কর্মস্থল ত্যাগের আগে পুলিশ ইউনিট প্রধানদের অনুমতি নেয়ার নির্দেশ
, ০৬ শাবান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৮ ছামিন, ১৩৯৩ শামসী সন , ২৬ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ১২ মাঘ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
কর্মস্থল ত্যাগ করার আগে পুলিশ ইউনিট প্রধানদের অবশ্যই মহাপরিদর্শকের (আইজিপি) কাছ থেকে অনুমতি নিতে হবে। নির্দেশনা না মানলে তা শৃঙ্খলাভঙ্গ হিসেবে গণ্য করা হবে।
পুলিশ সদর দপ্তরের ব্যক্তিগত ব্যবস্থাপনা-১ শাখার অতিরিক্ত উপ-মহাপরিদর্শক খন্দকার শামীমা ইয়াসমিনের সই করা একটি চিঠিতে এই নির্দেশনা জারি করা হয়েছে।
চিঠিতে বলা হয়, সম্প্রতি কিছু ইউনিট প্রধান পুলিশ সদর দপ্তরের অনুমতি ছাড়া তাদের কর্মস্থল ত্যাগ করেছেন। এই আচরণকে শৃঙ্খলা পরিপন্থী হিসেবে উল্লেখ করা হয়।
চিঠিতে আরও বলা হয়, কোনো ইউনিট প্রধান যদি ছুটি বা অন্য কোনো কারণে কর্মস্থল ত্যাগ করতে চান, তবে তাকে বাধ্যতামূলকভাবে আইজিপির অনুমতি নিতে হবে।
ঢাকাসহ সব মেট্রোপলিটন পুলিশ কমিশনার, র্যাবের মহাপরিচালক, স্পেশাল ব্রাঞ্চ প্রধান, সব পুলিশ ইউনিট প্রধান, সব রেঞ্জ ডেপুটি ইন্সপেক্টর জেনারেল ও জেলার পুলিশ সুপারদের কাছে এই নির্দেশনা পাঠানো হয়েছে।
গত ২০ জানুয়ারি মঙ্গলবার এই নির্দেশনা জারি করে পুলিশ সদর দপ্তর।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারে:
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট উদ্বোধন করলেন সেনাপ্রধান
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হাইড্রোলিক হর্ন-হুটার ব্যবহারে কড়া সতর্কতা -বিআরটিএ
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মেয়াদোত্তীর্ণ ওষুধ ও আবাসিক ভবনে চিকিৎসা, দুই প্রতিষ্ঠানকে জরিমানা
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঘরের পাশের বালুভর্তি বস্তায় হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জ্বালানি সংকট নিরসনে সরকারি ভবনে সৌর বিদ্যুৎসহ ৩ নির্দেশনা প্রধানমন্ত্রীর
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে -তথ্যমন্ত্রী
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সরকারি দপ্তরে ‘এআই’ ব্যবহারে সতর্কতার নির্দেশ
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আওয়ামী লীগের নাশকতা করার মুরোদ নেই -স্বরাষ্ট্রমন্ত্রী
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এনসিপি নেতাদের শেখ হাসিনার পথ অনুসরণ না করার আহ্বান রিজভীর
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন -ফখরুল
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্লুমেরিয়া বা ফ্রাঞ্জিপানি- মনোমুগ্ধকর সুগন্ধ আর নান্দনিক সৌন্দর্যের জন্য পরিচিত এই ফুল। ছবিটি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার প্রেমতলী পুলিশ ফাঁড়ির ফুলবাগান থেকে তোলা।
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)