কাতারে নিযুক্ত চীনা রাষ্ট্রদূতের সঙ্গে ইসমাইল হানিয়ার সাক্ষাৎ
, ২০ শাবান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৩ আশির, ১৩৯১ শামসী সন , ০২ মার্চ, ২০২৪ খ্রি:, ১৮ ফাল্গুন, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
কাতারে নিযুক্ত চীনা রাষ্ট্রদূতের সঙ্গে হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া সাক্ষাৎ করেছেন।
ফিলিস্তিনি গোষ্ঠীটি এক বিবৃতিতে বলেছে, হামাস প্রধান ইসমাইল হানিয়া গাজার সর্বশেষ ঘটনাবলী এবং উপত্যকার উত্তরাঞ্চলে ‘ইচ্ছাকৃতভাবে অনাহারে’ রাখার মধ্যে যুদ্ধ বন্ধের উপায় এবং জরুরি ত্রাণ সরবরাহের বিষয়ে চীনা দূত কাও জিয়াওলিনের সাথে আলোচনা করেছেন।
বিবৃতিতে আরও বলা হয়, হানিয়া গাজার বিরুদ্ধে ‘আগ্রাসন ও গণহত্যা’ বন্ধের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন এবং জাতিসংঘে চীনের ভূমিকার প্রশংসা করেছেন।
চলতি মাসে আন্তর্জাতিক বিচার আদালতে ফিলিস্তিনি ভূখ-ে দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরায়েলি দখলদারিত্বের বৈধতা নিয়ে শুনানি চলাকালে ফিলিস্তিনিদের প্রতি জোরালো সমর্থন জানায় বেইজিং।
এদিকে গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, অবরুদ্ধ উপকূলীয় ছিটমহলে মোট ৩০ হাজারের বেশি মানুষ শহীদ হয়েছে। এরমধ্যে ১৩ হাজার ২৩০ জন শিশু শহীদ হয়েছে, ৮ হাজার ৮৬০ জন নারী, ৩৪০ জন চিকিৎসা কর্মী, ১৩২ জন সাংবাদিক এবং ৪৭ জন সিভিল ডিফেন্সের কর্মী রয়েছেন।
অফিসটি তার সর্বশেষ আপডেটে জানিয়েছে, হাসপাতালে ৩০,১৩৯ টি মৃতদেহ নিবন্ধিত করা হয়েছে, তবে সরকারি হিসাবে প্রায় ৭,০০০ নিখোঁজ মৃতের সংখ্যা অন্তর্ভুক্ত করা হয়নি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমেরিকা সন্ত্রাসী ইসরায়েলকে নিয়ন্ত্রণ না করলে কঠোর জবাব দেবে ইরান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শত্রুরা নতুন করে যুদ্ধ শুরু করলে ব্যাপক প্রাণহানি ঘটবে -মোহসেন রেজায়ি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হরমুজে তেলবাহী ট্যাংকারে হামলা
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইউরোপে প্রথমবারের মতো ইবোলা শনাক্ত
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)