ওয়াশিংটনে দখলদার সন্ত্রাসী ইসরায়েলমুখী অস্ত্রবাহী জাহাজ আটকে দিয়েছে বিক্ষোভকারীরা
, ২৩ রবীউছ ছানী শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১০ সাদিস ১৩৯১ শামসী সন , ০৮ নভেম্বর, ২০২৩ খ্রি:, ২৩ কার্তিক, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
মেঘাচ্ছন্ন আকাশ, বৃষ্টি ঝরছে। এরই মধ্যে ফিলিস্তিনের পক্ষে গত সোমবার থেকে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের টাকোমা বন্দরে বিক্ষোভ চলছে। একটি মার্কিন যুদ্ধজাহাজ আটকে দিতে তাদের এই বিক্ষোভ। তাদের ধারনা, যুদ্ধাস্ত্র বোঝাই করে এই যুদ্ধজাহাজ যুক্তরাষ্ট্র থেকে ইসরায়েল যাচ্ছে।
বিক্ষোভকারীদের আশঙ্কা, এই যুদ্ধজাহাজে বোঝাই করে নেওয়া অস্ত্র ইসরায়েল চলমান সংঘাতে গাজার নিরীহ মানুষের বিরুদ্ধে ব্যবহার করবে। ৩১ দিন ধরে ইসরায়েলের নির্বিচার হামলায় প্রায় ৬ হাজার নারী-শিশুসহ ১০ হাজারের বেশি ফিলিস্তিনি বেসামরিক নাগরিক শাহাদাত বরণ করেছেন।
প্রতিবাদকারীরা বৃষ্টির মধ্যে বন্দরমুখী সড়কে লাইন ধরে অবস্থান নেয়। এ সময় তাদের কাছে তিনটি বড় ব্যানার দেখা যায়, যাতে ‘ইসরায়েলকে কোনো সহায়তা নয়’সহ নানা স্লোগান ছিল।
বিক্ষোভকারীরা ফিলিস্তিনি পতাকা নাড়িয়ে ‘গাজাকে রক্ষা করো’, ‘ফিলিস্তিনকে মুক্ত করো’, ‘ইসরায়েলের অপরাধের জন্য আর কোনো কানাকড়ি সহায়তা নয়’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।
বিক্ষোভকারীরা বন্দরের সড়ক বন্ধ করে দিতে বাইসাইকেল ও গাড়ি নিয়ে আসে। প্রতীকী হিসেবে জাহাজের চারপাশে ওয়াটার ওয়ারিয়র্স কাউন্সিলের সদস্যরা পানিতে সাতটি ডিঙ্গিনৌকা নিয়ে অবস্থান নেয়।
দ্বিতীয় দফায় বাধার মুখে কেপ ওরল্যান্ডো:
টানা দ্বিতীয় সপ্তাহে কেপ ওরল্যান্ডো জাহাজ সমুদ্রে যাত্রা করতে গিয়ে বাধার মুখে পড়ল। গত জুমুয়াবার ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ড বন্দর থেকে কেপ ওরল্যান্ডো যাত্রা শুরু করতে যাচ্ছিল। তখন তিন বিক্ষোভকারী জাহাজের সিঁড়ি বন্ধ করে দেয়। এ কারণে তখনো জাহাজটির যাত্রা কয়েক ঘণ্টা বিলম্বিত হয়।
মার্কিন উপকূলরক্ষী বাহিনী এক বিবৃতিতে বলেছিল, তারা একপর্যায়ে তিন বিক্ষোভকারীকে জাহাজের সিঁড়ি থেকে সরিয়ে দেয়। ফেডারেল আইন লঙ্ঘনের অভিযোগে তাদের ব্যাপারে তদন্ত চলছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পাকিস্তানে ভূমিকম্প অনুভূত
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘জুলাইয়ের চেতনা বিক্রি করে কেউ কেউ রিকশা থেকে প্রাডোতে উঠেছেন’
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইহুদিবাদীদের ইসরায়েল ত্যাগের ঘটনা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যোদ্ধাদের আক্রমণে দ্বিখন্ডিত হয়ে পড়ে আছে দখলদারদের সামরিক যান
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পবিত্র আশুরার শিক্ষা অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায় -রাষ্ট্রপতি
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প আমাদের জন্য বোঝা -অর্থমন্ত্রী
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
শুধু আদ-দ্বীন না, ঢাকায় ‘মৃত্যুফাঁদ’ অনেক!
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইরানের হয়ে যুদ্ধে নামতো চীন-রাশিয়া-তুরস্ক, আমি থামিয়েছি: ট্রাম্প
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ১৬৪, আহত ৯৭১
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মুদি দোকান-জুতার দোকানসহ ১৬ ব্যবসায় কর বসাচ্ছে সরকার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিস্তা সেতু রক্ষা বাঁধের ৬০ শতাংশ নদীগর্ভে, তদন্ত কমিটি গঠন
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












