কাশ্মীর সীমান্তে গোলাগুলির খবর, অস্বীকার ভারতীয় সেনাবাহিনীর
, ১২ ছফর শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৮ ছালিছ, ১৩৯৩ শামসী সন , ০৭ আগস্ট, ২০২৫ খ্রি:, ২৪ শ্রাবণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
কাশ্মীরের পুঞ্চ সেক্টরে নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর গোলাগুলির খবর ছড়িয়ে পড়েছে ভারতের একাধিক সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে। দাবি করা হচ্ছে, পাকিস্তান যুদ্ধবিরতি লঙ্ঘন করে সীমান্তে গুলি ছুঁড়েছে এবং এর জবাবে ভারতীয় বাহিনীও পাল্টা হামলা চালিয়েছে। খবর রয়টার্সের।
তবে এসব দাবি নাকচ করে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। গত মঙ্গলবার (৫ আগস্ট) এক বিবৃতিতে তারা জানিয়েছে, এলওসিতে কোনো ধরনের যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা ঘটেনি। সেনাবাহিনীর ভাষায়, ‘কাশ্মীরের পুঞ্চ এলাকায় যুদ্ধবিরতি লঙ্ঘনের কোনো তথ্য নেই, এটি ভুয়া খবর। ’
এর আগে হিন্দুস্তান টাইমস, পিটিআই ও অন্যান্য ভারতীয় সংবাদমাধ্যমে কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে জানানো হয়, জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলার কৃষ্ণাঘাটি সেক্টরে উভয় দেশের সেনাবাহিনীর মধ্যে অন্তত ১৫ মিনিট ধরে গোলাগুলি চলে। তবে ওই ঘটনার ফলে কেউ হতাহত হয়নি বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।
তবে ভারতীয় সেনাবাহিনীর আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়েছে, ‘কয়েকটি সংবাদমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় যে দাবি করা হয়েছে, তা ভিত্তিহীন। এলওসি বরাবর যুদ্ধবিরতির কোনো লঙ্ঘন ঘটেনি। ’
এ নিয়ে রয়টার্স পাকিস্তানের সঙ্গে যোগাযোগ করলেও তারা কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
ভারতের উত্তরাখন্ডে আকস্মিক বন্যার পানির স্রোতে সেন্যাক্যাম্পসহ বহু ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে। সেনাসহ নিখোঁজ শতাধিক লোক।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)