কঙ্গোতে আগুন লেগে নৌকাডুবি, নিহত অন্তত ১৪৮
, ২২ শাওওয়াল শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২২ হাদি আশির, ১৩৯২ শামসী সন , ২১ এপ্রিল, ২০২৫ খ্রি:, ০৮ বৈশাখ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
মধ্য আফ্রিকার দেশ ডিমোক্রেটিক রিপাবলিক (ডি আর) কঙ্গোতে একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকায় আগুন লাগা ও তারপর ডুবে যাওয়ার ঘটনায় নিহত হয়েছে অন্তত ১৪৮ জন। গত বৃহস্পতিবার দেশটির উত্তর পশ্চিমাঞ্চলে কঙ্গো নদীতে ঘটেছে এই ঘটনা।
ডি আর কঙ্গোর বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুসারে, আগুন লাগার সময় নৌকাটিতে নারী ও শিশুসহ ৫ শতাধিক যাত্রী ছিলো। পুলিশ ও উদ্ধারকারী কর্মকর্তারা জানিয়েছে, এইচ বি কঙ্গোলো নামের সেই ইঞ্জিনচালিত নৌকাটি মাতানকুমু বন্দর থেকে বোলোম্বা অঞ্চলের দিকে যাচ্ছিলো। পথে নৌকাটিতে আগুন ধরে যায় এবং অল্প সময়ের মধ্যেই সেটি ডুবে যায়।
কঙ্গোর নদী পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তা অ্যাসোসিয়েটেড প্রেসকে জানিয়েছে, নৌকার ডেকে এক নারী রান্না চড়িয়েছিলেন। সেখান থেকেই আগুনের সূত্রপাত।
ডুবে যাওয়া সেই নৌকাটি থেকে প্রায় ১০০ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। তাদের মধ্যে যাদের আগুনে পোড়ার ক্ষত রয়েছে, তাদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে। সূত্র: রয়টার্স।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
কিউবার প্রেসিডেন্টের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মধ্যপ্রাচ্য উত্তেজনায় ফের বাড়ল তেলের দাম
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইরান যুদ্ধের মাঝেই আজারবাইজানে ইসরায়েলের গোপন অভিযান
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ফাঁস হলো যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ পুড়ে ছাই হওয়ার প্রামাণ্যচিত্র
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে প্রবেশাধিকার হারিয়েছে আইএইএ
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ট্রানজিট টোল নয়, পরিষেবা ফি আদায় করতে চায় ইরান
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যুক্তরাষ্ট্রে গোশতখেকো পরজীবী মাছি শনাক্ত
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইসরাইলি সন্ত্রাসী সেনাদের পদত্যাগের হিড়িক
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হামাসের বীরত্ব:
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইসরাইলি সন্ত্রাসী সেনাদের পদত্যাগের হিড়িক
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এই সেই মর্টার শেল, যেগুলোর ভয়ে দখলদারদের অন্তর সর্বদা কম্পিত হয়
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)