ঘটনা থেকে শিক্ষা
কামিল শায়েখ উনার আদেশ মুতাবিক চলার সুদূর প্রসারী ফল হলো অত্যন্ত কল্যাণকর ও বরকতময়
, ০৫ শাওওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৫ আশির, ১৩৯৩ শামসী সন , ২৫ মার্চ, ২০২৬ খ্রি:, ১১ চৈত্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) পবিত্র দ্বীন শিক্ষা
একবার হযরত নাসিরুদ্দীন মাহমুদ চেরাগে দেহলবী রহমতুল্লাহি আলাইহি তিনি উনার পীরভাই হযরত আমীর খসরু রহমতুল্লাহি আলাইহি উনাকে বললেন, ‘আমি যখন অযোধ্যায় গমণ করি তখন মানুষের ভীড়ের কারণে ইবাদতে মশগুল থাকতে পারি না। তাই আপনি দয়া করে সুলতানুল মাশায়িখ, হযরত খাজা নিজামুদ্দীন আউলিয়া রহমতুল্লাহি আলাইহি উনার নিকট সুপারিশ করুন, তিনি যেন আমাকে জঙ্গলে একাকি থেকে ইবাদতে মশগুল হওয়ার অনুমতি প্রদান করেন।’
উল্লেখ্য, হযরত আমীর খসরু রহমতুল্লাহি আলাইহি উনার আদত ছিলো, তিনি প্রত্যহ ইশার নামাজের পর নিরিবিলি সময়ে সুলত্বানুল মাশায়িখ, হযরত খাজা নিজামুদ্দীন আউলিয়া রহমতুল্লাহি আলাইহি উনার দরবার শরীফে হাজির হয়ে সারা দিনের অবস্থা বর্ণনা করতেন। তিনি সেই আদতানুযায়ী শায়েখের খিদমতে হাজির হয়ে হযরত নাসিরুদ্দীন চেরাগে দেহলভী রহমতুল্লাহি আলাইহি উনার উক্ত আবেদন পেশ করলেন। শায়েখ তা শুনে বললেন, “তাকে বলে দিও যে, তোমাকে মানব সমাজেই থাকতে হবে। তার উৎপীড়ন সহ্য করতে হবে এবং উহার বিনিময়ে তাদের প্রতি তোমাকে সদয় ব্যবহার করতে হবে।” অতঃপর সুলত্বানুল মাশায়িখ, হযরত খাজা নিজামুদ্দীন আউলিয়া রহমতুল্লাহি আলাইহি তিনি একবার হযরত নাসিরুদ্দীন চেরাগে দেহলভী রহমতুল্লাহি আলাইহি উনাকে স্বীয় হুজরা শরীফে ডেকে জিজ্ঞাসা করলেন, “তোমার মনের কথা কি? জঙ্গলে থাকার মধ্যে তোমার উদ্দেশ্য কি? তোমার পিতা কি কাজ করতেন?”
হযরত নাসিরুদ্দীন চেরাগে দেহলভী রহমতুল্লাহি আলাইহি তিনি আরজু করলেন, ‘আমার উদ্দেশ্য মাহবুবে এলাহী তথা পীর মাশায়িখ ও দরবেশগণের জুতা বহন করা। আমার পিতা চাকর-নকরের সাহায্যে চুলার ব্যবসা করতেন।’ সুলত্বানুল মাশায়িখ, হযরত নিজামুদ্দীন আউলিয়া রহমতুল্লাহি আলাইহি তিনি বললেন, ‘আমি অযুধনে আমার পীর ছাহেব হযরত ফরীদুদ্দীন মাসউদ গঞ্জে শকর রহমতুল্লাহি আলাইহি উনার খিদমতে থাকাকালে আমার জনৈক সহপাঠী সেখানে এসে আমার পরিধানে ছিড়া-ফাটা পুরাতন গেরুয়া ধরণের পোশাক দেখে বললেন, তোমার অবস্থা এমন জীর্ণশীর্ণ কেন? এ শহরে অধ্যপনার কাজ করলেও তো জীবিকা নির্বাহের মত সচ্ছল অবস্থা তোমার থাকতো। তা না করে এমন অবস্থায় থাকছো কেন? আমি তাকে এর কোন উত্তর দিলাম না। অতঃপর যখন আমি আমার পীর ছাহেব রহমতুল্লাহি আলাইহি উনার খিদমতে গেলাম তখন তিনি আমাকে দেখে বললেন, নিজামুদ্দীন! তোমার কোন বন্ধু যদি তোমাকে বলে, নিজের অবস্থা এমন করে রাখছো কেন? শিক্ষকতার কাজ করো, তাতে বেশ সচ্ছল অবস্থায় থাকতে পারবে। তাহলে তাকে তুমি কি জাওয়াব দিবে? আমি বললাম, আপনার যা আদেশ হয় তাই বলবো। তখন তিনি বললেন, তাকে বলে দিও- “না হামসেরী তুমেরা খেশগীর ওয়াবেরাও! তোরা সা’আদত বাদ মোরা নেগুসারী।”
অর্থাৎ তুমি আমাকে তোমার পথের পথিক মনে করো না। নিজ মনে নিজের পথে চলে যাও। তোমার সৌভাগ্য হোক, আমি দুর্ভাগা থাকি, তাই ভাল।
অতঃপর বললেন, খাদ্য দ্রব্যের খাঞ্চা নিয়ে আসো। তা নিয়ে আসলে আমাকে বললেন, এটা মাথায় করে তোমার বন্ধু যেখানে আশ্রয় নিয়েছে সেখানে নিয়ে যাও এবং খাওয়া শেষ হলে পুনরায় খাঞ্চাটি মাথায় করে এখানে নিয়ে এসো। আমি যখন খাদ্যপূর্ণ খাঞ্চাটি মাথায় করে উক্ত বন্ধুর নিকটে গেলাম। তখন সে বললো, এমন মহান ব্যক্তির ছোহবত বা সংসর্গ তোমার জন্য মুবারক হোক।
হযরত নাসিরুদ্দীন চেরাগে দেহলভী রহমতুল্লাহি আলাইহি তিনি বললেন, সুলত্বানুল মাশায়িখ, হযরত নিজামুদ্দীন আউলিয়া রহমতুল্লাহি আলাইহি তিনি আমাকে এরূপ শিক্ষা প্রদান করেছেন। অতঃপর আমার দ্বারা রিয়াজত ও মোরাকাবা-মোশাহাদা তথা পরিশ্রম করিয়ে নিয়েছেন। কোন কোন সময় উপর্যুপরী দশদিন অনাহারে কেটে যেতো। যখন আমার অবস্থা অত্যন্ত শোচনীয় দেখতেন তখন বিস্বাদপূর্ণ খাদ্য খেতে দিতেন।
স্মর্তব্য, আখেরী রসূল, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র ইরশাদ মুবারক উনার বরকতের বাস্তবরূপ হযরত নাসিরুদ্দীন চেরাগে দেহলবী রহমতুল্লাহি আলাইহি উনার জীবনে পরিস্ফুটিত হয়। উনার মনের গতি নির্জনতা অবলম্বনের জন্য জঙ্গল মুখী হয়েছিলো। কিন্তু স্বীয় শায়েখ বা পীর সাহেবের পরামর্শই উনাকে সেদিক থেকে ফিরিয়ে রেখেছিলো। যার সুদূর প্রসারী ফল হলো অত্যন্ত কল্যাণকর ও বরকতময়। কিছুদিন পীর সাহেব উনার দরবার শরীফ-এ অবস্থান করার সুবাদে অবশেষে তিনি আলিম ও বুযূর্গ ব্যক্তি হিসেবে খ্যাতি লাভ করলেন।
-আল্লামা সাইয়্যিদ মুফতি আহমদ কাওসার।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সালাম দেয়া সম্মানিত সুন্নত উনার অন্তর্ভুক্ত এবং অনেক ফযীলতের কারণ
২৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মহিলাদের প্রতি মহান আল্লাহ পাক উনার বিশেষ নির্দেশনা মুবারক- পর্দা পালন করা
২৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কাফির-মুশরিকদের থেকে জুদা না হলে কঠোর শাস্তির হুঁশিয়ারী
২৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা সত্যের মাপকাঠি
২৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সুলতান আব্দুল হামিদ রহমতুল্লাহি আলাইহি উনার ইলদিজ প্রাসাদে ইফতার আয়োজনের স্মৃতিকথা
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যাকাত সম্পর্কিত আহকাম, মাসায়িল ও ফাযায়িল (১৬)
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ছবি তোলা হারাম, যা জাহান্নামী হওয়ার কারণ
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম ও সাইয়্যিদুনা হযরত খলীফাতুল উমাম আলাইহিস সালাম উনাদের অনবদ্য তাজদীদ মুবারক-
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মুসলমানদের হাঁচি সম্পর্কে জানা প্রয়োজন
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












