কলেজে আযান দেয়াকে কেন্দ্র করে মুসলিম শিক্ষার্থীদের উপর হামলা
, ১২ ই জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৮ সাদিস, ১৩৯২ শামসী সন , ১৫ নভেম্বর, ২০২৪ খ্রি:, ৩০ কার্তিক, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
মাদারীপুর সংবাদদাতা:
মাদারীপুরের ডাসার উপজেলার শশিকর শহীদ স্মৃতি কলেজের মুসলিম শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে স্থানীয় হিন্দু উগ্রা শিক্ষার্থী ও বহিরাগতরা। এতে করে কমপক্ষে ৭ জন শিক্ষার্থী আহত হয়েছে। আহতদের উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এই ঘটনায় গত সোমবার (১১ নভেম্বর) থানায় একটি মামলা দায়ের করেছে ভূক্তভোগী পরিবার। তবে এ হামলার ঘটনায় ওই কলেজের অধ্যক্ষসহ হোস্টেলের দায়িত্বে থাকা শিক্ষকদের রহস্যজনক ভূমিকা থাকায় তাদের অপসারণের দাবীতে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থী ও স্থানীয় সচেতন মহল।
শিক্ষার্থী ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার শশিকর শহীদ স্মৃতি কলেজের বেশ কয়েকজন শিক্ষার্থী মিলে ওই কলেজে আযান দেয়ার জন্য একটি মাইক এনে ফিট করার জন্য প্রস্তুতি নেন। পরে এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় হিন্দু শিক্ষার্থী পল্লব, সৈকত, লিখন, বহিরাগত মিঠুন ও সম্রাটসহ প্রায় ৩০/৩৫ জন মিলে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে রাতে কলেজ হোস্টেলে থাকা শিক্ষার্থীদের উপর হামলা চালায়। এ হামলায় আলভী রহমান, আফজাল, হাসিবুর ও নাহিদসহ কমপক্ষে ৭ জন শিক্ষার্থী আহত হয়। আহতদের উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় আহত শিক্ষার্থী আলভীর বাবা মজিবুর রহমান বাদী হয়ে ১০ জনের নামে থানায় একটি মামলা দায়ের করেছেন।
তবে এ হামলার ঘটনায় ওই কলেজের অধ্যক্ষ দূর্লভানন্দ বাড়ৈ ও হোস্টেলের দায়িত্বে থাকা শিক্ষক বিমল পান্ডে ও শিক্ষক লিটন দত্তর রহস্যজনক ভূমিকা থাকায় তাদের অপসারনের দাবীতে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থী ও স্থানীয় সচেতন মহল।
শিক্ষার্থী আলভী রহমান, আফজাল, হাসিবুর ও নাহিদসহ বেশ কয়েকজন শিক্ষার্থী কান্না জরিত কন্ঠে বলেন, কলেজের অধ্যক্ষ দূর্লভানন্দ বাড়ৈ ও হোস্টেলের দায়িত্বে থাকা শিক্ষক বিমল পন্ডে ও শিক্ষক লিটন দত্তর রহস্যজনক ভূমিকা থাকায় গত ৯ নভেম্বর বিকেলে আমাদের ওপর হামলা চালিয়েছে। স্থানীয় শিক্ষার্থী সৈকত, লিখন, বহিরাগত জয় মল্লিক, সম্রাট মল্লিক,বাপ্পিসহ ৩০/৩৫ জন। পুনরায় হামলার ভয়ে নিরাপত্তাহীনতায় আমারাসহ অনেক শিক্ষার্থী এখন কলেজ ছেড়ে বাড়ি চলে এসেছি।
এ ব্যাপারে ডাসার থানার ওমি মাহামুদল দৈনিক বায়ান্নকে বলেন, শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। আসামীদের গ্রেফতারের জোর চেষ্টা চলছে। আসামীদের আইনের আওতায় আনা হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ব্যাংকের টাকা লেনদেনের ফি নিয়ে নতুন নির্দেশনা
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
তিস্তা মহাপরিকল্পনা: একটি নদী, কোটি মানুষের স্বপ্ন
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বাংলা কিউআর কোডে লেনদেনে নতুন নির্দেশনা
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নামাজ পড়াতে মসজিদে যাচ্ছিলেন খতিব, ট্রাকচাপায় গেল প্রাণ
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএসসিসির সড়ক ব্যবস্থাপনা বিষয়ক সভা
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
চীনের ‘টু প্লাস টু’ ও করিডর প্রস্তাব বিবেচনা করবে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সুপ্রিম কোর্টের একটি তালার পেটে কয়েকশ’ চাবি
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মনিবের অবাধ্য হলে শিক্ষা দেবে ইরান: ইসরায়েলকে আরাগচির হুঁশিয়ারি
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পানি কমলেও কাটেনি তিস্তাপাড়ের মানুষের দুর্ভোগ
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হাওরাঞ্চল বজ্রপাতের ‘হটস্পট’: সতর্কবার্তা পৌঁছানোই বড় চ্যালেঞ্জ
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইরান ও যুক্তরাষ্ট্রের চুক্তি কার্যকরের আহ্বান চীনের
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নতুন ৩ উপজেলা ও ১টি থানা অনুমোদন
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












