কাঁচামরিচের কেজি ৫০০ টাকা, ভারত থেকে আমদানি শুরু
হঠাৎ করেই কাঁচা মরিচের দাম বেড়ে যাওয়ায় দেখা দিয়েছে চরম অস্থিরতা গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) রাজধানীর কারওয়ান বাজারে ৪০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে কাঁচা মরিচ। সরেজমিনে দেখা গেছে, মিরপুরে দাম আরও বেশি। বিক্রি হচ্ছে ৫০০ টাকা কেজিতে।
অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে সরকার ভারত থেকে কাঁচা মরিচ আমদানির অনুমতি দিয়েছে। দীর্ঘ ১০ মাস পর সোমবার দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে কয়েকটি কাঁচা মরিচ বোঝাই ভারতীয় ট্রাক বাংলাদেশে প্রবেশ করে।
আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স সততা বাণিজ্যালয়, বিকে ট্রেডা, প্রমি এন্টার প্রাইজ এবং রয়েল ট্রেড ইন্টারন্যাশনাল কাঁচা মরিচ আমদানির জন্য অনুমতিপত্র (আইপি) পেয়েছেন। এসব প্রতিষ্ঠান ১৯’শ মেট্রিকটন কাচামরিচ আমদানি করবে।
হিলি স্থলবন্দরের আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স সততা বাণিজ্যালয়ের স্বত্বাধিকারী বাবলুর রহমান জানান, দেশে কাঁচা মরিচের দাম বেড়ে যাওয়ায় সরকার ভারত থেকে আমদানি করার সিদ্ধান্ত নেয়। এর ফলে রোববার (২৫ জুন) আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে (খামারবাড়ী) আমদানি করার জন্য অনুমতি চেয়ে আবেদন করলে কাঁচা মরিচ আমদানির জন্য অনুমতি দেওয়া হয়। আজ হিলি স্থলবন্দর দিয়ে কাঁচা মরিচ আমদানি করা হচ্ছে। এতে বাজারে দাম অনেক কমে আসবে।
আরও পড়ুন
সব ›
আইন-আদালতের মাধ্যমে সব অপরাধ মোকাবিলা সম্ভব নয়: অ্যাটর্নি জেনারেল
প্রথম ধাপে ১০২৬ ইউপিতে ভোট ২১ জানুয়ারি: ইসি
মুখস্থনির্ভর নয়, জ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থা গড়তে চায় সরকার: শিক্ষামন্ত্রী
শিক্ষার মান উন্নয়নে সম্ভব সবকিছু করা হচ্ছে জানিয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, দেশের শিক্ষা ব্য…
‘জীবিত অবস্থায় আর নাও ফিরতে পারি’, কারাগার থেকে ইমরান খানের বার্তা
কারাগারে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় জরুরি চিকিৎসার ব্যবস্থা করতে পাকিস্তানের সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চেয়েছে…
নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
ধানের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষকেরা
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।