কালোবাজারিদের দৌরাত্ম্যে ট্রেনের টিকিট ‘হাওয়া’, সমাধান কী?
, ২১ শাবান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৪ আশির, ১৩৯১ শামসী সন , ০৩ মার্চ, ২০২৪ খ্রি:, ১৯ ফাল্গুন, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
কালোবাজারি প্রতিরোধে গত বছরের ১ মার্চ থেকে জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে ‘টিকিট যার, ভ্রমণ তার’ নীতিতে টিকিট বিক্রি শুরু করে বাংলাদেশ রেলওয়ে। সে সময় রেলওয়ের পক্ষ থেকে বলা হয়, জাতীয় পরিচয়পত্র দিয়ে টিকিট কেটে ট্রেনে ভ্রমণ করতে হবে। অন্য কারও তথ্য ব্যবহার করে ভ্রমণ করলে জরিমানা করা হবে। যাত্রীর টিকিটের সঙ্গে মেলানো হবে জাতীয় পরিচয়পত্রের তথ্য। না মিললে বিনা টিকিটে যাতায়াত করছেন বলে তাকে অভিযুক্ত করা হবে। এরপর মুখোমুখি হতে হবে জরিমানার।
প্রথম দিকে বেশ জোরেশোরে ট্রেনগুলোতে এই নীতি বাস্তবায়নে মাঠে নামে রেলওয়ে কর্তৃপক্ষ। ভ্রাম্যমাণ অভিযান পরিচালনার জন্য গঠন করা হয় একাধিক টাস্কফোর্স। এই টাস্কফোর্স টিম জাতীয় পরিচয়পত্র যাচাইয়ের মাধ্যমে বিভিন্ন আন্তঃনগর ট্রেনে এবং স্টেশনে কাজ শুরু করে। তবে ধীরে ধীরে ভাটা পড়ে এই অভিযানে। যার সুযোগ নিচ্ছেন কালোবাজারিরা। মাঝে মাঝে অভিযানের কথা শোনা গেলেও কঠোরভাবে ট্রেনগুলোতে ‘টিকিট যার, ভ্রমণ তার নীতি’ বাস্তবায়ন হচ্ছে না বলে স্বীকার করেন খোদ রেলের কর্মকর্তারাই।
কাউন্টারে তো বটেই, বাংলাদেশ রেলওয়ের অনলাইনের মাধ্যমে ছাড়া টিকিটও শেষ হয়ে যাচ্ছে নিমিষেই। এদিকে ট্রেনের টিকিট ঘিরে স্টেশনগুলোসহ অনলাইনে কালোবাজারিদের দৌরাত্ম্য প্রায় ওপেন সিক্রেট। যার প্রমাণ পাওয়া যাচ্ছে টিকিট কালোবাজারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত অভিযানে।
এ সব অভিযানে নিয়মিতই ধরা পড়ছে টিকিট কালোবাজারের সঙ্গে সংশ্লিষ্টরা। আর এই কালোবাজারি চক্রের সঙ্গে জড়িত খোদ রেলওয়ের এক শ্রেণির অসৎ কর্মীরাই। কালোবাজারি প্রতিরোধে পরিচালিত অভিযানে নিয়মিতই ধরা পড়ছে টিকিট কালোবাজারির সঙ্গে জড়িত রেলওয়ের কর্মীরা। সম্প্রতি ঢাকা ও ময়মনসিংহ থেকে আটক করা হয় তিনজন রেলওয়ের বুকিং সহকারীকে, যারা সরাসরি টিকিট কালোবাজারির সঙ্গে জড়িত।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
জ্বালানি তেলের অতিরিক্ত চাহিদা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গাজীপুর: ঈদযাত্রায় বৃষ্টির হানা, ২০ কিলোমিটার যানজট
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষ, নিহত ২
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঈদে বাড়ি ফেরার পথে নিহত একই পরিবারের ৩ জন
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নেশার টাকা না পেয়ে বসতঘরে আগুন দিলো ছেলে
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
অনলাইন জুয়ায় ৩২ লাখ টাকা আয়, সরিয়ে দেয়া হলো সেই ওসিকে
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঈদকে সামনে রেখে ৯৯ শতাংশ পোশাক কারখানায় বেতন পরিশোধ -বিজিএমইএ
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চীনের ঈদ উপহারকে নিজেদের বলে চালিয়ে দিলো জামাত, ব্যাখ্যা দিল দূতাবাস
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেয়া হচ্ছে না, সড়কমন্ত্রীর দাবি
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে -পানিসম্পদ প্রতিমন্ত্রী
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যানজট নিয়ন্ত্রণে পুলিশ-দলীয় নেতাকর্মীরা কাজ করছে -টুকু
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরান থেকে বাংলাদেশিদের দেশে ফেরানো হচ্ছে
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)