃষ্টে মনে হয়, এনসিপি ও জামায়াত এই মুহুর্তে এত বেশি ক্ষমতাসম্পন্ন যে, তাদের সঙ্গে হাত মেলানোর জন্য বড় বড় মানুষ পাগল হয়ে যায়। কিছু কিছু মানুষ তাদের কাছে করুণা চায়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হাইকোর্টে ১২ কার্যদিবসে ৬২,৬৩৭ পুরোনো মামলা নিষ্পত্তি
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইন্টারপোলের সহায়তায় সাবেক সেনাপ্রধান আজিজকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালো জামাত নেতা
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কান্নায় বিরক্ত হয়ে নবজাতককে পানিতে চুবিয়ে হত্যা করলো মা
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সারের মজুত উদ্বৃত্ত আছে, সংকটের আলাপ পরিকল্পিত ষড়যন্ত্র -কৃষিমন্ত্রী
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
শিক্ষকদের পে-স্কেল আলাদা হওয়া উচিত -শিক্ষামন্ত্রী
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘২০২৩ সালেই হাসিনাকে জানিয়েছিলাম ইউনূসের নেতৃত্বে সরকার গঠনের তৎপরতা চলছে’
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সংবিধানের ৭০ অনুচ্ছেদ ও রাষ্ট্রপতি নির্বাচনের তফসিলের বৈধতা নিয়ে রিট খারিজ
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঋণনির্ভর অর্থনীতি থেকে নিজস্ব অর্থায়নে যেতে হবে -অর্থমন্ত্রী
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর চেষ্টা করছে সরকার -প্রধানমন্ত্রী
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অসমাপ্ত মেগা প্রকল্পগুলোর ভারে আর্থিক চাপে সরকার
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘কারাগার ভেঙে পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক, তথ্য মিলছে না ১৬৬ জনের’
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)