কিতাবুল আহাদীছ ফী ফাদ্বায়িলিল ইল্ম ওয়াল আমাল ওয়াল আলিম (৫)
১৬নং পবিত্র হাদীছ শরীফ
عن حضرت كثير بن عبد الله بن عوف رَضِيَ اللهُ تَعَالـٰى عَنْهُ عن أبيه عن جده قَالَ قَالَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ اتقوا زلة العالم وانتظروا فيئته
অর্থ : “হযরত কাছীর বিন আব্দুল্লাহ্ বিন আউফ রহ্মতুল্লাহি আলাইহি উনার পিতা থেকে, তিনি উনার দাদা থেকে বর্ণনা করেন যে, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, “তোমরা আলিমগণের পদস্খলনকে ভয় কর এবং উনার (সুপথে) ফিরে আসার অপেক্ষা কর।” (বায়হাক্বী শরীফ, কানযুল উম্মাল শরীফ/২৮৬৭৮, হিলওয়ানী)
১৭নং পবিত্র হাদীছ শরীফ
عن حضرت ابو القاسم بن محمد رَضِيَ اللهُ تَعَالـٰى عَنْهُ قَالَ قَالَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ "اختلاف أمتي رحمة"
অর্থ: “হযরত আবুল কাসেম বিন মুহম্মদ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, “আমার উম্মতের ইখতিলাফ বা মতভেদ হচ্ছে রহ্মতস্বরূপ।” (বায়হাক্বী শরীফ, কানযুল উম্মাল শরীফ/২৮৬৮২,নাসরুল মুকাদ্দাসি, আত্ তাজকিরাহ্ ফি আহাদিছিল মুশ্তাহিরাহ্)
১৮নং পবিত্র হাদীছ শরীফ
عَنْ حَضْرَتْ بْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ تَعَالـٰى عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ "إذا اجتمع العالم والعابد على الصراط؛ قيل للعابد: ادخل الجنة وتنعم بعبادتك، وقيل للعالم: قف هنا واشفع لمن أحببت فإنك لا تشفع لأحد إلا شفعت فقام مقام الأنبياء অর্থ : “হযরত ইবনে আব্বাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, “যখন পুলছিরাতে আলিম ও আবিদ একত্রিত হবে, তখন আবিদকে বলা হবে- জান্নাতে প্রবেশ কর এবং নিয়ামত গ্রহণ কর তোমার ইবাদতের বিনিময় স্বরূপ।
আর আলিমকে বলা হবে, এখানে দাঁড়ান এবং আপনি যাকে মুহব্বত করেন, উনার জন্য শুপারিশ করুন। কেননা নিশ্চয়ই আপনি শুপারিশ করার অধিকারী হয়েই অন্যকে শুপারিশ করবেন। অতঃপর তিনি হযরত নবী আলাইহিমুচ্ছালাম উনাদের মাক্বামে দাঁড়াবেন। (দায়লামী শরীফ, কানযুল উম্মাল শরীফ/২৮৬৮৪, আবু শাইখ)
-মুহম্মদ ফজলুল হক্ব
আরও পড়ুন
সব ›
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহ…
ইমামুস সাদিস, হযরত ইমাম জাফর ছাদিক আলাইহিস সালাম উনার স্পর্শে কূপের পানি সুমিষ্ট হওয়া
যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা
পর্দা রক্ষা করা ফরজ, বেপর্দা হওয়া ব্যভিচারের সমতুল্য
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
যে বা যারা কাফিরদের সাথে সম্পর্ক রাখবে সে দ্বীন ইসলাম থেকে খারিজ হবে
মহান আল্লাহ পাক তিনি কুরআন শরীফে ইরশাদ মুবারক করেন- يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَتَّخِذُوا عَدُوِّيْ و…
কদমবুছী করা খাছ সুন্নত মুবারক
প্রাণীর ছবি তোলা হারাম ও নাজায়িজ
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।