কমিশনের প্রস্তাবনা : হাইকোর্ট হবে বিভাগীয় সদরে
, ৩০ শে রজবুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৩ তাসি’, ১৩৯২ শামসী সন , ৩১ জানুয়ারী, ২০২৫ খ্রি:, ১৭ মাঘ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ ও সম্প্রসারণের লক্ষ্যে রাজধানীর বাইরে বিভাগীয় সদরে হাই কোর্টের স্থায়ী বেঞ্চ স্থাপনের প্রস্তাব করছে বিচার বিভাগ সংস্কার কমিশন। একই সঙ্গে উপজেলা পর্যায়েও আদালতের কার্যক্রম সম্প্রসারণ সুপারিশ থাকছে কমিশনের প্রতিবেদনে। স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠায় স্বচ্ছতা নিশ্চিত করার পাশাপাশি বিচার কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করতে ৩২ বিষয়ে সুপারিশ নিয়ে প্রতিবেদন ৫ ফেব্রুয়ারি অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টার কাছে জমা দেবে কমিশন।
প্রতিবেদনের সার-সংক্ষেপে বলা হয়েছে, রাজধানীর বাইরে বিভাগীয় সদরে হাই কোর্ট বিভাগের স্থায়ী বেঞ্চ স্থাপনের জন্য কিছু আইনি বৈশিষ্ট্য ও বাস্তব বিষয়ের প্রতি লক্ষ্য রেখে সংবিধানের ১০০ অনুচ্ছেদ প্রতিস্থাপন এবং সংশ্লিষ্ট বিষয়ে বিধিমালা প্রণয়ন ও সংশোধনের মাধ্যমে সুনির্দিষ্ট বিধান অন্তর্ভুক্তের প্রস্তাব করা হচ্ছে। সুপারিশে বলা হয়েছে, প্রতিটি স্থায়ী বেঞ্চ কোন কোন এলাকা থেকে মামলা নিতে পারবে তা সুনির্দিষ্ট করে দিতে হবে।
উপজেলা পর্যায়ে আদালত সম্প্রসারণ : উপজেলা পর্যায়ে দেওয়ানি ও ফৌজদারি আদালতের কার্যক্রম সম্প্রসারণের জন্যও প্রস্তাব করছে বিচার বিভাগ সংস্কার কমিশন। সার-সংক্ষেপে বলা হয়েছে, উপজেলা সদরের ভৌগলিক অবস্থান ও বৈশিষ্ট্য, জেলা-সদর থেকে দূরত্ব ও যাতায়াত ব্যবস্থা, জনসংখ্যার ঘনত্ব এবং মামলার চাপ বিবেচনা করে কোন উপজেলায় আদালত স্থাপিত হবে তা নির্ধারণ করতে হবে।
স্বতন্ত্র ফৌজদারি তদন্ত সংস্থা : ফৌজদারি মামলা তদন্তের জন্য পৃথক স্বতন্ত্র তদন্ত সংস্থা গঠনের প্রস্তাব দিয়েছে বিচার বিভাগ সংস্কার কমিশন। ক্রিমিনাল ইনভেস্টিগেশন সার্ভিস বা ফৌজদারি তদন্ত সার্ভিস নামে এই সংস্থা হবে পুলিশ বাহিনী থেকে আলাদা একটি কাঠামো।
সুপ্রিম কোর্ট সচিবালয় স্থাপন : সংবিধানের ২২ অনুচ্ছেদে ঘোষিত নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগের পৃথকীকরণের মূলনীতিকে মাসদার হোসেন মামলার রায়ের আলোকে অর্থবহ বাস্তবায়নের লক্ষ্যে কমিশন সুপারিশ তুলে ধরেছে।
স্থায়ী স্বতন্ত্র অ্যাটর্নি সার্ভিস : রাজনৈতিক বিবেচনায় অস্থায়ীভাবে সরকারি আইন কর্মকর্তা নিয়োগের পরিবর্তে একটি স্থায়ী অ্যাটর্নি সার্ভিস প্রতিষ্ঠা প্রয়োজন বলে কমিশন মনে করে। এরূপ অ্যাটর্নি সার্ভিসের উদাহরণ প্রতিবেশী দেশগুলোসহ পৃথিবীর বিভিন্ন দেশে রয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
জনসংখ্যাকে মানবসম্পদে রুপান্তর করতে হবে -শিক্ষামন্ত্রী
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জিয়াউল আহসানের বিচার বিলম্বের চেষ্টা চলছে -চিফ প্রসিকিউটর
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বঙ্গোপসাগরে জ্বালানি আছে নিশ্চিত, উত্তোলনের সিদ্ধান্ত সরকারের
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে -খাজা আসিফ
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সেই কুমির ১৯ দিনেও খাবার তোলেনি মুখে
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অন্য দেশ থেকে ভিসা নিয়ে বাংলাদেশিদের পাচার ও বিক্রি
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হলো এমপিপুত্রকে
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তারেক রহমানের চীন সফরে কৌশলগত সম্পর্ক আরও গভীর হবে, আশা বেইজিংয়ের
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সারা দেশে ৩৪৫৭টি সোলার ইরিগেশন বসানো হয়েছে -জ্বালানিমন্ত্রী
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দেশে পত্রিকা ১৪৩৬ ও অনলাইন নিউজ পোর্টাল ৪৭৪টি
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অনুমোদন প্রক্রিয়া ‘সহজ’ হচ্ছে, ১৪ দিনে ব্যবসা শুরু করা যাবে -বাণিজ্যমন্ত্রী
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












