কাঁধ থেকে ছোড়া মিসাইলে যুক্তরাষ্ট্রের ওই যুদ্ধবিমান ভূপাতিত করে ইরান
, ০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
গত জুমুয়াবার যুক্তরাষ্ট্রের একটি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করে ইরান। ড্রাম্প নিজে স্বীকার করে জানিয়েছে, ইরানি সেনারা কাঁধ থেকে ছোড়া মিসাইলে যুদ্ধবিমানটি মাটিতে নামিয়ে আনে।
সে বলে, “এটি ছিলো একটি কাঁধের, হাতে ধরার কাঁধের মিসাইল, হিট সিকিং মিসাইল। তারা বিমানটিতে শ্যুট করে। আর মিসাইলটি বিমানের ঠিক ইঞ্জিনে আঘাত হানে।”
মার্কিনিদের এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর পাইলট ও সঙ্গে থাকা অপর ক্রুকে উদ্ধারে গিয়ে মার্কিনিরা একটি এ-১০ যুদ্ধবিমান, দুটি এমসি-১৩০জে হারকিউলিস পরিবহন বিমান এবং অন্তত একটি হেলিকপ্টার হারায়।
সংবাদমাধ্যম সিএনএন বলেছে, মাত্র কয়েক হাজার ডলার মূল্যের একটি মিসাইলের মাধ্যমে সবমিলিয়ে যুক্তরাষ্ট্রের কয়েকশ মিলিয়ন ডলারের একাধিক বিমান ধ্বংস করে দিতে সমর্থ হয়েছে ইরানিরা।
কাঁধ থেকে ছোড়া এসব মিসাইলকে ‘ম্যান-পোর্টেবল এয়ার ডিফেন্স সিস্টেম’ বা ম্যানপ্যাডস বলা হয়।
ইরানের কাছে বিভিন্ন ধরনের ম্যানপ্যাডস আছে। যারমধ্যে রয়েছে সোভিয়েত আমলের স্ট্রেলা মিসাইল, রুশ ইগলা মিসাইল এবং ইরানিদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি মিসাঘ মিসাইল।
তবে ঠিক কোন মিসাইলটি মার্কিনিদের এফ-১৫ ভূপাতিত করেছে সেটি নিশ্চিত নয়।
ম্যানপ্যাডের লঞ্চ টিউব লম্বায় চার থেকে সাড়ে ছয় ফুট লম্বা হয়। আর এগুলোর ওজন হয় ১২ থেকে ২৫ কেজি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ফিলিস্তিনপন্থি মার্কিনিদের ইসরায়েলে প্রবেশের অনুমতি বাতিল
০৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হামাসের বীরত্ব:
০৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ফেসবুক মালিকানার মেটা ‘জেনেশুনে শিশুদের ক্ষতি করছে’
০৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
তুরস্ক-পাকিস্তানের সঙ্গে কাগুজে চুক্তি সৌদিকে নিরাপত্তা দেবে না
০৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে যৌথ প্রতিরক্ষা চুক্তি সই
০৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
উত্তর-দক্ষিণ থেকে সমন্বিত হামলার আশঙ্কায় সৌদি আরব
০৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গাজায় কথিত ‘বোর্ড অব পিসের’ প্রথম নির্মাণ কাজ, হবে সামরিক ঘাঁটি
০৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইসরায়েলি বর্বরতা: গাজায় ৩০০ দিনে ৩০০ শিশু নিহত
০৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইতালিতে দাবানলে পুড়েছে ৭০ হাজার হেক্টর বনভূমি
০৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইরানে ব্যর্থতা: দুই শীর্ষ কর্মকর্তার চাকরিচ্যুতি
০৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দখলদারদের কোটি কোটি ডলার অর্থব্যয়ে নির্মিত বহু ড্রোন সহজেই বিধ্বস্ত ও ধ্বংস করেছেন যোদ্ধারা
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
লেবাননে সন্ত্রাসী ইসরায়েলের ফসফরাস বোমা নিক্ষেপ
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)