কুর্দিদের সাথে নিয়ে ইরানের বিরুদ্ধে ভয়ংকর পরিকল্পনা যুক্তরাষ্ট্রের
, ১৬ রমাদ্বান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৬ আশির, ১৩৯৩ শামসী সন , ০৬ মার্চ, ২০২৬ খ্রি:, ২১ ফাল্গুন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ইরানের শক্তিশালী রেভোলিউশনারি গার্ড কর্পসকে (আইআরজিসি) মোকাবিলা করতে এবার এক ভয়ংকর ছক কষছে সন্ত্রাসী যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ।
গত বুধবার (৪ মার্চ) সিএনএন এক বিশেষ প্রতিবেদনে জানিয়েছে, ইরানে সরাসরি সামরিক হস্তক্ষেপের পরিবর্তে সেখানকার কুর্দি সশস্ত্র গোষ্ঠীগুলোকে ভারী অস্ত্র-শস্ত্র দিয়ে সজ্জিত করার পরিকল্পনা করছে সন্ত্রাসী ড্রাম্প প্রশাসন।
ওয়াশিংটনের মূল কৌশল হলো- কুর্দি যোদ্ধাদের মাধ্যমে ইরানের পশ্চিমাঞ্চলীয় সীমান্ত এলাকায় এক বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করা, যাতে রাজধানী তেহরানের নিরাপত্তা ব্যবস্থা দুর্বল হয়ে পড়ে এবং সাধারণ মানুষ সরকারবিরোধী বিদ্রোহে ঝাঁপিয়ে পড়ার সুযোগ পায়।
গোয়েন্দা সূত্রের খবর অনুযায়ী, সিআইএ ইতিমধ্যে ইরাকভিত্তিক কুর্দি নেতাদের সঙ্গে একাধিক গোপন বৈঠক সম্পন্ন করেছে। এই পরিকল্পনার অংশ হিসেবে কুর্দি বাহিনীকে আধুনিক ড্রোন, ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র এবং উন্নত যোগাযোগ সরঞ্জাম সরবরাহ করা হতে পারে। লক্ষ্য একটাই- ইরানি বাহিনীকে দেশের অভ্যন্তরে একাধিক ফ্রন্টে যুদ্ধে ব্যস্ত রাখা।
বিশ্লেষকরা মনে করছে, সন্ত্রাসী যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে এই কুর্দি বাহিনীকে ব্যবহার করে উত্তর ইরানে একটি ‘বাফার জোন’ বা বিশেষ নিয়ন্ত্রিত এলাকা তৈরি করতে চায়, যা পরবর্তীতে শাসন পরিবর্তনের প্রধান কেন্দ্র হিসেবে কাজ করবে।
ইরানের কুর্দি গণতান্ত্রিক পার্টির (কেডিপিআই) সভাপতি মুস্তফা হিজরির সঙ্গে সন্ত্রাসী ড্রাম্প টেলিফোনে কথা বলেছে বলে জানা গেছে। এই ফোনালাপের মূল বিষয়বস্তু ছিলো- ইরানের ভেতরে স্থল অভিযানে কুর্দিদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা। ড্রাম্প ইরাকি কুর্দি নেতাদেরও আশ্বস্ত করেছে যে, এই অভিযানে প্রয়োজনীয় সব ধরণের রসদ ও আকাশপথের সুরক্ষা নিশ্চিত করবে ওয়াশিংটন। সিআইএ’র এই প্রকাশ্য মদদ পাওয়ার পর কুর্দি সশস্ত্র গোষ্ঠীগুলো ইতিমধ্যে ইরানি বাহিনীকে পক্ষত্যাগের আল্টিমেটাম দেওয়া শুরু করেছে।
তবে তেহরান এই ষড়যন্ত্রের ব্যাপারে হাত গুটিয়ে বসে নেই। ইরানের আইআরজিসি জানিয়েছে, তারা কুর্দি বিচ্ছিন্নতাবাদীদের আস্তানা লক্ষ্য করে ডজনখানেক আত্মঘাতী ড্রোন হামলা চালিয়েছে। ইরানের গোয়েন্দা সংস্থাগুলোর দাবি, কুর্দিরা স্রেফ পশ্চিমা সাম্রাজ্যবাদের দাবার ঘুঁটি হিসেবে ব্যবহৃত হচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ভারতের শিক্ষাব্যবস্থায় ধস নামিয়েছে বিজেপি-আরএসএস : কংগ্রেস
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের কণ্ঠে ‘ফিলিস্তিন মুক্ত হোক’ স্লোগান
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মার্কিন নিষেধাজ্ঞায় চীনের বিজ্ঞানভিত্তিক উদ্ভাবন বেড়েছে ৭২ শতাংশ
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইয়েমেন কারও দর-কষাকষির ঘুঁটি নয় : পররাষ্ট্রমন্ত্রী
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইতালিতে নিকাব নিষিদ্ধের উদ্যোগ, সীমিত হচ্ছে বিদেশি শিক্ষার্থী
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জন্মহার হ্রাসের ঝুঁকিতে অস্ট্রেলিয়া, সতর্কতা জারি
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসরায়েলি ক্ষেপণাস্ত্র কারখানায় রহস্যময় বিস্ফোরণ
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ‘শিকার করার’ যুগ শুরু হয়েছে : গালিবাফ
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাব আল-মান্দেব প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাচ্ছে ইতালি
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মক্কায় হুথিদের ড্রোন হামলার অভিযোগ নিয়ে সতর্ক করল ইরান
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পশ্চিমবঙ্গের সাহিদাকে বাংলাদেশে পুশইন, কেন্দ্রের জবাব চাইল ভারতের সুপ্রিম কোর্ট
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












