থমকে আছে ধীরাশ্রম আইসিডি প্রকল্প:
কমলাপুরে ভোগান্তি, কনটেইনার চেয়েও পাচ্ছে না রেল
, ২৮ শাওওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৭ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ১৭ এপ্রিল, ২০২৬ খ্রি:, ০৪ বৈশাখ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
ধীরগতিতে এগোচ্ছে গাজীপুরের ধীরাশ্রম ইনল্যান্ড কনটেইনার ডিপো আইসিডি প্রকল্প। দুই দশকের বেশি সময় আগে নেয়া এ পরিকল্পনা বাস্তবায়নে দীর্ঘসূত্রতায় কমলাপুর আইসিডির ওপর চাপ বেড়ে গেছে। এতে পণ্য পরিবহনে ভোগান্তি বাড়ছে, পাশাপাশি রেলপথে ব্যবসায়ীদের আগ্রহও কমে যাচ্ছে।
১৯৮৭ সালে চালু হওয়া কমলাপুর আইসিডি দীর্ঘদিন দেশের একমাত্র নির্ভরযোগ্য ডিপো হিসেবে ব্যবহৃত হলেও এখন এর সীমাবদ্ধতা স্পষ্ট। ধারাবাহিক অবহেলা ও সময়ক্ষেপণের কারণে ব্যবসায়ীরা ধীরে ধীরে রেলপথ থেকে সরে যাচ্ছেন।
চট্টগ্রাম বন্দর দিয়ে প্রতি বছরই কনটেইনার হ্যান্ডলিং বাড়ছে। সাশ্রয়ী ও নিরাপদ হওয়ায় রেলপথ একসময় ব্যবসায়ীদের প্রথম পছন্দ ছিল। কিন্তু এখন পরিস্থিতি পাল্টে গেছে। একসময় যেখানে মোট কনটেইনার পরিবহনের প্রায় ১০ শতাংশ রেলে হতো, বর্তমানে তা নেমে এসেছে ৪ শতাংশেরও নিচে।
জানা গেছে, চট্টগ্রাম বন্দরসংলগ্ন সিজিপিওয়াই ইয়ার্ড থেকে কনটেইনারবাহী ট্রেন ঢাকার কমলাপুর আইসিডিতে আসে এবং এখান থেকে রফতানি পণ্য ও খালি কনটেইনার আবার বন্দরে ফেরত যায়। তবে ইঞ্জিন সংকটের কারণে এই কার্যক্রম নিয়মিত ব্যাহত হচ্ছে।
চট্টগ্রাম বন্দরের পরিচালক প্রশাসন ওমর ফারুক বলেন, চাহিদা থাকা সত্ত্বেও পণ্যবাহী ট্রেনের অভাবে কনটেইনার ঢাকায় পাঠানো যাচ্ছে না। ট্রেন সংকটের কারণে বন্দরে কনটেইনার জমে অপারেশনাল কার্যক্রমেও বিঘœ ঘটছে।
রেলের তথ্যমতে, কমলাপুর আইসিডির বার্ষিক সক্ষমতা ৫০ হাজার কনটেইনার। অন্যদিকে ধীরাশ্রম আইসিডি চালু হলে তা বেড়ে ৪ লাখ ৩২ হাজার টিইইউএসে উন্নীত হওয়ার কথা। এ প্রকল্পের আওতায় ২৩০ দশমিক ৯৪ একর জমি অধিগ্রহণ এবং পূবাইল থেকে ধীরাশ্রম পর্যন্ত ৭ দশমিক ১৬ কিলোমিটার রেলপথ নির্মাণের পরিকল্পনা রয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
প্রশ্ন ফাঁসের সাজা কমে ৫ বছর, সংসদে বিল পাস
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
১৩ জুলাই বরিশাল সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
২৪ ঘণ্টায় দ্বিতীয় হামলা, হরমুজে তেলবাহী ট্যাংকারে অজ্ঞাত বস্তুর আঘাত
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যাচাই-বাছাই করে রাজনৈতিক মামলা প্রত্যাহার করা হচ্ছে: আইনমন্ত্রী
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অনির্দিষ্টকালের জন্য সাজেক পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কর্ণফুলীতে তীব্র স্রোত, চন্দ্রঘোনা ফেরি চলাচল বন্ধ
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শিক্ষার্থীশূন্য ১১২ কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে নতুন সিদ্ধান্ত
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এইচএসসির প্রশ্নপত্র নিয়ে বোর্ডের জরুরি নির্দেশনা
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সরকারি চাকরিতে শূন্যপদ কত, জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
টানা বৃষ্টিতে বাড়ছে নদীর পানি, বন্যা-পাহাড়ধসের শঙ্কা
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)