করবো কাজ, গড়বো দেশ-সবার আগে বাংলাদেশ -তারেক রহমান
, ২৪ জানুয়ারি, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
নারায়ণগঞ্জ সংবাদদাতা:
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, একটি বাহিনী এনআইডি কার্ড সংগ্রহ করছে, মা-বোনদের বিকাশ নম্বর নিচ্ছে এবং প্রবাসীদের ব্যালট পেপার দখলে নিচ্ছে। তিনি প্রশ্ন রেখে বলেন, গত ১৫ বছর যারা ভোট ডাকাতি করেছে, তাদের সঙ্গে এদের পার্থক্য কোথায়? কোনো পার্থক্য নেই- দু’পক্ষই একই গোষ্ঠীর।
গতকাল জুমুয়াবার ভোর রাতে নারায়ণগঞ্জের আড়াইহাজারে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আড়াইহাজারের পাঁচরুখী আনোয়ারা ডিগ্রি কলেজ মাঠে এ জনসভার আয়োজন করা হয়।
তারেক রহমান বলেন, একজন ষড়যন্ত্র করছে, আরেকজন ভোট ডাকাতি করে ক্ষমতা দখল করেছে। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে।
তিনি ভোটারদের উদ্দেশে বলেন, ভোটের দিন সবাই তাহাজ্জুদ নামাজ পড়বেন, ফজরের নামাজ ভোটকেন্দ্রের সামনে আদায় করবেন।
তিনি আরও বলেন, ধানের শীষ সরকার গঠন করলে আমরা কাজ করতে পারবো। করবো কাজ, গড়বো দেশ- সবার আগে বাংলাদেশ।
বিএনপির এই শীর্ষ নেতা জানান, অভাবী পরিবারগুলোর জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালু করা হবে, যাতে তারা স্বাবলম্বী হতে পারে। কৃষকদের জন্য সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে। পাশাপাশি বেকার যুবকদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে দেশে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। তিনি এসব বাস্তবায়নের জন্য ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
খাছ সুন্নতী ওয়াক্ত মুতাবিক রাজারবাগ শরীফ সুন্নতী জামে মসজিদ-এ দেশের সর্বপ্রথম ঈদুল ফিতর উনার জামায়াত অনুষ্ঠিত হবে সকাল ৬:৩০ মিনিটে
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৩০০-৪০০ টাকা অতিরিক্ত ভাড়া গুণতে হচ্ছে
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পবিত্র শাওওয়াল মাসের চাঁদ তালাশ বিষয়ে ‘মাজলিসু রুইয়াতিল হিলাল’-এর সভা আজ
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যোদ্ধাদের আক্রমণের পর গাজার রাস্তায় উল্টে পড়ে আছে দখলদারদের ট্যাংক।
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এবারো ঈদের আমেজ নেই অর্ধলাখ লবণচাষির পরিবারে
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্ভ্রমহরণ রোধে সব মন্ত্রণালয়-সংস্থাকে সমন্বিত অ্যাকশনে যাওয়ার নির্দেশ
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নাফ নদী থেকে নৌকাসহ ৪ জেলেকে অপহরণ করলো আরাকান আর্মি
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
চট্টগ্রাম বন্দরে ভিড়ছে আরও দুই জ্বালানিবাহী জাহাজ
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঈদযাত্রায় স্বস্তি আনতে বছিলা লঞ্চঘাট চালু
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বেতন দেওয়ার দিন কারখানায় তালা দিয়ে পালালেন মালিক, শ্রমিকদের বিক্ষোভ
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মার্কিন ‘নিরাপত্তা গ্যারান্টির’ সীমাবদ্ধতা টের পাচ্ছে আরব দেশগুলো
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ছুটছে ঘরমুখো মানুষ, পরিবহন সংকটে ভোগান্তি
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)