বুধবার

হিজরী
১৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
২৭ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
২৫ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
১০ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৫:০১
  • যোহর১১:৪৬
  • আছর৩:৩৭
  • মাগরিব৫:১৭
  • ইশা৬:৩১

সাহরীর শেষ ৪:৫৬ · ইফতার ৫:১৭

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
মধ্যরাত থেকে বন্ধ হচ্ছে আদানির ৮০০ মেগাওয়াটের ইউনিট১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‌‘নিয়ে নেব’, হুমকি বিজেপি নেতাররপ্তানির জন্য রাশিয়ার বাজারে আরও বেশি প্রবেশাধিকার চায় বাংলাদেশনভেম্বরের ২৩ দিনে রেমিট্যান্স এলো ২৪২ কোটি ৮০ লাখ ডলারপূর্বানুমতি ছাড়া বিচারকদের সরকারি গাড়ি কর্মস্থলের বাইরে না নেয়ার নির্দেশরোহিঙ্গা গণহত্যা: যুক্তরাজ্যের আহ্বানে বুধবার বসছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকপাকিস্তান ও বাংলাদেশের স্পিকারের বৈঠক: সংসদীয় কূটনীতি ও দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের অঙ্গীকারবেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি হতে লাগবে স্নাতক পাসরাষ্ট্রদূত পদ থেকে মেজর জেনারেল জাহাংগীর আলমকে প্রত্যাহারইসরায়েলে মার্কিন সামরিক সহায়তা বন্ধে মামদানির কড়া বার্তা

কৃষির ব্যস্ত মৌসুমেই মাঠ পর্যায়ে গণবদলি

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫, রাত ১১:০৫

নিজস্ব সংবাদদাতা:
দেশে এখন কৃষির ব্যস্ত মৌসুম। মাঠে চলছে আমন ধান কাটা। কৃষকের সময় কাটছে শীতকালীন সবজি ও রবিশস্যের বীজতলায়। শুরু হয়েছে আলুর বীজ বোনা। নভেম্বর থেকে মার্চ- এই পাঁচ মাসেই সবচেয়ে বেশি সার ও বীজের প্রয়োজন পড়ে। এই সময়ে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের জরুরি প্রয়োজন ছাড়া বদলি না করার জন্য বলেছে কৃষি মন্ত্রণালয়। কিন্তু বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনে (বিএডিসি) মাঠ পর্যায়ে গণহারে বদলি হচ্ছে। বীজ, সার ও সেচ সুবিধা কৃষকের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার দায়িত্বে থাকা এই সংস্থার চেয়ারম্যান রুহুল আমিন খানের বিরুদ্ধে উঠেছে বদলি বাণিজ্যের অভিযোগ। আগামী ৩১ ডিসেম্বর অবসরে যাওয়ার কথা রয়েছে তার।
বিএডিসির একাধিক কর্মকর্তা বলেছেন, অবসরে যাওয়ার আগে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে এসব বদলি করেছেন চেয়ারম্যান রুহুল আমিন খান। এই অনিয়মে তিনি একটি প্রভাবশালী সিন্ডিকেটকে ব্যবহার করছেন, যারা নানাভাবে আর্থিক লেনদেনে জড়িত।
বিএডিসি সূত্রে জানা গেছে, গত এক মাসে অর্ধশত কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বিশেষ করে সার ব্যবস্থাপনা শাখায় বদলি করা হয়েছে সবচেয়ে বেশি। অথচ এখনই সার সরবরাহ ও মাঠ পর্যায়ে কার্যক্রমের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। কর্মকর্তাদের আশঙ্কা, এমন অস্থিরতায় সার সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়তে পারে।
একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, বিএডিসির ইতিহাসে এমন বিশৃঙ্খল বদলি কখনও হয়নি। মাঠে এখন কর্মপরিকল্পনা নয়, চলছে বদলির দৌড়ঝাঁপ। একাধিক কর্মকর্তা অভিযোগ করেছেন, বদলি বাণিজ্যের এই সিন্ডিকেটে আছেন চেয়ারম্যানের ঘনিষ্ঠ কয়েকজন কর্মকর্তা ও দালাল চক্র। তাদের মাধ্যমে বদলি-বাণিজ্যের টাকার দফারফা হয়। কেউ কেউ সরাসরি চেয়ারম্যানের বাসায় গিয়ে টাকা দিয়েছেন।
এই ঘুষ বাণিজ্যের ফলে মাঠ পর্যায়ে দক্ষ ও সৎ কর্মকর্তারা বঞ্চিত হচ্ছেন। এক কর্মকর্তা বলেন, ঘুষ ছাড়া এখন কোনো বদলির সুযোগ নেই। কেউ প্রতিবাদ করলে তাকে ‘আওয়ামী লীগ সমর্থক’ বলে দূরের জেলায় পাঠিয়ে দেওয়া হচ্ছে।
গত এক মাসে যেসব বদলি করা হয়েছে, তার একটি আদেশও বিএডিসির ওয়েবসাইটে প্রকাশ করা হয়নি। তবে বদলির ১২টি আদেশ সমকালের হাতে এসেছে। সেখানে দেখা গেছে, অনেককে এক মাসের মধ্যে দুই থেকে তিনবারও বদলি করা হয়েছে। আবার এখন সারের মৌসুম চললেও সারসংক্রান্ত কাজে নিয়োজিত মাঠ পর্যায়ের কর্মকর্তাদেরই বেশি বদলি করা হচ্ছে।
মাঠ পর্যায়ের কর্মকর্তাদের ভাষ্য, এমন অনিয়ম চলতে থাকলে সার ও বীজের সরবরাহে বড় ধরনের সংকট তৈরি হবে। এতে রবি মৌসুমের ফসল উৎপাদন ব্যাহত হওয়ার ঝুঁকি রয়েছে।
কৃষি মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, সার ও বীজের মৌসুমে বদলি না করার নির্দেশ ছিল স্পষ্ট। বিএডিসিতে কীভাবে এত বড় পরিসরে বদলি হচ্ছে, তা খতিয়ে দেখা দরকার।
এদিকে আওয়ামী লীগ সরকারের পতনের পর কৃষির দপ্তরগুলোতে সংস্কার হলেও বিএডিসিতে আগের প্রভাবশালীরা এখনও বহাল। এক কর্মকর্তা বলেন, যারা একসময় আওয়ামী লীগ সরকারের গুণগান করতেন, তারাই এখন বিএনপি-জামায়াতের নাম ভাঙিয়ে বদলি বাণিজ্য করছেন। এতে অস্থিরতা ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। সিন্ডিকেটের দৌরাত্ম্যে মাঠ পর্যায়ে সেবা ব্যাহত হচ্ছে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
মধ্যরাত থেকে বন্ধ হচ্ছে আদানির ৮০০ মেগাওয়াটের ইউনিট মধ্যরাত থেকে বন্ধ হচ্ছে আদানির ৮০০ মেগাওয়াটের ইউনিট ২ ঘণ্টা আগে ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‌‘নিয়ে নেব’, হুমকি বিজেপি নেতার ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‌‘নিয়ে নেব’, হুমকি বিজেপি নেতার ৩ ঘণ্টা আগে রপ্তানির জন্য রাশিয়ার বাজারে আরও বেশি প্রবেশাধিকার চায় বাংলাদেশ রপ্তানির জন্য রাশিয়ার বাজারে আরও বেশি প্রবেশাধিকার চায় বাংলাদেশ ৩ ঘণ্টা আগে তিন লাখ ছাত্রী পাচ্ছে সাইকেল, চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী তিন লাখ ছাত্রী পাচ্ছে সাইকেল, চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৩ ঘণ্টা আগে ‘আসিব আসিব বলে কতদিন পার হবে?’ সরকার চাপে নেই: শেখ হাসিনাকে নিয়ে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ‘আসিব আসিব বলে কতদিন পার হবে?’ সরকার চাপে নেই: শেখ হাসিনাকে নিয়ে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ৩ ঘণ্টা আগে নভেম্বরের ২৩ দিনে রেমিট্যান্স এলো ২৪২ কোটি ৮০ লাখ ডলার নভেম্বরের ২৩ দিনে রেমিট্যান্স এলো ২৪২ কোটি ৮০ লাখ ডলার ১৬ ঘণ্টা আগে পূর্বানুমতি ছাড়া বিচারকদের সরকারি গাড়ি কর্মস্থলের বাইরে না নেয়ার নির্দেশ আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ (বিচার শাখা-৫) থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই নির্দেশনা… ১৬ ঘণ্টা আগে রোহিঙ্গা গণহত্যা: যুক্তরাজ্যের আহ্বানে বুধবার বসছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠক যুক্তরাজ্য সরকার জানিয়েছে, জবাবদিহি নিশ্চিত করা এবং চলমান মানবিক সংকটের অবসান ঘটাতে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক… ১৬ ঘণ্টা আগে পাকিস্তান ও বাংলাদেশের স্পিকারের বৈঠক: সংসদীয় কূটনীতি ও দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের অঙ্গীকার পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আইয়াজ সাদিক ইসলামাবাদের পার্লামেন্ট হাউসে বাংলাদেশের জাতীয় সংসদের স্পি… ১৬ ঘণ্টা আগে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি হতে লাগবে স্নাতক পাস সোমবার (২৩ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মোহাম্মদ মনোয়ার হোসেন স্বাক্ষরিত … ১৬ ঘণ্টা আগে ৫ গ্যাসক্ষেত্রের গ্যাস-কনডেনসেট বিক্রি থেকে মুনাফা ১৪৮ কোটি টাকা ৫ গ্যাসক্ষেত্রের গ্যাস-কনডেনসেট বিক্রি থেকে মুনাফা ১৪৮ কোটি টাকা ২০ ঘণ্টা আগে গাজীপুরে দুই মহাসড়ক অবরোধ, ৭০ কারখানা ছুটি গাজীপুরে দুই মহাসড়ক অবরোধ, ৭০ কারখানা ছুটি ২০ ঘণ্টা আগে