কথিত ট্রান্সজেন্ডার বিষয়ে শরঈ ফতওয়া (৯)
সুওয়াল:
বর্তমানে তথাকথিত ট্রান্সজেন্ডার নিয়ে দেশ-বিদেশের মানুষ কঠিন ভয়াবহ ফিতনার সম্মুখীন হয়েছে। এ ব্যাপারে সম্মানিত দ্বীন ইসলাম উনার সঠিক ফায়ছালা কি? জানিয়ে বাধিত করবেন।
জওয়াব (ধারাবাহিক):
৩. মহিলার বেশ ধারণকারী পুরুষ এবং পুরুষের বেশ ধারণকারী মহিলাদেরকে বাড়ি থেকে বের করে দেয়া:
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছেন,
عَنْ حَضْرَتْ اِبْنِ عَبَّاسٍ رَضِىَ اللهُ تَعَالٰى عَنْهُ قَالَ لَعَنَ النَّبِىُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ اَلْمُخَنَّثِيْنَ مِنَ الرِّجَالِ وَالْمُتَرَجِّلَاتِ مِنَ النِّسَاءِ وَقَالَ اَخْرِجُوْهُمْ مِنْ بُيُوْتِكُمْ فَاَخْرَجَ النَّبِىُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فُلَانًا وَاَخْرَجَ سَيِّدُنَا حَضْرَتْ اَلْفَارُوْقُ الْاَعْظَمُ عَلَيْهِ السَّلَامُ فُلَانًا
অর্থ : হযরত ইবনে আব্বাস রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহু উনার থেকে বর্ণিত। তিনি বলেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি লা’নত বর্ষণ করেছেন মহিলারূপী পুরুষ ও পুরুষরূপী মহিলাদের উপর এবং ইরশাদ মুবারক করেছেন, ‘তোমরা তোমাদের ঘর থেকে তাদেরকে বের করে দাও। ’ নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি অমুক ব্যক্তিকে বের দিয়েছেন এবং সাইয়্যিদুনা হযরত ফরূক্বে আ’যম আলাইহিস সালাম তিনি অমুক ব্যক্তিকে বের করে দিয়েছেন। (বুখারী শরীফ- হাদীছ শরীফ নং ৫৮৮৬)
এই পবিত্র হাদীছ শরীফ উনার ব্যাখ্যায় হযরত ইমাম নববী রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন,
اَلْمُخَنَّثُ ضَرْبَانِ... وَالثَّانِىْ مَنْ يَّتَكَلَّفُ اَخْلَاقَ النِّسَاءِ وَحَرَكَاتِهِنَّ وَسَكَنَاتِهِنَّ وَكَلَامِهِنَّ وَزِيِّهِنَّ فَهٰذَا هُوَ الْمَذْمُوْمُ الَّذِىْ جَاءَ فِى الْحَدِيْثِ لَعْنُهٗ (رَوَاهُ الْبُخَارِىُّ) وَكَذَا اَحْمَدُ وَاَبُوْ دَاوُدَ وَالتِّرْمِذِىُّ وَاِبْنُ مَاجَهْ
অর্থ : মুখান্নাছ বা মহিলার স্বভাব ধারণকারী পুরুষ দুই প্রকার। ... দ্বিতীয় প্রকার হচ্ছে- যে স্বেচ্ছায় বা ভান করে মহিলাদের নৈতিকতা, চলাফেরা, অঙ্গ-ভঙ্গি, কথাবার্তা এবং রূপ-সৌন্দর্য গ্রহণ করে। কাজেই অবশ্যই সে দোষী বা শরীয়তের আদেশ অমান্যকারী। পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে যাকে লা’নত বর্ষণের কথা উল্লেখ রয়েছে। যা বুখারী শরীফ-এ বর্ণিত রয়েছেন। অনুরূপ মুসনাদে আহমদ, আবূ দাউদ শরীফ, তিরমিযী শরীফ এবং ইবনে মাজাহ্ শরীফ-এ বর্ণিত রয়েছেন। (মিরক্বাতুল মাফাতীহ্ ৭/২৮১৯)
যদি তাই হয়ে থাকে, তাহলে ট্রান্সজেন্ডার জায়েয হয় কিভাবে? সম্পূর্ণরূপে হারাম ও না জায়িয।
-আল্লামা মুহাদ্দিস মুহম্মদ আমিন।
আরও পড়ুন
সব ›
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহ…
ইমামুস সাদিস, হযরত ইমাম জাফর ছাদিক আলাইহিস সালাম উনার স্পর্শে কূপের পানি সুমিষ্ট হওয়া
যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা
পর্দা রক্ষা করা ফরজ, বেপর্দা হওয়া ব্যভিচারের সমতুল্য
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
যে বা যারা কাফিরদের সাথে সম্পর্ক রাখবে সে দ্বীন ইসলাম থেকে খারিজ হবে
মহান আল্লাহ পাক তিনি কুরআন শরীফে ইরশাদ মুবারক করেন- يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَتَّخِذُوا عَدُوِّيْ و…
কদমবুছী করা খাছ সুন্নত মুবারক
প্রাণীর ছবি তোলা হারাম ও নাজায়িজ
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।